logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ব্যবসা
  3. ভারতীয় পেঁয়াজ আসার খবরে দাম কমল কেজিতে ৩০ টাকা

ভারতীয় পেঁয়াজ আসার খবরে দাম কমল কেজিতে ৩০ টাকা


প্রকাশিত হয়েছে : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৭:৫৭

ভারত গত পাঁচ মাস ধরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না করায় বাজার অস্থিতিশীল হয়ে উঠে, দাম চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। ইউএনবি ফাইল ছবি

পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবরে দেশের বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কমতে শুরু করেছে। দিনাজপুরের হিলিতে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যের দাম এক দিনের ব্যবধানে প্রতি কেজিতে কমেছে ৩০ টাকার মতো।

বৃহস্পতিবার যে পেঁয়াজের দাম ছিল কেজি প্রতি ৮০-১১০ টাকা তা শুক্রবার বিক্রি হয় ৬০-৭০ টাকায়।

হিলি বাজারের আড়তদার দেলোয়ার হোসেন ও মঈনুলসহ কয়েকজন জানান, ভারত গত পাঁচ মাস ধরে বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি না করায় বাজার অস্থিতিশীল হয়ে উঠে, দাম চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। তবে গত মাস থেকে প্রকার ভেদে ৭০-১২০ টাকা কেজিতে পেঁয়াজ বেচা-কেনা হচ্ছে। আর বুধবার ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়ায় দাম আরও পড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার দেশীয় বিভিন্ন জাতের পেঁয়াজ ৬০-৭০ টাকায় বিক্রি হলেও শুক্রবার সকাল থেকে তা কেজিতে ১০ টাকা কমেছে। তবে বেশি কমেছে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজের দাম। প্রকার ভেদে এ পেঁয়াজ ৯০-১০০ টাকার স্থলে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। আর চোরাই পথে আসা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

হিলি বাজারে আসা ভোক্তা নজির উদ্দিন বলেন, ‘তিন দিন আগে দেশি পেঁয়াজ ৮০ টাকা কেজিতে কিনতে হয়েছে। আজ শুক্রবার সকালে এসে দেখি একই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬০ টাকায়। বাজার ঘুরে জানলাম এখন নাকি ভারত থেকে পেঁয়াজ আসবে, তাই দাম কম।’

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে আন্তমন্ত্রণালয়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বলা হয় যে বিভিন্ন রাজ্যে বিগত বছরগুলোর চেয়ে এবার পেঁয়াজের ভালো ফলন হওয়ায় কৃষকরা খুশি। কিন্তু ন্যায্যদাম না পেয়ে ইতোমধ্যে কৃষকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে। তাই কৃষকদের স্বার্থে এবং পেঁয়াজের দরপতন ঠেকাতে আগাম প্রস্তুতি হিসেবে বাংলাদেশসহ বিভিন্ন দেশে রপ্তানি প্রক্রিয়া শুরুর জন্য অতিদ্রুত পদক্ষেপ নিতে বৈঠকে সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক মোবারক হোসেন বলেন, ‘ভারতের পেঁয়াজ রপ্তানিকারকদের কাছ থেকে এ ব্যাপারে কোনো চিঠি পাইনি। তবে আশা করা হচ্ছে খুব দ্রুত সময়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হবে।’

উল্লেখ্য, অভ্যন্তরীণ সংকট দেখিয়ে গেল বছরের গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার। এরপর থেকে বাড়তে থাকে ভারতীয়সহ দেশীয় পেঁয়াজের দাম।

ব্যবসা এর আরও খবর
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top