logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ভারতের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৯

ভারতের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৯

প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০২৫, ৪:০৭:৩১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের আহমেদাবাদ শহরের আবাসিক এলাকায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৭৯ জনে পৌঁছেছে বলে জানিয়েছেন স্থানীয় পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

শনিবার (১৪ জুন) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

শনিবার গণমাধ্যমকে নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ২৭৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে নিহতের সংখ্যা জানানো হয়েছিল ২৬৫।

এই হতাহতের নতুন হিসাব দুর্ঘটনাটিকে ২১শ শতাব্দীর অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনায় পরিণত করেছে।

এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন, যারা লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিয়েছিলেন। তাদের মধ্যে মাত্র একজন জীবিত উদ্ধার হয়েছেন।

বিমানটি বিধ্বস্ত হয়ে শহরের বিমানবন্দরের কাছাকাছি আবাসিক ভবনগুলোতে আছড়ে পড়ায় মাটিতে আরও অন্তত ৩৮ জন নিহত হয়েছেন।

সরকারি ভাবে মৃতের সংখ্যা তখনই চূড়ান্ত করা হবে, যখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ প্রক্রিয়া সম্পন্ন হবে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নিহত যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, সাতজন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন। বিমানে থাকা ক্রু সদস্য ছিলেন ১২ জন।

বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটি বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের পর মাত্র ১০০ মিটার (প্রায় ৩৩০ ফুট) ওপরে উঠেই দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার কিছুক্ষণ আগে এটি জরুরি সংকেত (মেডে কল) পাঠিয়েছিল।

শুক্রবার ঘটনাস্থল থেকে একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে। অপর ব্ল্যাক বক্সটি খুঁজে পেতে এখনো কাজ করছে ফরেনসিক দল।

যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং জানিয়েছে, তারা এয়ার ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত আছে। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, এটি ৭৮৭ ড্রিমলাইনারের প্রথম বড় ধরনের দুর্ঘটনা।

আন্তর্জাতিক এর আরও খবর
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top