logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস

প্রকাশিত হয়েছে : ২১ জুন ২০২৬, ৬:৩৩:৪৫

রাজপরিবারের আর্থিক হিসাব নিয়ে স্বচ্ছতা বাড়ানোর উদ্যোগ হিসেবে ব্যক্তিগত কর সংক্রান্ত তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। শনিবার বাকিংহাম প্যালেস যুক্তরাজ্যের বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ব্রিটিশ রাজা বা রানি আইনগতভাবে কিছু কর পরিশোধ থেকে অব্যাহতি পান। তবে কয়েক দশক ধরে তারা স্বেচ্ছায় কিছু কর দিয়ে আসছেন।

তাদের করের হিসাব প্রকাশেরও কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু রাজপরিবারের সাবেক সদস্য প্রিন্স অ্যান্ড্রুকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের কারণে রাজপরিবারের আর্থিক বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।

বাকিংহাম প্যালেসের এক মুখপাত্র প্রেস অ্যাসোসিয়েশনকে জানান, ব্যক্তিগত কর সংক্রান্ত তথ্য প্রকাশকারী প্রথম ব্রিটিশ সম্রাট হতে যাচ্ছেন রাজা চার্লস।

তিনি বলেন,‘সিংহাসনে আরোহণের পর থেকে যে পরিবর্তনগুলো আনা হয়েছে, এর অংশ হিসেবে এবং রাজার নিজস্ব ইচ্ছাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাজপরিবারের আর্থিক ব্যবস্থার সব দিক এমনভাবে ব্যাখ্যা করা আমাদের লক্ষ্য, যাতে বিষয়টি আরও স্পষ্ট ও সহজবোধ্য হয়। একই সঙ্গে এর ঐতিহাসিক ও সাংবিধানিক প্রেক্ষাপটও তুলে ধরা যায়। সহজ ভাষায় বলতে গেলে, আমরা আধুনিকায়ন ও পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখছি।’

বিবিসির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার প্রকাশিতব্য বার্ষিক রাজকীয় আর্থিক হিসাবের অংশ হিসেবে চার্লসের কর-সংক্রান্ত তথ্য প্রকাশ করা হবে। ব্রিটিশ আইন অনুযায়ী, রাজা বা রানিকে আয়কর, মূলধনী মুনাফা কর এবং উত্তরাধিকার কর দিতে হয় না।

তবে ১৯৯৩ সাল থেকে প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের সময় থেকে স্বেচ্ছায় আয়কর ও মূলধনী মুনাফা কর পরিশোধ করা হচ্ছে।

২০২২ সালে সিংহাসনে আরোহণের আগে প্রিন্স অব ওয়েলস হিসেবে চার্লসও কত কর দিয়েছেন, তা প্রকাশ করেছিলেন।

মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে চার্লসের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুর সম্পর্কের তথ্য প্রকাশের পর থেকে রাজপরিবার নিজেদের ভাবমূর্তি পুনর্গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চলতি মাসে সরকারি নিরীক্ষকেরা জানান, অ্যান্ড্রু দুই দশকের বেশি সময় ধরে একটি প্রাসাদের জন্য নামমাত্র ভাড়া পরিশোধ করে সেখানে বসবাস করেছেন। একই সময়ে তিনি ওই সম্পত্তির কটেজগুলো সাবলেট দিয়ে ব্যক্তিগত আয়ও করেছেন।

রাজপরিবারের সরকারি দায়িত্ব পালনের ব্যয় নির্বাহে যুক্তরাজ্যের ট্রেজারি প্রতি বছর ‘সোভেরেইন গ্রান্ট’ নামে একটি বরাদ্দ দেয়।

রাজার ব্যক্তিগত আয়ের অন্যতম উৎস হলো ঐতিহাসিক ডাচি অব ল্যাঙ্কাস্টার এস্টেট। এটি ভূমি, স্থাবর সম্পত্তি ও বিনিয়োগ নিয়ে গঠিত একটি বৃহৎ ও বহুমুখী সম্পদভান্ডার।

২০২৪-২৫ অর্থবছরে ডাচি অব ল্যাঙ্কাস্টার এস্টেট থেকে রাজা চার্লসের আয় হয়েছে ২ কোটি ৬৮ লাখ পাউন্ড।

ইউ কে এর আরও খবর
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ

‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা

‘এ ম্যান অব অ্যাকশন’ গ্রন্থের মোড়ক উন্মোচন, লন্ডনে বিশিষ্টজনের মিলনমেলা

সর্বশেষ সংবাদ
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
ব্যক্তিগত করের তথ্য প্রকাশ করবেন ব্রিটেনের রাজা চার্লস
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ বাংলাদেশ
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
কারিগরি বোর্ডের বেসিক সার্টিফিকেট কোর্সের চূড়ান্ত পরীক্ষা ২৭ জুন
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
লন্ডনে আগামী ২৭-২৮ জুন বাংলাদেশ বইমেলা অনুষ্ঠিত হবে
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
জাতীয় স্বার্থে পদ্মা ব্যারেজ প্রকল্প গুরুত্বপূর্ণ : পানি সম্পদ মন্ত্রী
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাটের ৫ বাসিন্দা নিহত
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে : স্পিকার
বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে : স্পিকার
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
রেডক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আবদুস সালাম
রেডক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আবদুস সালাম
হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা
হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top