logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. আগে ভুয়া মামলা করত পুলিশ, এখন জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

আগে ভুয়া মামলা করত পুলিশ, এখন জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা


প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৪, ১১:১৮:১১

ঢালাও মামলা প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আগে ভুয়া মামলা করত পুলিশ। তারা ১০টা নাম, আর ৫০টা বেনামি আসামি দিত। এখন ভুয়া মামলাগুলো করছে জনগণ। তারা ১০টা নাম, ৫০টা বেনামি আসামিও দিচ্ছে। ভুয়া মামলাগুলোতে কাউকে যাতে হয়রানি করা না হয় সে বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।’

আজ মঙ্গলবার দুপুরে নগরের দামপাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে মিডিয়া সেন্টারে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন।
এ সময় পাকিস্তানি থেকে আসা জাহাজ নিয়ে যারা গুজব রটাচ্ছেন তারা দেশের শত্রু বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘এই জাহাজটা মধ্য প্রাচ্য থেকে এসে একটা দেশে গেছে। ওই দেশ থেকে আমাদের এখানে এসেছে। আমাদের দেশে কোনো দেশের জাহাজ আসা কি নিষেধ আছে? সবার জন্য আমাদের বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসলে অসুবিধা কি? আমরা কি কারো কাছে বন্দি নাকি? শুধু তারই সেবা করব? আমার দেশ সবার জন্য খোলা। এটার ভেতরে খেজুর, পেঁয়াজ, আলু আসছে। যেটা আমাদের রোজার সময় দরকার। এগুলো কি আমরা আসতে দেব না? যারা এগুলো রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু।’

মিথ্যা সংবাদ প্রকাশ করলে পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায় উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আমাদের যে ভুল হয় না, তা নয়। আমাদের ভুল হলে ধরিয়ে দিন। আমি তো বলে দিয়েছি মুক্তভাবে বলুন। আমরা বিষয়গুলো তদন্ত করব। কিন্তু আপনাদের কাছে অনুরোধ, মিথ্যা সংবাদ দেবেন না। যেটা ঘটেনি সেটা বলবেন না। এতে কিন্তু পার্শ্ববর্তী দেশ সুবিধা পেয়ে যায়।’

চট্টগ্রামে সম্প্রতি গঠিত সনাতন ধর্মাবলম্বীদের নতুন ঐক্যজোট দাবি করেছে সরকার, রাষ্ট্র এবং প্রশাসনের একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার জন্য ইন্ধন দিচ্ছে-এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা কারও ক্ষতি করছি কিনা আপনারা লেখেন। আপনারা অনুসন্ধান করে বলেন। আর উস্কানির বিষয় তো আগেই বললাম। পার্শ্ববর্তী দেশ উস্কানি দিচ্ছে।’ পার্শ্ববর্তী দেশ বলতে কোন দেশকে বুঝানো হচ্ছে- এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি তিনি।

পুলিশের মনোবল আগের চেয়ে বেড়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘পুলিশের মনোবল আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। গ্রাফটা নিচের দিকে নেমে গেলে খারাপ। গ্রাফটা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠেছে। মনোবল দুদিনে পরিবর্তন হয় না। একটু সময় লাগে। আপনারা সময় না দিলে এটা সম্ভব না। আমার কাছে জাদুর মতো কিছু নাই যে বললেই সব হয়ে যাবে।’ কোটা সংস্কার আন্দোলনে গুলিবর্ষণকারী অস্ত্রধারীদের তালিকা করে গ্রেপ্তারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় করে স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, ‘থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে যেকোনো সমস্যায় থানায় যেতে পারে ও উপযুক্ত সেবা পায় থানার পরিবেশ ও কার্যক্রম সেভাবে রূপান্তর করতে হবে। থানায় সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। জনবান্ধব পুলিশ গড়ে তুলতে থানার কার্যক্রম আরও সক্রিয় ও যুগোপযোগী করতে হবে।’

আদালত থেকে জামিন পেয়ে শীর্ষ সন্ত্রাসীরা অপরাধে লিপ্ত হলে সঙ্গে সঙ্গে তাদের গ্রেপ্তার ও কঠোর নজরদারিতে রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ার অপপ্রচারসহ বিভিন্ন সাইবার অপরাধও বেড়ে যাচ্ছে। এ ব্যাপারেও সজাগ থাকতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।’

এ সময় পুলিশের মহাপরিদর্শক ময়নুল ইসলাম, র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান, সিএমপি কমিশনার হাসিব আজিজ, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নূরুল্লাহ নূরী ও চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম উপস্থিত ছিলেন।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top