logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. বাংলাদেশের মানুষের প্রতি মুগ্ধতা বলিউড অভিনেত্রী নারগিস ফাখরির

বাংলাদেশের মানুষের প্রতি মুগ্ধতা বলিউড অভিনেত্রী নারগিস ফাখরির


প্রকাশিত হয়েছে : ২২ সেপ্টেম্বর ২০১৯, ৮:২৮:৩৭

বিনোদন ডেস্ক:
ভালোবাসা ও গানে বিশ্বময় শান্তি ছড়িয়ে দেয়ার শপথ ও আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হলো মিউজিক ফর পিস কনসার্ট। কৈলাশ খেরের সুফিবাদী গানে, অদিতি সিং শর্মার আসর মাতানো পারফর্মেন্সে অনুষ্ঠিত হলো এ কনসার্ট।

জনপ্রিয় উপস্থাপিকা শিনা চৌহানের উপস্থাপনায় কনসার্টের মধ্যমণি হয়ে ছিলেন বলিউড অভিনেত্রী নারগিস ফাখরি। লাল পোশাকে যার উপস্থিতি আমন্ত্রিত অতিথিদের উষ্ণতা দিয়েছে। এই অভিনেত্রী প্রথমবারের মতো এসেছেন বাংলাদেশে। অল্প সময়ের দর্শনে মুগ্ধ হয়েছেন। মুগ্ধতা তার এদেশের মানুষের প্রতিও।

বাংলাদেশের চলচ্চিত্রের এক ঝাঁক তারকার সঙ্গে তিনি দেখা করেছেন, কথা বলেছেন। উপভোগ করেছেন তাদের সঙ্গ। রহস্য করে জানিয়ে গেলেন বাংলাদেশের সিনেমাতে কাজ করার ইচ্ছের কথাও।

আর নিজের বক্তব্য দিতে গিয়ে ‘রকস্টার’খ্যাত এই অভিনেত্রী বলেন, ‘আমি এখানে এসেছি ‘মিউজিক ফর পিস’ স্লোগানের স্বপক্ষে। কেননা সঙ্গীত সার্বজনীন। আমি অত্যন্ত আনন্দিত এমন একটি আসরে উপস্থিত হতে পেরে, যেখানে বাংলাদেশের সব তারকারা, শিল্পীরা উপস্থিত আছেন।

আমি ভ্রমণ করতে খুব ভালোবাসি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এসেছি। আমি আমেরিকান নাগরিক, কিন্তু বলিউডে কাজ করছি। এখানেও এসেছি শান্তির দূত হয়ে। আমার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, ঠিক সঙ্গীতের মতোই। আজ বিশ্ব শান্তি দিবস। সংগীতের মাধ্যমে সবার মাঝে শান্তি ছড়িয়ে পড়ুক এ কামনা করি।

অনুষ্ঠানের বিশেষ অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলেন দেন এ অভিনেত্রী। তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন ফারজানা মুন্নি। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গতকাল সন্ধ্যা থেকে রাত ২টা পর্যন্ত চলে এই কনসার্ট। সেখানে দেশের সঙ্গীত, চলচ্চিত্র ও রাজনৈতিক অঙ্গনের জনপ্রিয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কনসার্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। একই মঞ্চে ছিলেন চিত্রনায়ক নাঈম, রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, আরিফিন শুভ, ইমন, নিরব, সাইমন, সিয়াম, তাসকিন। নায়িকাদের মধ্যে ছিলেন বুবলী, পরিমনি, মিম, মম, আইরিন ও অধরা খান।

কনসার্টের আয়োজক গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারপার্সন ফারজানা মুন্নি তাদের নতুন প্রতিষ্ঠান টিএম ফিল্মস এর যাত্রা শুরুর ঘোষণা দেন। ২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটি নিয়মিত বড়পর্দায় চলচ্চিত্র প্রযোজনা করবে।

বিনোদন এর আরও খবর
রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা

রাজকীয় আদলে গড়া গৌরীর বিয়ের আংটি, নির্মাণে ব্যয় হয়েছে ২৫৬ ঘণ্টা

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

চিত্রনায়ক সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের আদেশ

সর্বশেষ সংবাদ
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top