logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ইরানের বিরুদ্ধে বদলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলবেন বাইডেন

ইরানের বিরুদ্ধে বদলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলবেন বাইডেন

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৪, ৭:০২:৫৩

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলতে পারেন।

ইরানে হামলার কোনো পরিকল্পনা ইসরায়েলের আছে কি না, সে বিষয়ে নেতানিয়াহুর কাছে জানতে চাইতে পারেন বাইডেন। এ নিয়ে দুই নেতার মধ্যে ফোনে কথা হতে পারে।

যুক্তরাষ্ট্রের তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এক মার্কিন কর্মকর্তা বলেন, ইসরায়েলি সম্ভাব্য বদলার সীমাবদ্ধতাগুলোকে তুলে ধরার ক্ষেত্রে তাঁরা এই ফোনকলকে কাজে লাগাতে চান।

মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটন বিষয়টি নিশ্চিত করতে চায় যে ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা যেন অনুপাতহীন না হয়।

অ্যাক্সিওস এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস।

গত ২৭ সেপ্টেম্বর লেবাননে ইসরায়েলি হামলায় ইরানপন্থী সশস্ত্র ও রাজনৈতিক সংগঠন হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হন। এ ছাড়া ইরানের রেভল্যুশনারি গার্ডসের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নিলফোরুশানও নিহত হন। বদলা নিতে গত সপ্তাহে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ হামলায় কেউ নিহত হয়নি। ইরানের এ হামলাকে অকার্যকর বলে অভিহিত করে ওয়াশিংটন। এ হামলার পর থেকে ইসরায়েলি বদলার আশঙ্কা করা হচ্ছে।

ক্ষেপণাস্ত্র হামলার জন্য চিরশত্রু ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে ইতিমধ্যে অঙ্গীকার করেছেন নেতানিয়াহু।

অন্যদিকে তেহরান বলেছে, যেকোনো বদলার জবাব ব্যাপক ধ্বংসাত্মক পদক্ষেপের মাধ্যমে দেওয়া হবে।

পাল্টাপাল্টি হুমকির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ আরও ছড়িয়ে পড়তে পারে বলে উদ্বেগ দেখা দিয়েছে। আর এতে জড়িয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র।

বাইডেন গত সপ্তাহে বলেছিলেন, ইসরায়েলের জায়গায় থাকলে তিনি ইরানের তেলক্ষেত্রগুলোয় হামলার বিকল্প ভাবতেন। তিনি মনে করেন, কীভাবে ইরানের হামলার জবাব দেওয়া হবে, সে ব্যাপারে এখনো নিশ্চিত সিদ্ধান্তে আসতে পারেনি ইসরায়েল।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top