logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. মুজিব বর্ষে আসছেন মাহাথির-মোদি-সোনিয়া-ট্রুডো

মুজিব বর্ষে আসছেন মাহাথির-মোদি-সোনিয়া-ট্রুডো

প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০২০, ১১:০৯:২৭

নিউজ ডেস্ক: মুজিব বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল নাহিয়ান, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, ভারতের কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও মুজিব বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেবেন।

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্‌যাপন সাবকমিটির বৈঠক হয়। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এসব কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ইতিমধ্যেই মুজিব বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগদানের বিষয়ে তাঁদের (মোদি, ট্রুডো, মাহাথির, নাহিয়ান, প্রণব, সোনিয়া গান্ধী ও বান কি মুন) সম্মতি পেয়েছি। তবে তাঁরা কে কত তারিখে ঢাকায় পৌঁছাবেন, এ বিষয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘কয়েকজন বিশ্বনেতা ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন এবং আর অন্যরা মার্চ ২০২০ থেকে মার্চ ২০২১ সালের মধ্যে অনুষ্ঠিত অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন। আমরা চাই না ১৭ মার্চের অনুষ্ঠানে অনেক বিশ্বনেতা যোগ দিক, আমরা চাই অনধিক চার–পাঁচজন নেতা এদিনের অনুষ্ঠানে যোগ দিক, অন্য বিশিষ্ট অতিথিরা অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বিদেশে বাংলাদেশের ৭৭টি মিশন তাদের নিজ নিজ স্বাগতিক দেশে ২৬১টি অনুষ্ঠান করবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের বন্ধুই নন, তিনি সারা বিশ্বের সকল শান্তিপ্রিয় মানুষের বন্ধু ছিলেন।’ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুজিব বর্ষব্যাপী মুজিবাদর্শ তুলে ধরা ছাড়াও সরকার চায় এ সময়ে বিশ্বব্যাপী এমন এক নতুন বাংলাদেশের ব্র্যান্ডিং করতে, যে বাংলাদেশ হচ্ছে অপার সম্ভাবনা ও সুযোগ-সুবিধার এক গতিশীল অর্থনীতির দেশ।

আব্দুল মোমেন বলেন, তাঁর মন্ত্রণালয় ইতিমধ্যেই জার্মানি, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার চালু করেছে। এ ছাড়া যুক্তরাজ্যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি বঙ্গবন্ধু সেন্টার স্থাপন করেছে। পাশাপাশি ভারত, তুরস্ক, ফিলিস্তিন ও কম্বোডিয়ার বিভিন্ন নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সড়কের নামকরণ করা হয়েছে। পাকিস্তানসহ বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন করা হবে।

আন্তর্জাতিক এর আরও খবর
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি

মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি

আজ পবিত্র হজ

আজ পবিত্র হজ

চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন

চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন

মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা

মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা

সর্বশেষ সংবাদ
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত
আজ পবিত্র হজ
আজ পবিত্র হজ
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
কওমি মাদ্রাসার চামড়া সংগ্রহ না করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ বাণিজ্যমন্ত্রীর
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
সাড়ে ৬ লাখে বিক্রি হলো বাজার কাঁপানো ‘নেতানিয়াহু’
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
বিছানাকান্দিতে গোসলে নেমে শাবিপ্রবির শিক্ষার্থী নিখোঁজ
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
সুনামগঞ্জে তিন স্কুলে গিয়ে কোনো শিক্ষকের দেখা পেলেন না এমপি কামরুল
বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
বজ্রপাতের শব্দে নদীতে পড়ে নিখোঁজ কৃষকের লাশ উদ্ধার
চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন
চীন ছাড়লেন ট্রাম্প, কী পেলেন কী দিলেন
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট
‘দ্য ব্যাটম্যান ২’ সিনেমায় যোগ দিচ্ছেন ‘ব্ল্যাক উইডো’ খ্যাত স্কারলেট
কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’
কুরবানির হাট কাঁপাবে যশোরের ‘বিসিএস ক্যাডার’
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী
নারীদের হাড় দুর্বল হওয়ার বয়স, কারণ ও প্রতিকার কী
মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা
মধ্যপ্রদেশে ভোজশালা মন্দির–কামাল মাওলানা মসজিদ কমপ্লেক্সকে মন্দির ঘোষণা
<span style='color:#ff0000;font-size:16px;'>হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি</span> <br> হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে
হামের চেয়ে নিউমোনিয়ায় মৃত্যু বেশি
হামে আক্রান্ত ৯৫ শতাংশ শিশু সুস্থ হয়ে উঠছে
প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল
প্রধানমন্ত্রীকে নিয়ে রেজা কিবরিয়ার নামে বিকৃত বক্তব্য প্রচার, যা জানা গেল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top