logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ব্রিটেনে সেরা মুসলিম মনোনীত ‘সুমাইরা ফারুক’ পুলিশের নজরদারিতে !

ব্রিটেনে সেরা মুসলিম মনোনীত ‘সুমাইরা ফারুক’ পুলিশের নজরদারিতে !

প্রকাশিত হয়েছে : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১০:২৮:৩৭

লন্ডন অফিস:
মুসলিম অব দ্য ইয়ার বা বছরের সেরা ব্রিটিশ মুসলিম হিসেবে মনোনীত নূর টিভির প্রধান নির্বাহী ও সাংবাদিক সুমাইরা ফারুক। সম্প্রতি জিহাদে উসকানি দেয়ার অভিযোগে দেশটির পুলিশি নজরদারিতে রয়েছেন তিনি। কাশ্মীর ইস্যুতে দেয়া তার এক বক্তব্য নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

৩৮ বছর বয়সী পেশায় সাংবাদিক ও ব্যবসায়ী সুমাইরা ফারুক সামাজিক ও মুসলিমদের বিভিন্ন ইস্যু নিয়ে সক্রিয়। সম্প্রতি বার্মিংহামে এক জনসভায় তিনি বক্তব্য দেন। এ বক্তব্যের একটি ভিডিও ফুটেজ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা ঝড় বইছে।

ভিডিও ফুটেজে দেখা যায় যে তিনি বলেছেন, ‘জিহাদই হচ্ছে মুসলিমদের জন্য একমাত্র সমাধান। এরপরই তাকে নিয়ে তদন্ত শুরু করেছে ব্রিটিশ গোয়েন্দারা।

ডেইলি মেইল-এর তথ্য মতে, ‘অভিযুক্ত সুমাইরা ফারুক একজন ব্যবসায়ী ও সাংবাদিক। তিনি নুর টিভির প্রধান নির্বাহী। ফুটেজটি ধারণের দিন তিনি কাশ্মীর ইস্যুতে ভারত সরকারের আচরণের নিন্দা জানিয়েছিলেন। সে সময় তিনি বার্মিংহামে শত শত মানুষের সামনে বলেন, আজকে শুধু একটিই স্লোগান উচ্চারিত হবে। তা হলো- কাশ্মীর থেকে কারফিউ তুলে নাও। তাদেরকে তাদের মতো করে বাঁচতে দাও।

তারপরই সুমাইরা ফারুক বলেন, মুসলিমদের জন্য শুধু একটি কথাই সত্য যে, জিহাদই একমাত্র সমাধান। কোনো আন্দোলন বা অন্য কিছু নয়, শুধু জিহাদ দরকার।

গত রোববার নজরদারিতে থাকা সুমাইরা ফারুককে তার বাড়িতে গিয়ে পুলিশ তদন্তের বিষয়টি জানায়। এ সময় সুমাইরা ফারুক তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ‘বক্তব্যে তিনি জিহাদের যে বিষয়টি তুলে ধরেছেন, তাতে জিহাদের শান্তিপূর্ণ অংশের কথা বুঝিয়েছেন তিনি।’

সুমাইরা ফারুক পাল্টা অভিযোগ করেন যে, তিনি হিজাব পরেন আর হিজাব পরে বক্তৃতা দেয়ায় তাকে নিয়ে এ সমস্যা সৃষ্টি হয়েছে। সুমাইরা ফারুকের ভাষায়, ‘যদি বৃষ্টি সরকারের কোনো বিষয় কারো ভালো না লাগে আর সে বিষয়ে যদি প্রতিবাদ করা হয়, ইসলামের দৃষ্টিতে সেটিই জিহাদ।

তিনি পুলিশকে আরও বলেন, ‘আপনারা কি ভাবছেন? আমি মুসলিমদের বলছি- যাও তোমরা যুদ্ধ করো! বরং আমি এশিয়দের ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দিতে উৎসাহিক করি। এ বিষয়ে বিভিন্ন সময় কাজ করছি। আর আমি কীভাবে সহিংসতায় উসকানি দিতে পারি!

উল্লেখ্য যে, সুমাইরা ফারুক ব্যাপক সামাজিক কর্মকাণ্ডে জড়িত। তিনি ব্রিটেনের প্রিন্স চালর্সসহ অনেক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছেন। মুসলিমদের অধিকারে স্বোচ্ছার এ নারী সাংবাদিকের মতে, হিজাব পরিধান করে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণই তার বিরুদ্ধে এ তদন্ত ও নজরদারি।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top