logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. গুগল ম্যাপের ভুলে সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, নিহত ৩

গুগল ম্যাপের ভুলে সেতু থেকে নদীতে পড়ল গাড়ি, নিহত ৩

প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৪, ১:১০:৫১

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সেতুর সামনের অংশ বন্যার সময় ভেঙে পড়েছিল নদীতে। পরে সেখানে ভাঙা অংশে নির্মাণ কাজ শুরু হয়। গুগল ম্যাপে দেখে সেই নির্মাণাধীন সেতুতেই দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছিলেন চালক, তারপর পড়লেন নদীতে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ভারতের উত্তরপ্রদেশের বারেলীতে ঘটেছে এই ঘটনা। চালকসহ তিন জনের মৃত্যু হয়েছে এতে। রাজ্যটির রামগঙ্গা নদীতে পড়ে প্রাণ হারিয়েছেন তারা। তাদের সবার পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ।

সংবাদমাধ্যম বলছে, গাড়িতে করে বারেলী থেকে বাদায়ুন জেলার ডাটাগঞ্জে যাচ্ছিলেন তিন আরোহী। জিপিএস দেখে খালপুর-ডাটাগঞ্জ সড়ক ধরে চলছিলেন তারা। পথেই ছিল ওই সেতু। পুলিশ জানিয়েছে, সেতুর ভাঙা অংশে ধাক্কা খেয়ে গাড়িটি নদীতে পড়ে যায়।

সার্কেল অফিসার আশুতোষ শিবম জানিয়েছেন, চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশ ভেঙে নদীতে তলিয়ে যায়। তারপর আবার সেতুর নির্মাণ শুরু হয়। যদিও জিপিএসে তা আপডেট করা ছিল না। সে কারণে সেতুটি যে সুরক্ষিত নয়, তা বুঝতে পারেননি চালক। এতে ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায় গাড়িটি। সেতুতে সতর্ক করে কোনও বোর্ডও লাগানো ছিল না। সে কারণে এই দুর্ঘটনা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাদায়ুন ও বারেলীর পুলিশ। তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নদী থেকে গাড়িটিও উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় দ্রুতগতিতে চলছিল গাড়িটি।

সংবাদমাধ্যম বলছে, স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখার পর তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও ভেতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে বলে দেখা যায়। নিহত দুই যুবকের নাম জানা গেলেও, তৃতীয়জনের পরিচয় এখনও জানা যায়নি।

আন্তর্জাতিক এর আরও খবর
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top