logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. প্রবাস
  3. বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র অভিষেক ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন

বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র অভিষেক ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত হয়েছে : ০১ অক্টোবর ২০১৯, ৫:৫২:৫৮

লন্ডন অফিস:
ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র নবগঠিত কমিটির অভিষেক ও গ্র্যাজুয়েশন অনুষ্ঠান। গত ৩০ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের ইম্প্রেশন ইভেন্ট ভেন্যু বাঙালি কমিউনিটির বিশিষ্টজন ও বিয়ানীবাজারবাসীর মিলনমেলায় পরিণত হয়। এতে সংগঠনের সভাপতি মামুন রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্নার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেথনাল গ্রিন ও বো আসনের এমপি রোশনারা আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র জন বিগস, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপদেষ্টা বিয়ানীবাজারের প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ্ব শামসুদ্দিন খান ও বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন। অনুষ্ঠানের শূরুতে ১২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সবাইকে পরিচিত করিয়ে দেন বাংলাদেশ সেন্টার লন্ডনের সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সভাপতি মো. দেলওয়ার হোসেন।

অনুষ্ঠানে বৃটিশ বাংলাদেশী শিক্ষার্থীদের এওয়ার্ড প্রদান করা হয়। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম, ডেপুটি মেয়র আসমা বেগম,স্পীকার ভিক্টোরিয়া ওবাজি, ডেপুটি স্পীকার আহবাব আহমদ,ব্যারিষ্টার আতাউর রহমান আতা, সাবিনা খান, হেলাল উদ্দিন আব্বাস,কাউন্সিলার আয়শা চৌধুরী, রাবিনা খান, আসমা ইসলাম, শাহ সুহেল আমীন, রিতা বেগম, শাহগীর বখত ফারুক, ডা: আলা উদ্দিন,ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশনের সভাপতি শাহানুর খান,বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান খান আনা, আসুক আহমদ এমবিই , মনোজ্জির আলী, লন্ডন টাইগার্সের সিও মেসবা আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ,বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাধারণ সম্পাদক মাহবুব আহমদ রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আলী বেবুল, বিয়ানীবাজার পৌর উন্নয়ন সংস্হার সাধারণ সম্পাদক আকবর হোসেন রবিন, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতির কোষাধ্যক্ষ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মুজিব রহমান, ক্রীড়া সম্পাদক খালেদ আহমদ ডালিম।

অনুষ্ঠান উপলক্ষে সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবের আহমদের সম্পাদনায় ‘অগ্রযাত্রা’ নামে একটি সংকলন প্রকাশ করা হয়।

অগ্রযাত্রা সংকলনের মোড়ক উন্মোচন করেন ব্যারিষ্টার মাসুদ চৌধুরী, লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও দর্পন সম্পাদক রহমত আলী, সাপ্তাহিক দেশ পত্রিকার সম্পাদক তাইসির মাহমুদ, এলবি২৪’র ফয়সল মাহমুদ, ৫২বাংলাটিভিডটকম’র সম্পাদক আনোয়ারুল ইসলাম অভিসহ কমিটির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

এছাড়া এ অনুষ্ঠানে সমিতির অন্যতম দুই প্রতিষ্ঠাতা সদস্যকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।তাঁরা হলেন সমিতির সাবেক সভাপতি মরহুম আলহাজ্ব আব্দুল মতলিব ও সাবেক উপদেষ্টা মরহুম মৌলানা ইজ্জাদ আলী।অনুষ্ঠান শেষে ছিল নৈশভোজ ও চায়ের আড্ডা।

প্রবাস এর আরও খবর
লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল

লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল

রামিসা ধর্ষণ-হত‍্যার রায় দ্রুত কার্যকরের দাবীতে লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমাবেশ

রামিসা ধর্ষণ-হত‍্যার রায় দ্রুত কার্যকরের দাবীতে লন্ডনে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সমাবেশ

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুর উপজেলা উন্নয়ন সংস্থা ইউকে’র উদ্যোগে শফিউল আলম বাবুর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

লন্ডন ক্রয়ডনের নতুন সিভিক মেয়র মুহাম্মদ ইসলাম

সর্বশেষ সংবাদ
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
এস আলমের গাড়িতে চড়ে সংবর্ধনা নেওয়ার ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
সেই মাহদী এবার আশ্রয় নিলেন থানায়
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির পরিকল্পনা ইংল্যান্ডের
বিশ্বকাপ শুরুর আগেই বিজয় র‌্যালির পরিকল্পনা ইংল্যান্ডের
চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ
চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ
প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯
প্রবাসীকে পিটিয়ে পানিতে ফেলে হত্যা, নারীসহ গ্রেফতার ৯
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর
লালনের মাজার নিয়ে সংস্কৃতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন আমির হামজা
লালনের মাজার নিয়ে সংস্কৃতিমন্ত্রীর কাছে প্রশ্ন রাখলেন আমির হামজা
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ
সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে
সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কারাগারে
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আমিরাত
সীমান্তে ‘পুশ ইন’ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের দুই দিনের কর্মসূচি
সীমান্তে ‘পুশ ইন’ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের দুই দিনের কর্মসূচি
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সিলেট সীমান্তে ৬৬ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ
সব সরকারি মেডিকেল কলেজে ‘ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার’ চালুর উদ্যোগ
বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী
বিদেশি বিনিয়োগ আনলে দেড় শতাংশ কমিশন দেবে সরকার: প্রধানমন্ত্রী
লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল
লন্ডনে ইউডব্লিউএস শিক্ষার্থী উন্নয়ন পুরস্কার পেলেন আব্দুর রহিম ও জাহিদুল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top