logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. শীর্ষ সংবাদ
  3. শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল : প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী

প্রকাশিত হয়েছে : ২৬ জানুয়ারি ২০২৪, ১১:৩৮:৫৬

ছবি : শুক্রবার রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি : প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধুকন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। তাই এখন শুধু লন্ডন-আমেরিকা নয়, বিশ্বের ১৭৬টি দেশে কর্মসংস্থানের সুযোগ আছে বাঙালিদের। তবে বিদেশ যাওয়ার পূর্বে আমাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা ও দক্ষতা অর্জন করতে হবে। প্রশিক্ষণ অর্জনের জন্য দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারিভাবে প্রতিষ্ঠান রয়েছে।
যদিও সেগুলোর ব্যাপারে আমাদের জনগণ এখনো অনেক কিছুই জানেন না।

শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের জন্ম হয়েছে মানুষের কল্যাণ করে কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়ন করার জন্য, আর বিএনপি-জামায়াতের জন্ম হয়েছে মানুষকে হত্যা করা ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে মানুষের সম্পদ পুড়াতে। নির্বাচনের পরেও বিএনপি-জামায়াত ষড়যন্ত্র বন্ধ হয়নি, তাই ‘ক্যান্টনমেন্ট থেকে জন্ম নেওয়া বিএনপি ও পাকিস্তান থেকে জন্ম নেওয়া জামায়াতকে রুখে দিয়ে উন্নয়নের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেশের প্রতিটি এলাকা যেমন উন্নয়নের জোয়ারে ভাসছে, এখন থেকে তেমনি বিশ্বনাথ-ওসমানীনগরবাসী নিজেদের কাঙ্ক্ষিত উন্নয়নের জোয়ারে ভাসবেন।

উপজেলার দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আরিফ উল্লাহ সিতাবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, কার্যনির্বাহী সদস্য এএইচএম ফিরোজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি হরমুজ আলী, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি এটিএম সুয়েব শিকদার, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আমির আলী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি, ছাতক উপজেলার চৈলা-আফজালবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার আব্দুর রহিম ও মানপত্রপাঠ করেন মাকুন্দা সম্পাদক খালেদ মিয়া। এ সময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট উপহার দেওয়া হয়।

শীর্ষ সংবাদ এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

দেশের ঈদের আমেজ লন্ডনে

দেশের ঈদের আমেজ লন্ডনে

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে জামায়াত আমির</span> <br> সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top