logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. নাইজেরিয়ায় রাখাল-কৃষক সংঘর্ষে ৫৬ জনের প্রাণহানি

নাইজেরিয়ায় রাখাল-কৃষক সংঘর্ষে ৫৬ জনের প্রাণহানি

প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০২৫, ৬:১৬:৪৯

নাইজেরিয়ার মধ্যাঞ্চলের বেনু রাজ্যে চলতি সপ্তাহে সন্দেহভাজন যাযাবর রাখালদের (পশুপালক) চালানো দুটি হামলায় অন্তত ৫৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

শনিবার বেনু রাজ্যপালের দপ্তর নিহতের সংখ্যা ১৭ থেকে বড় ধরনের সংশোধন করে এই নতুন সংখ্যা প্রকাশ করে।

একজন সরকারি মুখপাত্র জানিয়েছেন, এখনো উদ্ধার অভিযান চলছে। ফলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

বর্ধিত সংঘর্ষ ও সহিংসতা

এর আগে শুক্রবার রাজ্য পুলিশের মুখপাত্র আনে সেউইসে ক্যাথেরিন এক বিবৃতিতে জানান, ‘রাতারাতি বেনু রাজ্যের একটি অঞ্চলে বিপুল সংখ্যক সন্দেহভাজন মিলিশিয়া হামলা চালায়’। ঘটনাটি পশুপালক (রাখাল) ও স্থানীয় কৃষকদের মধ্যে সহিংসতা পুনরায় শুরু হওয়ার প্রেক্ষিতে ঘটে। এ ধরনের সহিংসতা গত কয়েক বছরে শত শত মানুষের প্রাণ নিয়েছে।

পুলিশ জানায়, হামলাকারীদের প্রতিরোধ করতে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলে তারা আকস্মিকভাবে কৃষকদের ওপর গুলি চালা। এতে বেনুর উকুম এলাকায় পাঁচ কৃষক নিহত হন।

প্রথম ঘটনাস্থলের প্রায় ৭০ কিলোমিটার দূরের লোগো এলাকায় দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে।

পুলিশের মুখপাত্র বলেন, ‘দুঃখজনকভাবে কাছাকাছি এক অঞ্চলে একই সময়ে আরেকটি হামলা হয়, পুলিশ সেখানে পৌঁছানোর আগেই ১২ জন নিহত হন’।

এ ঘটনার মাত্র দুই দিন আগেই বেনুর ওটুকপো এলাকায় ১১ জনকে হত্যা করা হয় এবং এক সপ্তাহের মধ্যেই পার্শ্ববর্তী প্লাটো রাজ্যে সশস্ত্র হামলায় ৫০ জনেরও বেশি নিহত হয়।

সহিংসতার প্রেক্ষাপট

গবেষণা সংস্থা এসবিএম ইন্টেলিজেন্স-এর তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে এই যাযাবর পশুপালক ও কৃষক সম্প্রদায়ের সংঘর্ষে ৫০০ জনেরও বেশি প্রাণহানি ঘটেছে এবং ২২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

মূলত মুসলিম ফুলানি পশুপালক ও খ্রিস্টান বেরম ও ইরিগও জাতিগোষ্ঠীর কৃষকদের মধ্যে এই সংঘর্ষ সংঘটিত হয়। তবে বিশ্লেষকদের মতে, এটি কেবল ধর্মীয় সহিংসতা নয়। জলবায়ু পরিবর্তন ও চারণভূমির অভাব এই সংঘাতকে আরও তীব্র করে তুলছে।

এ সহিংসতা নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলের কৃষি উৎপাদনে বড় ধরনের ব্যাঘাত ঘটিয়েছে। যা দেশটির খাদ্য সরবরাহে ব্যাপক প্রভাব ফেলছে।

সূত্র: আল-জাজিরা

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top