logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. সৌদি আরবে মদ বিক্রির অনুমতির খবর ‘ভুয়া ও বিভ্রান্তিকর’

সৌদি আরবে মদ বিক্রির অনুমতির খবর ‘ভুয়া ও বিভ্রান্তিকর’

প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০২৫, ২:৩৪:১৫

সৌদি আরব ২০২৬ সাল থেকে মদ বিক্রির অনুমতি দেবে—এমন খবর সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ পেলেও তা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র। তারা জানান, এ বিষয়ে কোনো সরকারি ঘোষণা বা নীতিগত পরিবর্তন হয়নি এবং সৌদি আরবের বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে এসব দাবি অসামঞ্জস্যপূর্ণ।

সোমবার (২৬ মে) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

আরব নিউজকে দেওয়া তথ্যে অবগত সূত্রগুলো জানায়, এই ধরনের খবরের সঙ্গে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অফিসিয়াল নিশ্চয়তা নেই এবং এটি দেশের বর্তমান নীতিমালা বা বিধি-বিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

তারা আরও জানান, পর্যটন খাতের উন্নয়নের লক্ষ্যে সৌদি আরব যে উচ্চাকাঙ্ক্ষী ভিশন বাস্তবায়ন করছে, তা এখনও দেশের সংস্কৃতি ও মূল্যবোধের প্রতিফলন ঘটিয়ে একটি অনন্য অভিজ্ঞতা প্রদানেই প্রতিশ্রুতিবদ্ধ।

এই পন্থা আন্তর্জাতিক পর্যটকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, যারা সৌদি আরবের ঐতিহ্য ও প্রাকৃতিক বৈচিত্র্য অন্বেষণে আগ্রহী।

অমুসলিম কূটনীতিকদের জন্য মদ সংক্রান্ত নিয়মনীতি বিষয়ে ব্যাখ্যা

অমুসলিম দেশের কূটনীতিকদের জন্য মদ সংক্রান্ত নিয়ন্ত্রণ নিয়ে সূত্রগুলো জানান, সৌদি আরব নতুন একটি কাঠামো চালু করেছে, যার উদ্দেশ্য হলো কূটনৈতিক চালানের মাধ্যমে মদ বা অনুরূপ পণ্যের অননুমোদিত ব্যবহার রোধ করা।

এই নতুন ব্যবস্থার আওতায়, অমুসলিম দেশের দূতাবাসগুলো আর কূটনৈতিক চালানে মদ ও নির্দিষ্ট কিছু পণ্য আমদানি করতে পারবে না। তবে কঠোর নিয়ন্ত্রিত নিয়মের অধীনে এই ধরনের পণ্যে সীমিত প্রবেশাধিকার থাকতে পারে, যাতে অপব্যবহার প্রতিরোধ করা যায়।

মদের দোকান শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের জন্য নির্ধারিত

এদিকে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) দেশটিতে ব্যাপক সামাজিক ও সাংস্কৃতিক সংস্কারের নেতৃত্ব দিচ্ছেন। তার উদ্যোগে ২০১৭ সালে নারীদের গাড়ি চালানোর ওপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এই সংস্কারমূলক উদ্যোগগুলোর মাধ্যমে এক সময়ের কঠোর রক্ষণশীল দেশটি এখন ধীরে ধীরে আরও উন্মুক্ত ও আধুনিক সমাজব্যবস্থার দিকে এগোচ্ছে। যদিও এখনও মদ বিক্রি ও সেবনের ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা রয়েছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে কিছু ব্যতিক্রমী পদক্ষেপ লক্ষ্য করা গেছে। এর একটি উদাহরণ হচ্ছে, ২০২৩ সালে রিয়াদে একটি সীমিত পরিসরের মদের দোকান চালু করা, যা শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের জন্য নির্ধারিত। এটি ছিল সৌদি আরবে এই ধরনের প্রথম বৈধ উদ্যোগ।

তবে, সৌদি আরব ও কুয়েত উপসাগরীয় অঞ্চলের একমাত্র দুটি দেশ যারা এখনো মদের খুচরা বিক্রির ওপর পূর্ণ নিষেধাজ্ঞা বজায় রেখেছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top