logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. পাকিস্তানকে ধবলধোলাই করে খরা কাটাল শ্রীলঙ্কা

পাকিস্তানকে ধবলধোলাই করে খরা কাটাল শ্রীলঙ্কা

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০১৯, ১১:৫৯:৫৭

লাহোরে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ১৩ রানে হেরেছে পাকিস্তান। আগে ব্যাট করে ৭ উইকেটে ১৪৭ রান তুলেছিল সফরকারি দল। সাদামাটা এ সংগ্রহ তাড়া করতে নেমে পুরো ২০ ওভার খেলেও জয় তুলে নিতে পারেনি স্বাগতিকেরা। ৬ উইকেটে ১৩৪ রানেই থেমেছে পাকিস্তানের ইনিংস। এতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হলো পাকিস্তান। দ্বিপক্ষীয় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এই প্রথম কোনো দলকে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করল শ্রীলঙ্কা।

ইনিংসের প্রথম বলেই ওপেনার ফখর জামানকে হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। এরপর বাবর আজম-হারিস সোহেলের জুটিতে ভর করে প্রথম ১০ ওভার শেষে জয়ের পথেই ছিল স্বাগতিকেরা। ১০ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ৬৩। লাহিরু কুমারা ১২তম ওভারে বাবরকে (৩২ বলে ২৭) তুলে নেওয়ার পর ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে পড়তে শুরু করে পাকিস্তান। শেষ ৫ ওভারে ৫৪ রান দরকার ছিল দলটির। হাতে ছিল ৮ উইকেট। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় পাকিস্তান এখান থেকে ম্যাচটি জিততে পারেনি!

উল্টো র‌্যাঙ্কিংয়ে সাতে থাকা লঙ্কানরা নিয়ন্ত্রিত বোলিং আর দুর্দান্ত ফিল্ডিং করে সাদামাটা স্কোর থেকেই জয় তুলে নিয়েছে। ১৭ থেকে ১৮তম ওভারে মাত্র ৯ বলের ব্যবধানে ৩ উইকেট হারায় সরফরাজ আহমেদের দল। এতে শেষ দুই ওভারে হাতে ৪ উইকেট নিয়ে ৩৭ রানের লক্ষ্যে পৌঁছানো আর সম্ভব হয়নি তাদের জন্য। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৮ রান। ওয়াহাব রিয়াজ ও ইফতিখার আহমেদ মিলে নিতে পেরেছেন ১৪ রান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হলো পাকিস্তান। ২০১৫ সালে আরব আমিরাতে ইংল্যান্ডের বিপক্ষে একইভাবে ধবলধোলাই হয়েছিল দলটি।

পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৫২ রান এসেছে হারিস সোহেলের ব্যাট থেকে। অধিনায়ক সরফরাজ ১৭ রান করলেও ১৬টি ডেলিভারি খেলায় শেষ দিকে চাপে পড়েছে পাকিস্তান। শ্রীলঙ্কার হয়ে ২১ রানে ৩ উইকেট নিয়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ইনিংস প্রায় একাই টেনেছেন ওসাদা ফার্নান্দো। ৪৮ বলে ৭৮ রান করেন পাঁচে নামা এ ব্যাটসম্যান।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top