logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের


প্রকাশিত হয়েছে : ২২ মার্চ ২০২৬, ২:৫৭:৪৪

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার আজ (২২ মার্চ) ২৩তম দিন। হামলার প্রথম দিন ২৮ ফেব্রুয়ারিই দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪০ জন শীর্ষ নেতা নিহত হন। এর জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরান। দেশটি ইরাক, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের যেসব দেশে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে ইসরায়েলের বিভিন্ন শহরেও হামলা হচ্ছে। এতে সংঘাত পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়ছে।

কাতারের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৬, নিখোঁজ ১

কাতারে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৬ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এখনও একজন নিখোঁজ রয়েছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এই খবর জানানো হয়েছে।

সমাজমাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, কাতারের জলসীমায় ব্যাপক তল্লাশি ও উদ্ধারকাজ চালানো হয়। কপ্টারে থাকা সাত আরোহীর মধ্যে ছ’জনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ এক আরোহীর সন্ধানে এখনও তল্লাশি চলছে। বিশেষ উদ্ধারকারী দলকে এই কাজে নামানো হয়েছে।

এর আগে সংবাদমাধ্যম আল জাজিরা-র সাংবাদিক জেইন বাসরাভি দুবাই থেকে জানিয়েছিলেন, ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে মাঝপথে ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ইসরায়লে ইরানের হামলার তীব্রতা ‘ক্রমেই বাড়ছে’

মধ্য ইসরায়েলের সাংবাদিক সামাহ ওয়াতাদ আল জাজিরাকে জানিয়েছেন, ইসরায়েলে ইরানের হামলা ক্রমেই আরও তীব্র হচ্ছে।

তিনি জানান, ইরানের হামলার জেরে মধ্য ইসরায়েলজুড়ে সতর্কতা সাইরেন বেজে ওঠে। অন্যদিকে লেবানন ভূখণ্ড থেকে ধেয়ে আসা একটি মিসাইল উত্তর ইসরায়েলে একটি গাড়ির উপর আছড়ে পড়ে। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ওয়াতাদ বলেন, ‘গত আধঘণ্টায় এই নিয়ে তিনবার সতর্কবার্তা জারি করা হলো।’ তিনি বলেন, যুদ্ধের শুরুর দিকের তুলনায় এখন ইসরায়েলে হামলার গতি অনেকটাই বেড়েছে এবং তা ‘আরও তীব্র হয়ে উঠছে’।

এই সাংবাদিক আরও জানান, রাতের অন্ধকারে আরাদ ও দিমোনা শহরে হওয়া হামলায় অন্তত ১০০ জন আহত হয়েছেন। বিস্তর ক্ষয়ক্ষতি হয়েছে ওই দুই এলাকায়। তবে ইসরায়েলের নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন এই মিসাইলগুলোকে মাঝপথে রুখে দিতে ব্যর্থ হলো, তা নিয়ে তদন্ত শুরু করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলের কোনো পারমাণবিক স্থাপনায় হামলার সুনিশ্চিত খবর এখনও পর্যন্ত মেলেনি। তবে ওয়াতাদ বলেন, ইসরায়েলের সংবেদনশীল এলাকা ও সার্বিক ক্ষয়ক্ষতির খবর প্রকাশ্যে আনার ক্ষেত্রে প্রশাসন কড়া ‘সেন্সরশিপ’ আরোপ করেছে।

লেবানন থেকে নিক্ষিপ্ত প্রজেক্টাইলে গাড়িতে আঘাত, এক ব্যক্তির মৃত্যু

লেবানন থেকে নিক্ষিপ্ত প্রজেক্টাইলের আঘাতে ইসরায়েলের মিসগাভ আম এলাকায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চ্যানেল ১২।

প্রজেক্টাইলটি নিহত ব্যক্তির গাড়িতে আঘাত হানে।

ইসরায়েলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর অ্যান্টি-ট্যাংক মিসাইল হামলায় একটি গাড়িতে আগুন ধরে গেছে, ২২ মার্চ ২০২৬। ছবি: এমডিএ
অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক এলি বিন চ্যানেল ১২-কে বলেন, “মিসগাভ আমে গাড়ির ভেতরে আটকে পড়া ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।”

চ্যানেল ১২-এর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ছবিতে দুটি গাড়িকে আগুনে পুড়তে দেখা যায়।

ইরানের অনুমতি সাপেক্ষে হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচল করতে পারবে

আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থায় (আইএমও) নিযুক্ত ইরানের প্রতিনিধি জানিয়েছেন, নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার সমন্বয়ে ইরান সরকারের অনুমতি নিয়ে হরমুজ প্রণালি দিয়ে বিদেশি জাহাজ চলাচল করতে পারবে।

যুক্তরাজ্যে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও আইএমও প্রতিনিধি আলি মুসাভি মেহর বার্তা সংস্থাকে বলেন, আন্তর্জাতিক বাধ্যবাধকতার পাশাপাশি “ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও অধিকার”কে সম্মান করতে হবে।

তিনি আরও বলেন, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং নাবিকদের সুরক্ষায় আইএমও ও সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে ইরান।

মুসাভি জানান, হরমুজ প্রণালি কেবল ইরানের “শত্রুদের” জন্য বন্ধ রয়েছে।

তিনি উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি ও হরমুজ ইস্যুর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধকে দায়ী করেন।

মধ্য ইসরায়েলে হামলা, হতাহত

আজ ইরানের প্রথম দফার ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইসরায়েলে হতাহতের খবর পাওয়া গেছে বলে জানিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড।

খবর পেয়েই দেশটির উদ্ধারকারী দল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

চ্যানেল ১২ জানিয়েছে, হোলন শহরে অন্তত একজন আহত হয়েছেন।

এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, ইরানের নতুন দফার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এর কিছুক্ষণের মধ্যেই আল জাজিরা এরাবিকের বরাতে জানা গেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের মধ্যাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

তবে এ হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ইরাকে মার্কিন ঘাঁটিতে ২৪ ঘণ্টায় ২১ হামলার দাবি সশস্ত্র গোষ্ঠীর

ইরাকে ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন এলাকা ও আশপাশের অঞ্চলে মার্কিন ঘাঁটিতে অন্তত ২১টি হামলা চালানো হয়েছে।

গোষ্ঠীটি জানিয়েছে, এসব হামলায় তারা ডজনখানেক ড্রোন ও রকেট ব্যবহার করেছে।

যুদ্ধ আরও ১০ দিন চললে তেলের দাম ‘ব্যারেলপ্রতি ১৫০ ডলারে উঠতে পারে’

যুদ্ধ আরও ১০ দিন স্থায়ী হলে বৈশ্বিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলারে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন ইরানের জ্বালানি কৌশলবিদ মাহদি আরবসাদেগ।

ইরানের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট-সংশ্লিষ্ট এই বিশেষজ্ঞ বার্তা সংস্থা ফার্সকে জানান, যুদ্ধ শুরুর পর থেকে ‘শত্রু জাহাজের’ জন্য হরমুজ প্রণালি বন্ধ রাখায় প্রতিদিন প্রায় ২ কোটি ১০ লাখ ব্যারেল তেল পরিবহন বন্ধ রয়েছে, যা সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলেছে।

তিনি বলেন, প্রণাললি বন্ধের আগে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৬৫ ডলার। তবে দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্রের নানা চেষ্টার পরও তা দ্রুত বেড়ে ১১৯ ডলারে পৌঁছেছে।

এর মধ্যে ট্রাম্প প্রশাসন সমুদ্রপথে ইরানি তেল কেনার ক্ষেত্রে ৩০ দিনের জন্য নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তও নিয়েছে।

বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে জ্বালানি ও পানি স্থাপনায় পাল্টা আঘাতের হুঁশিয়ারি ইরানের

ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট সব জ্বালানি অবকাঠামোতে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সামরিক বাহিনী।

ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-সংশ্লিষ্ট পানি ডিস্যালাইনেশন প্ল্যান্ট এবং তথ্যপ্রযুক্তি অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হবে।

এর আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি দেন। এরপরেই এমন সতর্কবার্তা দিল ইরান।

এদিকে বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান আলি লারিজানি আগে সতর্ক করে বলেছিলেন, ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা হলে “আধা ঘণ্টার মধ্যেই পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে।”

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম

হরমুজ প্রণালি খোলার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এই সময়ের মধ্যে ‘বিনা হুমকিতে’ হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে না দিলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি পুরোপুরি এবং কোনো ধরনের হুমকি ছাড়া খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র তাদের (ইরানের) বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে এবং ধ্বংস করে দেবে—সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়েই হামলা শুরু করা হবে।’

আরাদে হামলার পর প্রতিরক্ষা জোরদারের অঙ্গীকার নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, আরাদে হামলা হওয়ার পর তিনি শহরটির মেয়রের সঙ্গে কথা বলেছেন। তিনি হামলার সময়কে আরাদ শহরের জন্য “খুব কঠিন এক সন্ধ্যা” হিসেবে উল্লেখ করেছেন।

ইসরায়েলের জরুরি সেবাগুলো জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় আরাদ শহরে ইরানি হামলার পর ৮৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নেতানিয়াহু লিখেছেন, বর্তমানে মাঠে কাজ করা জরুরি ও উদ্ধারকারী বাহিনীকে আরও শক্তিশালী করা হবে। একই সঙ্গে তিনি দেশজুড়ে সবাইকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “সব ফ্রন্টে আমাদের শত্রুদের ওপর হামলা চালিয়ে যাওয়ার ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”

ডিমোনায় হামলার পর দক্ষিণাঞ্চলে স্কুল বন্ধ, বড় জমায়েত নিষেধাজ্ঞা ইসরায়েলের

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ডিমোনাসহ দেশের দক্ষিণাঞ্চলে সব স্কুল বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। একই সঙ্গে ৫০ জনের বেশি মানুষের জমায়েতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা মঙ্গলবার পর্যন্ত বহাল থাকবে বলে জানিয়েছে কান সম্প্রচারমাধ্যম।

প্রতিবেদন অনুযায়ী, নেগেভ, লাচিশ ও ডেড সি অঞ্চলগুলোতে এসব বিধিনিষেধ কার্যকর রয়েছে।

এতে বলা হয়েছে, বড় ধরনের কোনো সমাবেশ কেবল তখনই আয়োজন করা যাবে, যদি অংশগ্রহণকারীরা ক্ষেপণাস্ত্র সতর্কতা জারির ক্ষেত্রে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে সক্ষম হন।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছিল, সোমবার সারাদেশে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

ইসরায়েলের বিভিন্ন শহর ও উপসাগরীয় ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের আরাদ, ডিমোনা, এলাত, বেয়ারশেবা ও কিরিয়াত গাত শহরের সামরিক স্থাপনা ও নিরাপত্তা কেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে।

আইআরজিসি আরও দাবি করেছে, কুয়েতের আলি আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ ও আল ধাফরা ঘাঁটিতেও হামলা চালিয়েছে তেহরান।

তাদের দাবি, এসব হামলায় ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

তবে ইসরায়েল জানিয়েছে, এসব হামলায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, আরাদে ৮৮ জন আহত হয়েছেন এবং ডিমোনায় আহত ৩৯ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্র ডিমোনায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। শহরটি ইসরায়েলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্র হিসেবে পরিচিত।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি আঘাত হেনেছে। এছাড়া শহরের আশপাশে আরও কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ হামলায় ৫০ জনের বেশি আহত হয়েছেন; তাদের অধিকাংশকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ১২ বছরের এক শিশুর অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইরানের দাবি, তাদের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে, ওই হামলায় তারা জড়িত ছিল না এবং এটি ছিল যুক্তরাষ্ট্রের অভিযান। সাম্প্রতিক বিভিন্ন খবরে বলা হয়েছে, নাতাঞ্জ স্থাপনাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বা সমন্বিত হামলার লক্ষ্যবস্তু ছিল বলে ইরানের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

তবে ইসরায়েল সাম্প্রতিক সময়ে অন্যান্য কিছু হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত একটি পারমাণবিক অস্ত্র গবেষণা কেন্দ্র বলে দাবি করা স্থাপনায় হামলার বিষয়টিও রয়েছে।

এদিকে, শনিবারজুড়ে ডিমোনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। শহরটিতে মোট সাতবার বিমান হামলার সতর্ক সংকেত জারি করা হয়। এরইমধ্যে একের পর এক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার চেষ্টা করে।

যদিও শহরটির কৌশলগত গুরুত্ব এবং আগত ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সক্ষমতা নিয়ে গর্ব করে ইসরায়েল। এরপরেও কীভাবে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হলো, তা নিয়ে তদন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম

ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সর্বশেষ সংবাদ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
যুক্তরাজ্যে এমবিই সম্মানে ভূষিত হচ্ছেন ব্রিটিশ-বাংলাদেশি আবু তাহের
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ইন দ‍্য ইউকের মহান স্বাধীনতা দিবস উদযাপন
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
শ্রীমঙ্গলে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
দেশে কত টন পেট্রোল-ডিজেল মজুত আছে, জানাল জ্বালানি বিভাগ
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ইরান যুদ্ধের কারণে ২০০ ডলার ছুঁতে পারে তেলের দাম
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
ডিজিএফআইয়ের সাবেক প্রধান মামুন দ্বিতীয় দফায় রিমান্ডে
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন নুরজাহান খানম
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
স্কুলের সময় যানজট নিরসনের উপায় খোঁজার তাগিদ প্রধানমন্ত্রীর
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
গোলাপগঞ্জ স্যোশাল এন্ড কালচারাল ট্রাস্ট ইউকের নতুন কমিটির অভিষেক ও অ্যাওয়ার্ড প্রদান সম্পন্ন
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
<span style='color:#ff0000;font-size:16px;'>বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস</span> <br> লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top