logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. রেখার সহযোগিতা নিতে চলেছেন অমিতাভ বচ্চন?

রেখার সহযোগিতা নিতে চলেছেন অমিতাভ বচ্চন?


প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০২৫, ৬:৪৪:৪২

অমিতাভ বচ্চন ও রেখা—বলিউডের ইতিহাসে এক অনন্য জুটি। তাদের প্রেম কাহিনী বলিউডের ইতিহাসে এক অনন্য ও চিরন্তন অধ্যায়। রূপালি পর্দায় তারা ছিলেন এক অভাবনীয় জুটি, যাদের রসায়ন দর্শকদের মুগ্ধ করত। তবে পর্দার বাইরেও তাদের সম্পর্ক ঘিরে ছিল অগণিত গুঞ্জন, আলোচনা ও জল্পনা। ১৯৭০ ও ৮০-এর দশকে একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে এক বিশেষ সম্পর্ক গড়ে ওঠে, যা পরবর্তীতে প্রেমে রূপ নেয় বলে ধারণা করা হয়। যদিও অমিতাভ বচ্চন কখনোই এই সম্পর্ককে প্রকাশ্যে স্বীকার করেননি, রেখা বরাবরই ছিলেন খোলামেলা ও আবেগপ্রবণ।

তাদের প্রেমের গল্প যেমন রহস্যে ঘেরা, তেমনি তাতে আছে ভালোবাসার নিঃস্বার্থতা, ত্যাগ আর স্মৃতির গভীর ছাপ। ‘সিলসিলা’ সিনেমাটি যেন তাদের সম্পর্কের প্রতিচ্ছবি—যেখানে বাস্তব জীবনের জটিলতাকে পর্দায় ফুটিয়ে তোলা হয়েছিল নিখুঁতভাবে। সময়ের স্রোতে তারা আলাদা হয়ে গেলেও, তাদের প্রেম আজও রয়ে গেছে বলিউডের ইতিহাসে এক চিরন্তন কিংবদন্তি হিসেবে।

আন্দনবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, জটিল সমস্যায় পড়েছেন অমিতাভ বচ্চন! সমস্যাটি বেশ কিছু দিনের। সাধারণত, নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করেন তিনি। এবারেও তার অন্যথা হয়নি। বিগ বি লাগাতার চেষ্টা করে গিয়েছেন। তার চেষ্টাতেও কোনো ফাঁক ছিল না। অবশেষে রোববার রাতে তিনি হাল ছেড়েছেন। হাল ছেড়ে অবশ্য চুপচাপ বসে থাকেননি। বলিউড শাহেনশা এবার অনুরাগীদের দ্বারস্থ! তিনি তাদের কাছে সমস্যার সমাধান চেয়েছেন।

অনুরাগীরা কী অমিতাভকে কোনো রকম সহযোগিতা করতে পারলেন? বর্ষীয়ান অভিনেতার মন্তব্য বাক্স বলছে, তারা যে পরামর্শ দিয়েছেন সেটি মানলে বচ্চন পরিবারে গৃহযুদ্ধ কেউ আটকাতে পারবে না!

ঘটনাটি কী? অমিতাভ সমাজমাধ্যমে প্রচণ্ড সক্রিয়। মধ্য রাতে ঘুমোতে যাওয়ার আগে তিনি সেখানে কিছু না কিছু লেখেন। পরের দিনের বাকি সময় তো আছেই। তার পোস্ট পড়ার জন্য মুখিয়ে থাকেন নানা বয়সের অনুরাগী। কখনো ব্যক্তিগত ভাবনা তুলে ধরেন। কখনো বা ব্যক্তি জীবনের কথা। এ ছাড়া, প্রয়াত হরিবংশ রাই বচ্চনের পছন্দে কবিতার পংক্তিও জায়গা করে নেয় ছেলে অমিতাভের সমাজমাধ্যমে। এ ভাবে, এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)-এ ৪৯ মিলিয়ন ভক্ত প্রতি দিন তার পোস্ট পড়েন। আর এক মিলিয়ন হলেই অমিতাভের ভক্তসংখ্যা ৫০ মিলিয়ন হবে। এখানেই আটকে গিয়েছেন শাহেনশা।

হাজার চেষ্টা করেও তিনি এ সংখ্যা পূরণ করতে পারছেন না। সবটা জানিয়ে অবশেষে ভক্তদের শরণ নিয়েছেন। এক্স হ্যান্ডলেই লিখেছেন, ‘অনেক চেষ্টা করেও ৪৯ মিলিয়নকে ৫০ মিলিয়নে তুলে নিয়ে যেতে পারছি না। আপনারা যদি একটু সহযোগিতা করেন…!’ ভক্তেরা সঙ্গে সঙ্গে লিখে জানিয়েছেন, রেখার সঙ্গে ছবি দিলেই অমিতাভের ভক্তসংখ্যা হু হু করে বেড়ে ৫০ মিলিয়ন পেরিয়ে যাবে।

অনুরাগীসংখ্যা বাড়াতে ভক্তদের পরামর্শ মেনে অমিতাভ কী তা হলে রেখার সহযোগিতা নেবেন? বিষয়টি জয়া বচ্চন জানেন তো!

বিনোদন এর আরও খবর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর

রণবীর বেছে নিলেন দীপিকাকে

রণবীর বেছে নিলেন দীপিকাকে

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

দীপিকাকে নিয়ে আবেগে ভাসছেন শাহরুখ

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

আয়েশা ওমরের ‘লাজাওয়াল ইশক’ ঘিরে অনলাইনে তোলপাড়

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top