logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. উইঘুর মুসলিমদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কেটে নিচ্ছে চীন

উইঘুর মুসলিমদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ কেটে নিচ্ছে চীন


প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৯, ১২:৫১:৩০

চীনা কর্তৃপক্ষ মুসলিম সম্প্রদায় উইঘুর ও ফালুন গং আন্দোলনকারীদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ কেটে নিচ্ছে। অর্থনীতি বিষয়ক মার্কিন গণমাধ্যম বিজনেস ইনসাইডারের খবরে এমন তথ্য উঠে এসেছে। পরে এসব অঙ্গপ্রত্যঙ্গ পণ্য হিসেবে বিক্রি করে দেয়া হয় বলে খবরে বলা হয়েছে।

অঙ্গপ্রত্যঙ্গ কেটে নেয়ার বিষয়ে দ্য চায়না ট্রাইব্যুনাল নামে একটি গোষ্ঠী গবেষণা করছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সঙ্গে জেনেভায় মঙ্গলবার এক দীর্ঘ বৈঠকে তারা গবেষণার তথ্য দিয়ে এই অভিযোগ উত্থাপন করেছে।

গবেষকদের দাবি, উইঘুর মুসলমান, তিব্বতি, কিছু খ্রিস্টান সম্প্রদায় ও ফালুন গং ধর্মীয় গোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন সম্প্রদায়ের কাছ থেকে হৃৎপিণ্ড, কিডনি, ফুসফুস ও ত্বক নিয়ে নিচ্ছে চীন সরকার। গত ২০ বছর ধরে এভাবেই তাদের হত্যা করা হচ্ছে। এখনও এই নৃশংসতার চর্চা অব্যাহত রয়েছে বলে তারা দাবি করেন।

উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রের ১০ লাখ উইঘুর মুসলমানকে বন্দি করে রেখেছে চীন সরকার। তাদেরই অঙ্গপ্রতঙ্গ সংগ্রহের ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করছে দ্য চায়না ট্রাইব্যুনাল। আধ্যাত্মিক গোষ্ঠী ফালুন গং নিষিদ্ধ হওয়ার পরে তাদের হাজার হাজার নেতাকর্মীকে আটক রাখা হয়েছে।

নিজেদের একটি স্বাধীন, আন্তর্জাতিক গণট্রাইব্যুনাল হিসেবে পরিচয় দিচ্ছে দ্য চায়না ট্রাইব্যুনাল। চীনে অঙ্গপ্রতিস্থাপন বন্ধে আন্তর্জাতিক জোট ও অস্ট্রেলিয়ায় আইনজীবী এবং চিকিৎসকদের নিয়ে গড়া একটি মানবাধিকারবিষয়ক দাতব্য সংস্থা তাদের সহায়তা দিয়েছে।

যেকোনো পরিস্থিতিতেই হোক না কেন, মানুষের অঙ্গ শরীর থেকে নিয়ে নেয়ার অভিযোগ অস্বীকার করেছে চীন। লন্ডনভিত্তিক দ্য ট্রাইব্যুনালের অভিযোগ গুজব বলে উড়িয়ে দিচ্ছে বেইজিং। জাতিসংঘের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় চায়না ট্রাইব্যুনালের হামিদ সাবি নামের এক আইনজীবী বলেছেন, অঙ্গ কেটে নেয়ার ঘটনায় তাদের হাতে প্রমাণ রয়েছে।

তিনি জানান, তারা দেখেছেন- উইঘুর ও ফালুন গং সদস্যদের মতো সংখ্যালঘুদের শরীর থেকে অঙ্গপ্রত্যঙ্গ সংগ্রহ করার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধ করছে চীন। ফালুন গং আধ্যাত্মিক আন্দোলন চীনে নিষিদ্ধ ও বহুদিন ধরে তাদের সদস্যরা নিপীড়িত হয়ে আসছেন।

দ্য চায়না ট্রাইব্যুনাল ওয়েবসাইটে আপলোড করা এক ভিডিওবার্তায় হামিদ সাবি বলেন, ফালুন গং ও উইঘুরসহ বিভিন্ন ধর্মীয় ও ভিন্নমতের বন্দিদের কাছ থেকে অঙ্গপ্রত্যঙ্গ জোর করে কেটে নেয়ার ঘটনা চীনে বহুদিন থেকেই ঘটছে। এটি হচ্ছে উল্লেখযোগ্য সংখ্যকভাবেই।

ট্রাইব্যুনালের চূড়ান্ত প্রতিবেদনে সাক্ষ্যপ্রমাণ দিয়েছেন সাবি। যদিও সেটা সংখ্যায় কম। গত জুনে সেটি প্রকাশিত হয়েছিল। এতে বলা হয়, ব্যাপকসংখ্যক বন্দিকে হত্যার নির্দেশ দিয়েছে চায়না সরকার। শরীরে প্রাণ থাকতেই কিডনি, যকৃৎ, হৃৎপিণ্ড, ফুসফুস ও কর্নিয়া ব্যবচ্ছেদ করা হয়। ত্বক ছড়িয়ে নেয়া হয়। পরবর্তী সময়ে তা পণ্য হিসেবে বিক্রি করা হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চীনা হাসপাতালগুলোতে খুবই স্বল্প সময়ের ব্যবধানে অঙ্গপ্রতিস্থাপনের উদহারণ উল্লেখ করে দ্য চায়না ট্রাইব্যুনাল জানায়, শরীরের এসব অংশ চিকিৎসার উদ্দেশ্যে কাজে লাগানো হয়। চিকিৎসা সংক্রান্ত পরীক্ষা-নিরীক্ষায় ব্যবহার করা হচ্ছে।

যুগোস্লাভিয়ার সাবেক প্রেসিডেন্ট স্লোবোদান মিলোসোভিসের বিচারের কৌঁসুলি ব্রিটিশ আইনজীবী জিওফ্রে নাইসের নেতৃত্বে এই প্রতিবেদন লেখা হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে হামিদ সাবি দাবি করেন, হাজার হাজার লোক শতাব্দির অন্যতম এই নৃশংসতার শিকার হচ্ছেন।

তবে কতটাসংখ্যক অঙ্গপ্রত্যঙ্গ মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন করে নেয়া হয়েছে বলে চায়না ট্রাইব্যুনাল মনে করে, তা সুনির্দিষ্ট করে বলেননি তিনি। এ ছাড়া উইঘুর কিংবা ফালুন গংয়ের কতজন সদস্য এই হিংস্রতার শিকার হয়েছেন, তাও উল্লেখ করতে পারেনি তারা।

আইনজীবী সাবি জানান, ভুক্তভোগীর জন্য ভুক্তভোগী, মৃত্যুর জন্য মৃত্যু। কিন্তু নিষ্পাপ, নিখুঁত, নির্দোষ, অক্ষত ও শান্তিপূর্ণ জীবিত লোকজনের হৃৎপিণ্ডসহ অন্যান্য অঙ্গ কেটে নেয়া হচ্ছে, যা চলতি শতকের সবচেয়ে বড় ও জঘন্য নৃশংসতা।

‘জীবন বাঁচাতে অঙ্গপ্রতিস্থাপন বৈজ্ঞানিক ও সামাজিক বিজয়। কিন্তু অঙ্গদাতাকে হত্যা অপরাধ,’ বললেন এই মানবাধিকার কর্মী।

রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০১৫ সাল নাগাদ তারা ফাঁসিতে দণ্ডিত বন্দিদের অঙ্গের ব্যবহার বন্ধ করে দিয়েছে। তবে সাবির সাক্ষ্যের বিষয়ে জানতে চাইলে চীন সরকারের তরফ থেকে কোনো জবাব পাওয়া যায়নি। সর্বশেষ তিনি বলেন, জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থাগুলোর দায়িত্ব এই ট্রাব্যুনালের গবেষণা তথ্য নিয়ে তদন্ত করা। কেবল এটা গণহত্যার অভিযোগ প্রসঙ্গেই না, মানবতাবিরোধী অপরাধও বিবেচনায় নিতে হবে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top