logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ
  3. আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিয়ানীবাজারে মশাল মিছিল

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিয়ানীবাজারে মশাল মিছিল

প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৯, ১১:৩৬:১৭

বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাসহ সকল হত্যাকান্ডের বিচার ও দেশবিরোধী সকল চুক্তি বাতিলের দাবিতে সিলেটের বিয়ানীবাজারে নিপীড়ন বিরোধী ছাত্র-জনতার ব্যানারে মশাল মিছিল অনুষ্টিত হয়।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সামনে থেকে মশাল মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে আবারো পঞ্চখন্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরীর সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এডভোকেট আবুল কাসেম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান, বিয়ানীবাজার আর্দশ মহিলা কলেজের সহকারী অধ্যাপক ফয়ছল আহমদ, কুড়ারবাজার কলেজের প্রভাষক বিজিত আর্চায, ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের সভাপতি ফারাজ আবীর।

সভায় উপস্থিত ছিলেন যুবনেতা আব্দুল ওয়াদুদ, দিবালোক সম্পাদক হাসান শাহরিয়ার, বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর আকছার হোসেন,যুবনেতা আব্দুর রহমান, আবুল হাসান, ছাত্র ইউনিয়ন বিয়ানীবাজার উপজেলা সংসদের সাধারণ সম্পাদক সুজন দাস,সাংগঠনিক সম্পাদক ইসতিয়াক হিমেল,শিক্ষা সম্পাদক হরিশ চন্দ্র প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন- দেশ বিরোধী চুক্তির বিরুদ্ধে একটি ফেসবুক পোস্ট প্রদান করায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্রকে হত্যা করার মাধ্যমে প্রমাণিত হয় দেশ একটি অমানবিক রাষ্ট্রে পরিণত হয়েছে, বর্তমানে এখানে মত প্রকাশের কোন স্বাধীনতা নেই।

বক্তারা আরো বলেন- গুম, খুন এখন নিত্তনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ছাত্ররা যেখানে নিরাপদে শিক্ষা গ্রহণ করবে,তাদের মেধা বিকাশের সকল কার্যক্রম তারা নির্বিঘ্নে পরিচালনা করবে সেখানে ছাত্রলীগ নামক ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের টর্চারসেলের নির্যাতনে সকল কার্যক্রম স্তিমিত হয়ে পড়ছে,ফলে দেশ ক্রমান্বয়ে এক ভয়ানক অবস্থার দিকে ধাবিত হচ্ছে।

এসময় বক্তারা বলেন- এ অবস্থা থেকে দেশকে অবশ্যই উদ্বার করতে হবে, আর তাতে ভ্যানগার্ডের ভূমিকা পালন করতে হবে বাম প্রগতিশীল রাজনৈতিক সংগঠনগুলোকে।

প্রচ্ছদ এর আরও খবর
ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

ব্রিটিশ-বাংলাদেশী হুজহু’র ১৫তম প্রকাশনা ও এওয়ার্ড বিতরণ অনুষ্ঠান ১২ নভেম্বর

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

বাংলাদেশে তৈরি ‘গুফি’ বই ব্যবহৃত হচ্ছে বিশ্বজুড়ে

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

‘আগামী শীতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে বিশ্ব’

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

ব্রিটে‌নে বিপর্যস্ত বাংলা‌দেশিদের আ‌য়ের উৎস রেস্টু‌রেন্ট শিল্প

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top