logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. ১৬ বছরে দলীয় প্রভাবে আমরা হেন অন্যায় নাই করি নাই: সিলেটে আইজিপি

১৬ বছরে দলীয় প্রভাবে আমরা হেন অন্যায় নাই করি নাই: সিলেটে আইজিপি

প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৪, ১০:০২:৩২

সিলেট পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি বাহারুল আলম।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘গত ১৬ বছরে দলীয়ভাবে প্রভাব এত আসছে যে, আমরা হেন অন্যায় নাই করি নাই। এটা আপনারাও জানেন, আমরাও জানি। এটার জন্য আমরা অত্যন্ত দুঃখিত, অত্যন্ত লজ্জিত।’

শনিবার দুপুরে সিলেট মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আইজিপি এ কথাগুলো বলেন। তিনি বলেন, ‘পুলিশ বিভাগ যাতে রাজনৈতিক প্রভাবমুক্ত থাকে এমনটি পুলিশ সংস্কার কমিশনের কাছে দাবি করা হয়েছে। পুলিশে রাজনৈতিক কুপ্রভাব যেন না আসে, সুপ্রভাব আসে।’

পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এমন নির্মম আচরণ করেনি মন্তব্য করে বাহারুল আলম বলেন, ‘আমাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা আসে যখন এসব চিত্র দেখি, যেসব ঘটনা আমরা ঘটিয়েছি, আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো পুলিশ এ রকম করেনি। সেনাবাহিনী হয়তো যুদ্ধ করতে গিয়ে…পুলিশ এত নির্মম হতে পারে আমি ব্যক্তিগতভাবে ধারণা করতে পারিনি। আমরা ওই জায়গা থেকে বের করে আনার জন্য, ওইটা তারা কেন করতে গেলেন, এ রকম দলীয় কোনো স্বার্থ উদ্ধারের জন্য তাদের এভাবে আদেশ দেওয়া হলো। ভূমিকাটা এ রকম হয়ে গেল যে, মানুষের প্রাণ সংহার করা। আমরা আগে কাউকে অ্যারেস্ট করে নিয়ে একটা মামলা দিয়ে ভেতরে রেখে দিয়েছি। কিন্তু একেবারে গুলি করে মেরে ফেলা! ফর দিস রিজন! এটার জন্য আমার কাছে কোনো জবাবই নাই। এই পর্যায়ে আমরা চলে গেছি, এটা থেকে উত্তরণটাই বড় চ্যালেঞ্জ।’

বাহারুল আলম বলেন, কষ্টকর একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে একটা ঝড় বয়ে গেছে। শুধু পুলিশ নয়, সমাজের লোকের মধ্যেও একই অবস্থা হয়েছে। পুলিশের প্রতি ঘৃণা এত বেশি পুঞ্জীভূত হয়েছে যে মানুষ নিতে পারছিল না। এ জন্য তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, সহকর্মীদের সঙ্গে কথা বলছেন। পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের কথা শুনছেন।

আইজিপি আরও বলেন, সমাজের কিছু অসাধু লোক, নেতা এবং প্রভাবশালীরা নিরীহ লোকদের মামলার আসামি করছে, এটি উদ্বেগের বিষয়। তবে তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন, যাতে কোনো নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার করা না হয়, তাঁদের হয়রানি করা না হয়। এর মধ্যে যাঁরা ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন, তাঁদের আশ্বস্ত করার জন্যও বলা হচ্ছে। প্রয়োজনে ফোন দিয়ে নিরীহ লোকদের বলা, তাঁকে গ্রেপ্তার করা হবে না, হয়রানি করা হবে না।

মামলা বন্ধ করার আইন পুলিশের হাতে নেই মন্তব্য করে আইজিপি বলেন, ‘আন্দোলন–সংগ্রামে যাঁরা মারা গেছেন, তাঁর পিতা কিংবা আত্মীয়কে প্রভাবান্বিত করে সমাজের কিছু অসাধু লোক ১০ জনের জায়গায় ১ হাজার ৩০০ জনকে আসামি করছেন। এখন আইনে যেটা আছে, কেউ যদি মামলা করে তাঁকে আমরা বন্ধ করতে পারি না। আমাদের যে প্রচলিত আইন সেটাতে আমরা বলতে পারি না যে আপনি তের শ কেন দিয়েছেন, তিনজনকে দেন। এটা আইনত বলা যায় না। আইন আসলে আমাকে সেই ক্ষমতা দেয়নি।’

অস্ত্র ও গুলি উদ্ধারের বিষয়ে গণমাধ্যমের সাহায্য চেয়ে বাহারুল আলম বলেন, সারা দেশে এখনো প্রায় দেড় হাজার অস্ত্র উদ্ধার করা যায়নি। মাটি খুঁড়ে অস্ত্র বের করা কঠিন। পুলিশ যদি সমাজের লোকের উপকার করতে পারে তখন তারাই অস্ত্রের সন্ধান দেবেন। তখনই অস্ত্রগুলো বেরিয়ে আসবে। এ জন্য গোয়েন্দা লাগিয়ে মাটি খুঁড়ে বের করতে হবে না। ওই জায়গা হচ্ছে সব থেকে সহজ। মানুষজনের মধ্যে কেউ না কেউ দেখে বা জানে। সে ক্ষেত্রে মানুষজন থানায় গিয়ে যে তথ্য দেবে এমন কনফিডেন্স এখনো তৈরি হয়নি। মানুষের আস্থা অর্জন করার চেষ্টা করা উচিত। তবে পুলিশের রুটিন কাজ চলবে। অভিযান অব্যাহত থাকবে।

মতবিনিময় সভায় আইজিপি ছাত্র-জনতার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত সংবাদকর্মীর বিষয়ে দুঃখ প্রকাশ করে মামলা গুরুত্বের সঙ্গে দেখার জন্য সিলেটের পুলিশ কমিশনারকে নির্দেশ দেন। পাশাপাশি মামলাটির ব্যাপারে তিনি চোখ রাখবেন বলেও জানান। এ সময় সিলেটের রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম উপস্থিত ছিলেন। এর আগে সিলেট রেঞ্জের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইজিপি।

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top