logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ব্যবসা
  3. রুপির দর সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৫ রুপি

রুপির দর সর্বকালের সর্বনিম্ন, এক ডলারে ৮৫ রুপি

প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৪, ৮:১৪:০১

ভারতীয় মুদ্রা রুপির দরপতন চলছেই। গতকাল বুধবার রুপির মান ডলারের বিপরীতে সর্বনিম্ন পর্যায়ে যাওয়ার রেকর্ড গড়ার পর গতকাল বৃহস্পতিবার আরও পতন হয়েছে। এ দিন সকালে ডলারের বিপরীতে ৮৫ দশমিক শূন্য ৬ রুপি পাওয়া যাচ্ছে।

গত বুধবার ১ ডলারের বিপরীতে রুপির মূল্য দাঁড়ায় ৮৪ দশমিক ৯৫। দিনের মাঝামাঝি যা ৮৪ দশমিক ৯৬ রুপিতে উঠে গিয়েছিল। মঙ্গলবার ৮৪ দশমিক ৯০ রুপিতে বন্ধ হয়েছিল বৈদেশিক মুদ্রা লেনদেনের বাজার। ভারতের মুদ্রার দরপতনের সঙ্গে শেয়ার সূচকেরও পতন হচ্ছে। খবর ইকোনমিক টাইমসের।

মূলত তিনটি কারণে ভারতের মুদ্রা রুপির দরপতন হচ্ছে। প্রথমত, জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার কমে গেছে। দ্বিতীয়ত, ভারতের শেয়ারবাজার থেকে বিপুল পরিমাণে বিদেশি বিনিয়োগ চলে যাচ্ছে, অর্থাৎ ডলার বেরিয়ে যাচ্ছে। সেই সঙ্গে ভারতের বাণিজ্যঘাটতি বৃদ্ধি পাওয়া।

নভেম্বর মাসে ভারতের বাণিজ্যঘাটতি ৩৭ দশমিক ৮৪ বিলিয়ন বা ৩ হাজার ৭৮৪ কোটি ডলারে উন্নীত হয়েছে, অক্টোবর মাসে যা ছিল ২৭ দশমিক ১৪ বিলিয়ন বা ২ হাজার ৭১৪ কোটি ডলার। একদিকে স্বর্ণ আমদানি বাড়ছে, আরেক দিকে রপ্তানির দুর্বলতা বাড়ছে, এই দুটি কারণে বাণিজ্যঘাটতি বেড়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর শুল্ক বাড়ালে আরও ক্ষতির মুখে পড়তে পারে ভারতের রপ্তানি।

শিগগিরই যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার কমানোর কথা ঘোষণা করতে পারে। ধারণা করা হচ্ছে, এবার প্রায় ২৫ ভিত্তি পয়েন্ট কমানো হতে পারে। এতে দেশটিতে অর্থের সঞ্চালন বাড়বে। আরও চাঙ্গা হবে শেয়ারবাজার।

বাজার বিশেষজ্ঞদের ধারণা, প্রাথমিকভাবে শক্তিশালী অর্থনীতি এবং সুদের হার কমানোর কারণে ২০২৫ সালের প্রথমার্ধে ডলারের প্রতিপত্তি অব্যাহত থাকবে। নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রা রুপির দর হু হু করে কমছে। ভারতীয় শেয়ারবাজার থেকেও মুখ ফিরিয়ে রয়েছেন বিদেশি বিনিয়োগকারীদের বড় একটি অংশ। অবিলম্বে পরিস্থিতির বদল না হলে তা আরও খারাপের দিকে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

সিএনবিসির সংবাদে বলা হয়েছে, ২০২৫ সালে ফেডারেল রিজার্ভ দুবার নীতি সুদহার কমাতে পারে, যদিও এর আগে তারা চারবার পর্যন্ত সুদহার হ্রাসের আভাস দিয়েছিল। ২০২৫ সালে ২ দশমিক ৫ শতাংশ গড় মূল্যস্ফীতির পূর্বাভাস দিয়েছে ফেডারেল রিজার্ভ। সংগত কারণে নীতি সুদ বেশি কমাবে না তারা।

ডলার ইনডেক্সের মান দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে গেছে। ফলে রুপিসহ বিভিন্ন উন্নয়নশীল দেশের মুদ্রা চাপের মুখে পড়ে গেছে।

এদিকে গত তিন কার্যদিবসে ভারতের শেয়ার সূচকের পতন হয়েছে। বুধবার ৫০০ পয়েন্ট পড়ে গেছে বোম্বে স্টক এক্সচেঞ্জের সূচক। বড়দিনের আগে কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না শেয়ারবাজারে বিনিয়োগকারীরা।

ডিসেম্বরের শুরু থেকে ভারতের বাজারে এ অস্থিরতা চলছে। চলতি সপ্তাহের শুরুতেও সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি সেনসেক্স ও নিফটি। ১৩ ডিসেম্বর বাজার মূলধন নেমে যায় ৪৬৯ লাখ কোটি রুপিতে। তিন দিন টানা পতনের জেরে সেই মূলধন কমে দাঁড়িয়েছে ৪৫৩ লাখ কোটি রুপি।

ব্যবসা এর আরও খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন

ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

সর্বশেষ সংবাদ
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top