logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ‘অর্থের দাপটে’ ব্রিটিশ ভিসা প্রাপ্তির হার বেড়েছে

‘অর্থের দাপটে’ ব্রিটিশ ভিসা প্রাপ্তির হার বেড়েছে

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৯, ১০:৫১:৪৩

বিনিয়োগের বিনিময়ে যুক্তরাজ্যে বসবাসের সুযোগ নেওয়া বিদেশিদের হার অস্বাভাবিকভাবে বেড়েছে। দেশটির অভিবাসন বিভাগের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি বছরের প্রথম ছয় মাসে ২৫৫ জন ‘গোল্ডেন ভিসা’ নামে পরিচিত বিনিয়োগ ভিসায় যুক্তরাজ্যে বসতি গড়েছেন।

গত পাঁচ বছরের মধ্যে কোনো ছয় মাসে এটাই সর্বোচ্চ বিনিয়োগ ভিসা প্রদানের রেকর্ড। গত শনিবার এই প্রতিবেদন প্রকাশিত হয়। টিয়ার-ওয়ান ইনভেস্টর’ শ্রেণির এই ভিসার জন্য যুক্তরাজ্যে ২০ লাখ পাউন্ড (প্রায় ২২ কোটি টাকা) বিনিয়োগের শর্ত পূরণ করতে হয়। এই ভিসাকে ‘অর্থের দাপটে যুক্তরাজ্যে বসতি গড়ার লাইসেন্স’ বলে আখ্যায়িত করেন সমালোচকেরা।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বহির্ভূত দেশ থেকে মোটা অঙ্কের বিনিয়োগ আকর্ষণে স্থায়ী বসবাস সুবিধার প্রতিশ্রুতি দিয়ে ২০০৮ সালে বিনিয়োগ ভিসা চালু করে যুক্তরাজ্য। ‘টিয়ার ১ ইনভেস্টর ভিসা’ নামে এটি পরিচিত। নিয়ম অনুযায়ী ২০ লাখ পাউন্ড বিনিয়োগের জন্য ২০ লাখ পাউন্ড প্রস্তুত রয়েছে এমনটি দেখাতে পারলে প্রাথমিক অবস্থায় পাঁচ বছরের ভিসা দেওয়া হয়। পাঁচ বছর পর স্থায়ী বসবাসের আবেদন করতে পারেন ওই সব বিদেশিরা।

২০১৮ সালে অভিযোগ উঠে যে, বিভিন্ন দেশের অসাধু ব্যক্তিরা কর ফাঁকি ও অর্থ পাচারের হাতিয়ার হিসেবে এ সুযোগ ব্যবহার করছে। সেই সময় যুক্তরাজ্যের মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি জানায়, বিনিয়োগ ভিসা যুক্তরাজ্যের অর্থনীতির জন্য খুব একটা উপকারে আসছে না।

বেশির ভাগ আবেদনকারী সরকারি বন্ডে বিনিয়োগ করছেন। এটি প্রকৃতপক্ষে কোনো বিনিয়োগ নয়; বরং সরকারকে ঋণ দেওয়ার শামিল। তখন যুক্তরাজ্য সরকার সাময়িক এই ভিসা দেওয়া স্থগিত করে। তবে শর্ত কিছুটা কঠিন করে কিছুদিন পর আবারও এই ভিসা প্রদান চালু করে।

নতুন শর্তে বলা হয়, সম্ভাব্য বিনিয়োগের অর্থের ওপর আবেদনকারীর কমপক্ষে দুই বছর নিয়ন্ত্রণ ছিল—এমনটি প্রমাণ করতে হবে। শর্ত কঠিন করার পরও এই ভিসা আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে প্রতিবেদনে উঠে আসে।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০১৪ সালে এই ভিসা আবেদনকারীর সংখ্যা সর্বোচ্চে পৌঁছে। ওই বছর মোট ১ হাজার ১৭২ জনকে বিনিয়োগ ভিসা প্রদান করা হয়। আর গত বছর এ সংখ্যা ছিল ৩৫০ জন। বিনিয়োগ ভিসায় আবেদনকারীদের শীর্ষে আছে চীন ও রাশিয়ার নাগরিকেরা।

আন্তর্জাতিক এর আরও খবর
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top