logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ পেলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আতাউল করিম সেলিম মার্চেন্ট

‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার’ পেলেন বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আতাউল করিম সেলিম মার্চেন্ট

প্রকাশিত হয়েছে : ০৩ অক্টোবর ২০২৩, ৭:৪০:৩২

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার পেলেন সিলেটের সন্তান, গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড’র চেয়ারম্যান ও শিল্প উদ্যোক্তা এ কে এম আতাউল করিম মার্চেন্ট।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন এ কে এম আতাউল করিম।

বাংলাদেশে বেসরকারীখাতে শিল্পস্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে গুরুত্বপুর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হয়। দেশের ১২টি শিল্প প্রতিষ্ঠানকে শিল্প মন্ত্রণালয় থেকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২২’ দেওয়া হয়েছে।

বারো প্রতিষ্ঠানের মধ্যে এই পুরস্কার প্রদান করা হয়েছে তার মধ্যে মাইক্রো শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ঢাকার আশুলিয়ার বেলমা এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিলেটের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা এ কে এম আতাউল করিম মার্চেন্ট।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি ও এফবিসিসি আই এর সভাপতি মাহবুবুল আলম।

গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড ছাড়াও পুরস্কারপ্রাপ্ত অন্য শিল্প প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বৃহৎ শিল্প ক্যাটাগরিতে পাড়াগাঁও (বড়চালা), ভালুকা ময়মনসিংহের রানার অটোমোবাইলস লিমিটেড, ঢাকা গাজীপুরের জাবের এন্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড, ফৌজদারহাট শিল্প এলাকা চট্টগ্রামের বিএসআরএম স্টিলস লিমিটেড।

মাঝারি শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- প্রেমবাগ, অভয়নগর যশোরের নিতা কোম্পানী লিমিটেড, পূর্ব ভাওয়াল মির্জাপুর গাজীপুরের নোমান টেরি টাওয়েল মিলস লিমিটেড, ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- ভাটপাড়া, পাঁচদোনা নরসিংদীর হযরত আমানত শাহ স্পিনিং মিলস লিমিটেড, নন্দখালী, হেমায়েতপুর সাভারের তেতুলঝোড়া সিংগাইর রোডের বসুমতি ডিষ্ট্রিবিউশন লিমিটেড, এনএসসি টাওয়ার লেভেল-৯ ও ৪, ৬২/৩ পুরানা পল্টনের টেকনো মিডিয়া লিমিটেড, মাইক্রো শিল্প প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেলমা, আশুলিয়া ঢাকার গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেড, কুটির শিল্প প্রতিষ্ঠানের মধ্যে পাঁচদোনা, ভাটপাড়া নরসিংদীর সামসুন্নাহার টেক্সটাইল মিলস্, হাইটেক শিল্প প্রতিষ্ঠানের মধ্যে- চন্দ্র, কালিয়াকৈর গাজীপুরের ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রামারবাগ, কুতুবপুর ফতুল্লাহ নারায়ণগঞ্জের সুপার স্টার ইলেক্টিক্যাল এক্সেসরিজ লিমিটেড।

‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার প্রাপ্ত প্রত্যেককে নগদ অর্থ এবং সম্মাননাস্বরূপ স্বর্ণ ট্রফি প্রদান করা হয় । এছাড়াও প্রত্যেককে শিল্পমন্ত্রণালয় থেকে সিআইপি পদমর্যাদা, দেয়া হবে একটি করে পরিচয়পত্র। যা মেয়াদকাল পর্যন্ত সচিবালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ে প্রবেশের জন্য প্রবেশপত্র হিসেবেই গণ্য হবে।

বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে এবং সিটি কর্পোরেশন আয়োজিত নাগরিক সংবর্ধনায় তাঁরা আমন্ত্রণ পাবেন। বিমানবন্দরে ভিআইপ লাউঞ্চ-২ ব্যবহারের সুবিধা দেয়াসহ সরকার কর্তৃক তাদেরকে শিল্পবিষয়ক নীতি নির্ধারণী কোনো কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে।

প্রসঙ্গত, যে বারোটি প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হলো তার মধ্যে ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ করদাতা হিসেবে গণ্য হয়েছেন গ্রিন জেনেসিস ইঞ্জিনিয়ারিং লিমিটেডের কর্ণধার এ কে এম আতাউল করিম। এর আগেও দুইবার দেশসেরা করদাতা এবং ছয়বার সিলেট বিভাগের মধ্যে সেরা করদাতার সম্মাননা পেয়েছেন তিনি।

সিলেট নগরীর সুবিদবাজার ফাজিলচিস্ত এলাকার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু বকর মার্চেন্ট ও জাহানারা বকর এর একমাত্র পুত্র এ কে এম আতাউল করিম সবার দোয়া কামনা করেছেন।- বিজ্ঞপ্তি

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
দেশের ঈদের আমেজ লন্ডনে
দেশের ঈদের আমেজ লন্ডনে
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top