logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. জাতীয়
3. আ’লীগের সম্মেলনেও শুদ্ধি অভিযানের ঢেউ পড়বে

আ’লীগের সম্মেলনেও শুদ্ধি অভিযানের ঢেউ পড়বে

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৯, ৮:৩৪:১১

আওয়ামী লীগের যারা দুর্নীতি ও অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যে শুদ্ধি অভিযান শুরু হয়েছে, এর ঢেউ দলের এবারের সম্মেলনেও পড়বে। এর প্রভাবে ২০-২১ ডিসেম্বরের সম্মেলনটিতে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত দলটির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, দুনীতির ব্যাপারে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন, সেটা বাস্তবায়নে তিনি দৃঢ় অবস্থান নিয়েছেন। এছাড়া অপকর্মের সঙ্গে জড়িতরা যাতে দলটিতে স্থান না পান, সে ব্যাপারেও তিনি কঠোর অবস্থানে। এর ফলে এবারের সম্মেলনে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বর্তমানে দলের বিভিন্ন পদে থাকা অনেক নেতাই বাদ পারবেন।

আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনকে সামনে রেখে দলের মেয়াদোত্তীর্ণ সব সাংগঠনিক জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন, পৌরসভা ও ওয়ার্ড সম্মেলন আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য কেন্দ্র থেকে নির্দেশ পাঠানো হয়।

ইতোমধ্যে এই নির্দেশ অনুযায়ী তৃণমূল পর্যায়ের সম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। এই সম্মেলন প্রক্রিয়া তত্ত্বাবধানে রয়েছে দলের কেন্দ্রীয় নেতাদের আটটি সাংগঠনিক টিম।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত কমিটিতে বিভিন্ন পদে থাকা দলের কোন নেতার অবস্থান কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য রয়েছে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। সম্প্রতি দুনীতি, অপকর্মের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে যে শুদ্ধি অভিযান শুরু করা হয়েছে, তা থেকে আওয়ামী লীগের ভেতরে-বাইরের কেউ ছাড় পাবে না।

বুধবার (০২ অক্টোবর) এক অনুষ্ঠানে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতিবাজ দল, মত, আত্মীয় বা পরিবারের হলেও কেউই ছাড় পাবেন না। প্রধানমন্ত্রীর এ হুঁশিয়ারির প্রভাব দলের সম্মেলনেও পড়বে। সম্মেলনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে কেন্দ্র পর্যন্ত নতুন কমিটিতে ক্লিন ইমেজের নেতারাই ঠাঁই পাবেন। বাদ পরবেন অপকর্মের সঙ্গে জড়িত ও বিতর্কিতরা। তৃণমূল পর্যায়ের বর্তমান কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ সভাপতি, সম্পাদকমণ্ডলী বা সদস্য- যাদের বিরুদ্ধে অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগের প্রমাণ আছে, তারা নতুন কমিটিতে আর স্থান পাবেন না।

সূত্রগুলো আরও জানায়, জাতীয় সম্মেলনে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (কেন্দ্রীয় কমিটি) থেকেও অনেকে বাদ পড়বেন। সভাপতিমণ্ডলী থেকে শুরু করে সম্পাদকমণ্ডলী, কার্যনির্বাহী সদস্য- প্রতিটি পর্যায়েই বাতিলের তালিকায় রয়েছেন অনেকে। এর মধ্যে মন্ত্রিসভার সদস্য এমন নেতারাও আছেন। বিগত কয়েকটি সম্মেলনের মধ্যে এবারের সম্মেলনে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতৃত্বের পরির্তনটা অনেক বড় এবং নজিরবিহীন হতে পারে বলেও এসব সূত্র জানায়।

আর সর্বস্তরের এই পরিবর্তনের জায়গাগুলোতে ছাত্রলীগ থেকে উঠে আসা নেতা, বিশেষ করে যারা সংগঠনটির সভাপতি-সাধারণ সম্পাদক বা শীর্ষ পর্যায়ের নেতৃত্বে ছিলেন এবং বর্তমানে আওয়ামী লীগের রাজনীতিতে ভূমিকা রাখছেন, তাদের একটি অংশ স্থান পাবে।

এ বিষয়ে জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ বলেন, জাতীয় সম্মেলনের আগে সব মেয়াদোত্তীর্ণ কমিটির সম্মেলনের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্মেলনে বিভিন্ন পর্যায়ের নেতৃত্বে পরির্তন আসবে। যারা তরুণ, যারা ক্লিন ইমেজের, তারাই বিভিন্ন পর্যায়ের কমিটিতে স্থান পাবেন।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, জেলা, উপজেলা বা তৃণমূল পর্যায়ের সম্মেলন প্রক্রিয়া চলমান। সব পর্যায়েই সম্মেলনের কার্যক্রম চলছে।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে আওয়ামী লীগ রাজনীতি করে। জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফল ঘটানোই আওয়ামী লীগের রাজনীতি। যারা দলের আদর্শকে সমুন্নত রেখে রাজনীতি করে তারাই এগিয়ে যাবেন। তারাই নেতৃত্বের জায়গায় আসবেন।

জাতীয় এর আরও খবর
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top