logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. টাইটানিকের ৭০০ যাত্রীকে বাঁচানো ব্রিটিশ ক্যাপ্টেনের ঘড়ি বিক্রি হলো ২০ লাখ ডলারে

টাইটানিকের ৭০০ যাত্রীকে বাঁচানো ব্রিটিশ ক্যাপ্টেনের ঘড়ি বিক্রি হলো ২০ লাখ ডলারে

প্রকাশিত হয়েছে : ১৭ নভেম্বর ২০২৪, ৭:১৩:৫৩

রেকর্ড দামে বিক্রি হয়েছে টাইটানিকের ৭০০-এরও বেশি যাত্রীকে উদ্ধার করা ব্রিটিশ নৌযানের ক্যাপ্টেনের একটি সোনার পকেট ঘড়ি। ঘড়িটি নিলামে ১ দশমিক ৯৭ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছে। খবর বিবিসি’র।

১৮ ক্যারেটের টিফানি অ্যান্ড কোম্পানি ব্র্যান্ডের এই ঘড়িটি ১৯১২ সালে স্যার রস্ট্রনকে উপহার দিয়েছিলেন টাইটানিকের বেঁচে থাকা কয়েকজন যাত্রী।

উইল্টশায়ারের নিলাম প্রতিষ্ঠান হেনরি অ্যালড্রিজ অ্যান্ড সন জানিয়েছে, এটি টাইটানিক সংক্রান্ত স্মারকের জন্য সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড। ঘড়িটি একজন মার্কিন ব্যক্তিগত সংগ্রাহকের কাছে বিক্রি হয়েছে। এর আগে এ বছরের এপ্রিলে টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর পরিহিত একটি সোনার পকেট ঘড়ি বিক্রি হয়েছিল ১৫ লাখ ডলারে।

টাইটানিকের বিপদের সংকেত ‘আমরা বরফে আঘাত করেছি, দ্রুত আসুন’ শোনার পর, স্যার রস্ট্রন তৎক্ষণাৎ তার জাহাজ আরএমএস কারপাথিয়ার দিক পরিবর্তন করেন। ইউরোপের পথে থাকা কারপাথিয়া দ্রুততার সহিত এবং ১৯১২ সালের ১৫ এপ্রিল টাইটানিক ডুবে যাওয়ার দুই ঘণ্টা পর সেখানে পৌঁছায়।

ঘড়িটি স্যার রস্ট্রনকে উপহার দিয়েছিলেন টাইটানিকের ধনী যাত্রী জন জ্যাকব অ্যাস্টরের স্ত্রী এবং আরও দুই ধনী ব্যবসায়ীর স্ত্রী, যারা তাদের স্বামীদের হারিয়েছিলেন।

ঘড়িটির পেছনে লেখা আছে: ‘ক্যাপ্টেন রস্ট্রনকে টাইটানিক থেকে বেঁচে থাকা তিনজনের কৃতজ্ঞতা জানাতে উপহার – ১৫ এপ্রিল, ১৯১২ – মিসেস জন বি থেয়ার, মিসেস জন জ্যাকব অ্যাস্টর এবং মিসেস জর্জ ডি উইডেনার।’

নিলাম প্রতিষ্ঠান জানিয়েছে, নিউ ইয়র্কের ফিফথ অ্যাভিনিউতে অ্যাস্টর পরিবারের প্রাসাদে এক ভোজসভায় স্যার রস্ট্রনকে এই ঘড়িটি উপহার দেওয়া হয়েছিল।

নিলামকারী অ্যান্ড্রু অ্যালড্রিজ বলেন, ‘স্যার রস্ট্রনের সাহসিকতার জন্য এটি উপহার দেওয়া হয়েছিল, কারণ তার তৎপরতা ছাড়া ওই ৭০০ মানুষ বাঁচতে পারতেন না।’

আন্তর্জাতিক এর আরও খবর
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

সৌদি-আমিরাতে হামলা চালিয়েছে ইরান

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে, জানালেন ইরানের প্রেসিডেন্ট

সর্বশেষ সংবাদ
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top