logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. মাহমুদউল্লাহর ব্যাটে বাংলাদেশের পুঁজি ১৭৫, বিপদে জিম্বাবুয়ে

মাহমুদউল্লাহর ব্যাটে বাংলাদেশের পুঁজি ১৭৫, বিপদে জিম্বাবুয়ে


প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৯, ৯:০৩:০৬

স্পোর্টস ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি স্বাগতিক বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের দলপতি হ্যামিল্টন মাসাকাদজা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ১৭৫ রান। ফিফটির দেখা পান মাহমুদউল্লাহ রিয়াদ।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টায় ম্যাচটি শুরু হয়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আফগানিস্তান। সমান সংখ্যক ম্যাচে এক হারে ২ পয়েন্ট নিয়ে দুইয়ে বাংলাদেশ। দুটি ম্যাচেই জয়হীন থাকায় পয়েন্ট শূন্য জিম্বাবুয়ে অবস্থান করছে টেবিলের তলানিতে (তিনে)। টুর্নামেন্টে টিকে থাকতে আক্ষরিক অর্থেই ম্যাচটিতে জিম্বাবুয়ানদের জয়ের বিকল্প নেই। হেরে গেলেই বেজে যাবে বিদায় ঘণ্টা। আর বাংলাদেশ উঠে যাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে।

মিরপুর শের-ই-বাংলায় টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিলেও পরের ম্যাচেই রশিদ-মুজিব ঘূর্ণি যাদুতে নাকাল হয়ে আফগানদের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই ফাইনালে উঠবে সাকিবের দল। হারলে অপেক্ষা বাড়বে, শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে তখন বড় ব্যবধানে জিততেই হবে।

বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন। বাদ পড়েছেন সৌম্য সরকার, সাব্বির রহমান এবং তাইজুল ইসলাম। একাদশে এসেছেন নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম এবং শফিউল ইসলাম। এরমধ্যে নাজমুল এবং আমিনুলের অভিষেক হচ্ছে। আর জিম্বাবুয়ের একাদশ থেকে ছিঠকে গেছেন তেন্দাই চাতারা এবং ক্রেইগ আরভিন। দলে ঢুকেছেন ক্রিস এমপফু এবং রিচমন্ড মুতুম্বাবি।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের পঞ্চম ওভারে বিদায় নেন অভিষিক্ত ওপেনার নাজমুল হোসেন শান্ত। দলীয় ৪৯ রানের মাথায় বিদায় নেন এই বাঁহাতি ওপেনার। তার আগে ৯ বলে একটি বাউন্ডারিতে করেন ১১ রান। স্কোরবোর্ডে আর ৬ রান যোগ হতেই বিদায় নেন আরেক ওপেনার লিটন দাস। তার আগে স্বাগতিকদের ভালো সূচনা এনে দেন লিটন। এমপফুর বলে মাদজিভার দুর্দান্ত ক্যাচে ফেরার আগে লিটন ২২ বলে ৩৮ রান করেন। দুটি ছক্কার পাশাপাশি চারটি চারের মার ছিল লিটনের ব্যাটে। উইকেটে থিতু হওয়ার আগেই ফেরেন দলপতি সাকিব আল হাসান। রায়ান বার্লের বলে উইলিয়ামসের হাতে ধরা পড়ার আগে সাকিব ৯ বলে এক বাউন্ডারিতে করেন ১০ রান। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১ রান আর দ্বিতীয় ম্যাচে আফগানদের বিপক্ষে সাকিব করেছিলেন ১৫ রান।

এরপর জুটি গড়েন মাহমুদউল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তারা যোগ করেন আরও ৭৮ রান। ইনিংসের ১৭তম ওভারে উইকেটের পেছনে ধরা পড়ার আগে মুশফিক করেন ২৬ বলে তিন চার আর এক ছক্কায় ৩২ রান। দলীয় ১৪৩ রানের মাথায় বাংলাদেশ চতুর্থ উইকেট হারায়। ১৯তম ওভারে ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ ফিফটির দেখা পান রিয়াদ। একই ওভারে আফিফ হোসেন (৮ বলে ৭) উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। রিয়াদ শেষ ওভারে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারি সীমানায় ধরা পড়েন। তার আগে ৪১ বলে করেন ৬২ রান। তার ইনিংসে ছিল একটি চার আর পাঁচটি ছক্কার মার। পরের বলেই কাইল জারভিস বিদায় করেন ২ রান করা মোসাদ্দেক হোসেনকে। সাইফউদ্দিন ৬ এবং অভিষিক্ত আমিনুল ইসলাম ০ রানে অপরাজিত থাকেন।

৪ ওভারে ৪২ রান খরচায় এমপফু দুটি উইকেট তুলে নেন। কাইল জারভিস ৪ ওভারে ৩২ রান দিয়ে পান তিনটি উইকেট। একটি করে উইকেট পান মুতুমবোদজি আর রায়ান বার্ল।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, আমিনুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, শফিউল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

জিম্বাবুয়ে একাদশ: ব্রেন্ডন টেইলর, হ্যামিল্টন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বাবি, শন উইলিয়ামস, টিনোটেন্ডা মুতুমবোদজি, রায়ান বার্ল, রেগিস চাকাভা, নেভিল মাদজিভা, কাইল জারভিস, আনিসলে এনভু এবং ক্রিস এমপফু।

খেলা এর আরও খবর
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

অবিশ্বাস্য কামব্যাকের গল্পে মিশরের হৃদয় ভেঙে কোয়ার্টারে আর্জেন্টিনা

সর্বশেষ সংবাদ
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
সিলেটের নতুন ডিসি আব্দুল্লাহ আল মামুন
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
বিএনপির সারোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ: হাইকোর্ট
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত
ধলাই নদীর বাঁধ ভেঙে একাধিক গ্রাম প্লাবিত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top