logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ২৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশকে ২৫ লাখ ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০২০, ২:০১:১৪

করোনাভাইরাসের প্রস্তুতি এবং এর বিস্তার রোধের কার্যক্রমে সহায়তার জন্য ইউএসএইডের মাধ্যমে বাংলাদেশকে ২৫ লাখ ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

স্বাস্থ্যসেবাগুলোতে সংক্রমণ রোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) ব্যবস্থা জোরদার করা, নমুনা পরিবহন ও রেফারাল সিস্টেমের উন্নতি করা এবং মানুষকে সচেতন করতে যোগাযোগ বৃদ্ধি, এই তিনটি ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়ে অর্থায়ন করবে ইউএসএইড।

দ্রুত রোগ নির্ণয়, কেস ম্যানেজমেন্ট, ‍আইপিসি এবং কোভিড-১৯ সম্পর্কিত বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য ইউএসএইড বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বাংলাদেশ সরকারের সাথে কাজ করার জন্য ৭ লাখ মার্কিন ডলার দেবে।

এছাড়া অলাভজনক এফএইচআই৩৬০ দ্বারা বাস্তবায়িত সংক্রামক রোগ শনাক্তকরণ এবং নজরদারি (আইডিডিএস) প্রোগ্রামের জন্য সাড়ে ৬ লাখ ডলার এবং অলাভজনক ম্যানেজমেন্ট সায়েন্সেস অব হেলথ (এমএসএইচ) দ্বারা বাস্তবায়িত মেডিসিন, টেকনোলজিস এবং ফার্মাসিউটিক্যাল সার্ভিসেস (এমটিএপিএস) প্রোগ্রামের জন্য অতিরিক্ত আরও সাড়ে ৬ লাখ ডলার দেবে ইউএসএইড।

এছাড়া বাংলাদেশে কোভিড-১৯ সম্পর্কে বিস্তৃত জনসচেতনতা বাড়ানোর জন্য উপকরণ বিকাশ ও এর প্রসারণের জন্য জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়কে ৫০ হাজার ডলার দেবে ইউএসএইড।

বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সাব্রিনা ফ্লোরার সাথে সাক্ষাত করে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। তহবিল নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মপরিকল্পনা সম্পর্কেও আইইডিসিআর পরিচালককে অবহিত করেন মার্কিন রাষ্ট্রদূত।

এসময় তারা বাংলাদেশে করোনাভাইরাস প্রতিরোধে দুই সরকারের পদক্ষেপ সমন্বয় করার উপায় এবং ভবিষ্যতে অর্থায়ন কীভাবে কার্যকরভাবে করা যেতে পারে সে বিষয়ে আলোচনা করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে এমন ২৫টি দেশকে সম্প্রতি নিজেদের জরুরি তহবিল থেকে ইউএসএইডের মাধ্যমে ৩৭ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিশ্বব্যাপী করোনাভাইরাস প্রাদুর্ভাব প্রতিরোধের জন্য যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বৃহস্পতিবার জানিয়েছে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top