logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. লেবাননে এবার অবৈধ বাংলাদেশীদের বৈধ হবার সুযোগ

লেবাননে এবার অবৈধ বাংলাদেশীদের বৈধ হবার সুযোগ

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০১৯, ১২:১২:১৪

লেবানন সরকারের সাধারণ ক্ষমা ঘোষনায় দেশে ফেরার সুযোগের সাথে এবার বৈধ হবার সুযোগ পাচ্ছে লেবাননে বসবাসরত বাংলাদেশী প্রবাসীরা। লেবানন যুবলীগ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জম্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটি বলেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

নভেম্বরে লেবানন সরকার বিলটি অনুমোদন দিবেন, তবে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বৈধ হতে ইচ্ছুক প্রবাসীদের দরখাস্ত জমা নেবেন বলেও জানান রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।

তিনি আরো বলেন, লেবানন সরকারের সাথে দীর্ঘদিন আলোচনার পর এই সফলতা এসেছে। তবে কোন দালাল যেন এক্ষেত্র কোন রকম সুযোগ না নিতে পারে সেই জন্য সকলকে সজাগ থাকতে বলেন।

এর আগে গত ৬ই সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে অবৈধ প্রবাসীদের এক বছরের জরিমানা ও টিকেট নিয়ে দেশে ফেরত যাওয়ার ঘোষণা আসে লেবাননের বাংলাদেশ দূতাবাস থেকে এবং এরি ধারাবাহিকতায় ১৫,১৬ এবং ১৭ই সেপ্টেম্বর পূর্ব ঘোষণা অনুযায়ী আকামা বিহীন অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার জন্য নিবন্ধন শুরু হয়েছিল। এতে প্রায় আড়াই হাজার কাগজপত্র হীন প্রবাসী দেশে ফেরত যাওয়ার জন্য নাম নিবন্ধনের আবেদন জমা করেছেন দূতাবাসে। যারা নিবন্ধন অংশগ্রহণ করেছে খুব অল্প সময়ের মধ্যে ফ্লাইট দেয়ার কাজ শুরু হবে বলে জানা যায়।তাছাড়া ঐসময়ে যারা নিবন্ধন করতে পারেন নাই তাদের হতাশ হবার কিছু নেই। পর্যাক্রমে দ্বিতীয় ও তৃতীয় ধাপের কার্যক্রম পরবর্তীতে নভেম্বর ও ডিসেম্বরে বাকিদের নাম নিবন্ধন করা যাবে।

লেবানন যুবলীগের সভাপতি শুভমুন্সির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রবিউল সানির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লেবানন আওয়ামী লীগের সভাপতি বাবুল মুন্সি, সাধারণ সম্পাদক মশিউর রহমান, সিনিয়র সহ সভাপতি সুফিয়া আক্তার বেবী, সহ সভাপতি মোহাম্মদ আলী, যুবলীগের নাজমুল ভূইয়া, নুর মোহাম্মদ, জসিম উদ্দীন, কাজী মো. শরীফ, খোকা মিয়া, নুর বেগম, জাহাঙ্গীর আলম, সাকিল সরদার, মিঠু মুন্সি, সোহেল মুন্সি।

এছাড়া অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

প্রবাস এর আরও খবর
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের উদ্যোগে লন্ডনে দুই দিনব‍্যাপী বাংলাদেশ বইমেলা সম্পন্ন

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত

সর্বশেষ সংবাদ
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
সৈয়দুপুর শাম‌সিয়া স‌মি‌তির উ‌দ্যো‌গে যুক্তরাজ্যের ৯ জন বিজয়ী কাউ‌ন্সিলার‌কে সংবর্ধনা প্রদান
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে শুরু: তথ্য উপদেষ্টা
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
আর্জেন্টিনা-মিশর ম্যাচে কে জিতবে, জানাল এআই
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শন প্রধানমন্ত্রীর
<span style='color:#ff0000;font-size:16px;'>বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ</span> <br> সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সিলেটের উন্নয়ন, বিনিয়োগ ও প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে আলোচনা
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
লন্ডনে কবি, লেখক-প্রকাশক প্রীতি আড্ডা অনুষ্ঠিত
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
বিশ্বকাপের শেষ আটে উঠেছে কারা, জেনে নিন সব ম্যাচের সূচি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে ২৫ জনের মৃত্যু, সতর্কতা জারি
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন কয়েকটি ভেষজ, জটিল রোগ থেকে মিলবে সুরক্ষা
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
শহীদ আলি খামেনির জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
নতুন দায়িত্ব পেলেন আইনমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত
জাফলংয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ৩ স্কুলছাত্র নিহত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top