logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. নিউজিল্যান্ডের সংসদে হাকা নৃত্য করা সেই সাংসদেরা বরখাস্ত

নিউজিল্যান্ডের সংসদে হাকা নৃত্য করা সেই সাংসদেরা বরখাস্ত

প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০২৫, ৬:৪১:১৬

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি নিউজিল্যান্ডের সংসদে মাওরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হাকা নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছেন বিরোধী দল তে-পাতি মাওরি পার্টির সংসদসদস্য হানা মাইপি ক্লার্ক। এ প্রতিবাদে তার সঙ্গে যোগ দিয়েছিলেন আরও দুই মাওরি এমপি। এবার তিন সাংসদকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। খবর আল-জাজিরার।

আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, বিরোধী দল তে-পাতি মাওরি পার্টির সংসদ সদস্য হানা মাইপি ক্লার্ককে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। আর দলটির দুই সহ-নেতা রাওইরি ওয়াইতিতি ও ডেবি এনগারেওয়া-প্যাকারকে ২১ দিনের জন্য সংসদ কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

নিউজিল্যান্ডের সংসদে বিরোধী ওই পার্টিকে যখন প্রশ্ন করা হয়—তারা মাওরি জনগোষ্ঠীর সঙ্গে ব্রিটিশ রাজের ১৮৪০ সালের চুক্তি পুনঃ ব্যাখ্যা করার একটি বিতর্কিত বিলকে সমর্থন করে কি না, তখনই তিন সাংসদ হাকা শুরু করেন। ‘ট্রিটি প্রিন্সিপালস’ নামের এ বিলটি শেষ পর্যন্ত অবশ্য বাতিলই করা হয়েছে। এ বিল দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি করেছিল এবং গত নভেম্বরে পার্লামেন্টের সামনে ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেন।

ডেবি এনগারেওয়া-প্যাকার বলেন, আমাদের মাওরি হওয়ার কারণে শাস্তি দেওয়া হয়েছে। আমরা আমাদের জনগণের দাবি ও প্রত্যাশাকেই সবার আগে গুরুত্ব দেই।

এদিকে তিন সাংসদের বরখাস্ত নিয়ে সংসদে তীব্র বিতর্ক হয়। পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স তে পাতি মাওরি পার্টিকে ‘চরমপন্থী দল’ বলায় ক্ষমা চাইতে বলা হয়। আর বরখাস্ত হওয়া সবচেয়ে কম বয়সি ও আলোচিত সাংসদ মাইপি ক্লার্ক আবেগ নিয়ে বলেন, আমাদের কণ্ঠ কি এতই উচ্চ যে শাস্তি পেতে হচ্ছে?

সংসদের একটি কমিটি জানিয়েছে, হাকা করার ফলে সংসদ সাময়িকভাবে থেমে যায় এবং এটি অন্য সদস্যদের শঙ্কিত করতে পারে। তবে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন দাবি করেছেন, শাস্তির বিষয়টি হাকার বিরুদ্ধে নয়, বরং সংসদের নিয়ম না মানার বিরুদ্ধে।

এ শাস্তিই নিউজিল্যান্ডে কোনো সাংসদের জন্য দীর্ঘতম বরখাস্ত। আগে সর্বোচ্চ বরখাস্তের সময় ছিল তিন দিন। তবে বিলটি বাতিল হওয়ায় মাওরি জনগণের পক্ষে এটি ছিল বড় এক বিজয়।

আন্তর্জাতিক এর আরও খবর
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত

খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত

খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন

খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

সর্বশেষ সংবাদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top