logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. ভালো নির্বাচনের জন্য ধৈর্য ধরুন: পরিকল্পনা উপদেষ্টা

ভালো নির্বাচনের জন্য ধৈর্য ধরুন: পরিকল্পনা উপদেষ্টা

প্রকাশিত হয়েছে : ১৯ মে ২০২৫, ৮:৫২:৪৩

বরিশাল প্রতিনিধি : পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো যত দ্রুত সম্ভব একটি গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন সম্পন্ন করা। সে লক্ষ্যেই আমরা কাজ করছি। এজন্য যতটুকু সময় প্রয়োজন, সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।”

সোমবার বিকেলে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে মহানগরীর গণমাধ্যম, এনজিও, সংস্কৃতি কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক দেলোয়ার হোসেন।

পরিকল্পনা উপদেষ্টা বরিশালের পরিচ্ছন্নতা ও শৃঙ্খলায় মুগ্ধতার কথা জানিয়ে বলেন, “শের-ই-বাংলা ও কবি জীবনানন্দ দাশের এই শহরের ঐতিহ্য আমাদের লালন করতে হবে।” তিনি বরিশালের খাল রক্ষা এবং নগরীর পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমিয়ে নদীর পানি বিশুদ্ধ করার জন্য ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে গুরুত্বারোপ করেন।

অন্তর্বর্তী সরকার মেগা প্রকল্প গ্রহণ করছে না জানিয়ে উপদেষ্টা বলেন, “শুধুমাত্র মাতারবাড়ি প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। কারণ এটি অনেক দূর এগিয়েছে। এখন এটিকে বাদ দিলে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর আস্থা হারাবে।”

তিনি আরও বলেন, “ভোলা-বরিশাল সেতু প্রকল্পকে ক্ষুদ্র প্রকল্প হিসেবে নয়, বরং চট্টগ্রাম-লক্ষ্মীপুর-ভোলা-বরিশাল-খুলনা জাতীয় মহাসড়কের অংশ হিসেবে দেখতে হবে। আমরা এর সম্ভাব্যতা সমীক্ষা, নকশা সহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করব। পরবর্তী সরকার এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, “ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাংগা পর্যন্ত আন্তর্জাতিক মানের সড়ক থাকলেও ভাংগা থেকে বরিশাল পর্যন্ত যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।” এই অবস্থার উন্নয়নে ফরিদপুর-ভাংগা-বরিশাল-কুয়াকাটা পর্যন্ত ৬ লেন মহাসড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণের সময়সীমা বাড়িয়ে আগামী বছরের জুনের মধ্যে কাজ শুরু করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে বরিশাল বাইপাস অন্তর্ভুক্তির বিষয়টিও বিবেচনায় আনার আশ্বাস দেন।

ভোলার গ্যাস সম্পদের প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “এই গ্যাস বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের শিল্পায়ন ও অর্থনৈতিক বিকাশের চাবিকাঠি হতে পারে। আমরা চেষ্টা করছি বরিশাল হয়ে গ্যাসকে জাতীয় গ্রিডে যুক্ত করার।”

তিনি আক্ষেপ করে বলেন, “সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস মজুদ থাকা সত্ত্বেও বিগত সরকার তা কাজে লাগায়নি। তারা বেশি মনযোগ দিয়েছে এলএনজি ও এলপিজি আমদানিতে, যা দেশের অর্থনীতিতে বাড়তি চাপ সৃষ্টি করেছে।”

পরিকল্পনা উপদেষ্টা বরিশালের ঐতিহ্যবাহী বিএম কলেজ ও হাতেম আলী কলেজের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সহায়তা করা হবে।” সভা শেষে তিনি বিএম কলেজ ক্যাম্পাস পরিদর্শন করেন।

সভায় বরিশাল চেম্বার, গণমাধ্যম, এনজিও ও সংস্কৃতি কর্মীরা বরিশালের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়ে মতামত তুলে ধরেন এবং পরিকল্পনা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন।

জাতীয় এর আরও খবর
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top