logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. সালাহকে দেখে ইসলামের পতাকাতলে মুসলিম বিদ্বেষী যুবক

সালাহকে দেখে ইসলামের পতাকাতলে মুসলিম বিদ্বেষী যুবক

প্রকাশিত হয়েছে : ০৪ অক্টোবর ২০১৯, ৮:৫৬:৪৮

ছিলেন ঘোরতর ইসলাম বিদ্বেষী। তিনিই এখন পুরোদুস্তোর মুসলিম। কিভাবে? মিসরের ফুটবলার মোহাম্মদ সালাহকে দেখে মুসলমানদের কাতারে নাম লিখিয়েছেন বেন বার্ড নামের এক ব্রিটিশ যুবক।

ব্রিটেনের জনপ্রিয় সংবাদপত্র ‘দ্য গার্ডিয়ান’-এ দেয়া এক সাক্ষাতকারে বার্ড তার জীবন বদলে যাওয়ার কাহিনী বর্ণনা করেছেন। যেখানে তিনি পরিষ্কারভাবেই উল্লেখ করেছেন সালাহর নামটি।

বার্ড নটিংহামের একজন মৌসুমি টিকিট বিক্রেতা। সেখানে ফরেস্ট ফুটবল ক্লাবে টিকিট বিক্রি করেন। তিনি জানান, এক সময় মুসলিম বিদ্বেষী ছিলেন, কিন্তু সালাহর জীবনাচরণ দেখে আস্তে আস্তে ইসলামের প্রতি আকর্ষণ অনুভব করেন এবং শেষতক ইসলাম ধর্ম কবুলও করেন।

বার্ড বলেন, ‘মোহাম্মদ সালাহই প্রথম মুসলিম যার মধ্যে আমি নিজেকে খুঁজে পেয়েছি। তিনি যেভাবে জীবনযাপন করেন, যেভাবে মানুষের সঙ্গে কথা বলেন। একবার দেখলাম তিনি লিভারপুলের একজন ভক্তের সঙ্গে ছবি তুলছেন, যে কিনা ভাঙা নাক নিয়ে তার পেছনে ছুটছিল। আমি জানি অন্য ফুটবলারও এমন করতে পারে, তবে আপনি শুধু সালাহর কাছেই এমনটা আশা করতে পারেন।’

‘আমি সবসময়ই মুসলিমদের ঘৃণা করতাম’-বলেন বার্ড। ছোটবেলা থেকে মিডিয়ায় ইসলামের বিরুদ্ধে শুনেই তার মনেও বিরূপ ধারণা জন্মেছিল। তবে কখনও পড়াশোনার সময় কোনো মুসলিমের কাছে এমন কোনো আচরণ লক্ষ্য করেননি বলে তার মনে খটকা লাগতো।

বার্ড আরও বলেন, ‘আমি আর দশজন শ্বেতাঙ্গ ছাত্রের মতো বিভিন্ন শহরে গিয়েছি। প্রথম আমি ইসলাম সম্পর্কে জানতে পারি পড়ালেখার মাধ্যমেই। বিশ্ববিদ্যালয় আমাকে সুযোগ দিয়েছিল সউদী আরবের ছাত্রদের সঙ্গে সাক্ষাত করার। আমি ভাবতাম, তারা খারাপ মানুষ যারা তলোয়ার নিয়ে চলাফেরা করে। কিন্তু যাদের সঙ্গে মিশেছি, সবাই খুব ভালো মানুষ ছিল। আরব দেশ সম্পর্কে আমার যে ধারণা ছিল তার কিছুই মিল পাইনি।’

মুসলমানদের ধর্মগ্রন্থ আল কোরআন নিয়ে বার্ড বলেন, ‘যখন মানুষ কোরআন পড়ে অথবা ইসলাম সম্পর্কে পড়ালেখা করে, তারা আলাদা কিছুই দেখতে পায়। তেমনটা নয়, যেমনটা মিডিয়ায় প্রচার হয়। আমি মুসলিম সম্প্রদায়ে নতুন এবং এখনও শিখছি। এটা কঠিন। পুরো লাইফস্টাইলই আলাদা।’

খেলা এর আরও খবর
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top