logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ব্যবসা
  3. পাইকারিতে ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা, দেশি ৫০

পাইকারিতে ভারতীয় পেঁয়াজ ৪০ টাকা, দেশি ৫০

প্রকাশিত হয়েছে : ০৭ জুন ২০২৩, ১০:৪৪:৩৬

ভারত থেকে আমদানির অনুমতির পর থেকেই দেশের বাজারে কমছে পেঁয়াজের দাম। বর্তমানে দেশের পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। এর প্রভাবে কমেছে দেশি পেঁয়াজের দামও। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়।

বুধবার (৭ জুন) মসলাজাতীয় পণ্যের পাইকারি ব্যবসা কেন্দ্র পুরান ঢাকার শ্যামবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

পেঁয়াজের বাজারে দরপতনের বিষয়ে জানতে চাইলে শ্যামবাজারের বিক্রমপুর হাউজের খোকন ইসলাম বলেন, ভারত থেকে প্রচুর পেঁয়াজ আমদানি হচ্ছে। বর্তমানে দেশের পাইকারি বাজারে ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়। দাম আরও কমতে পারে।

শ্যামবাজারের ব্যবসায়ীরা জানান, শুধু পাইকারি বাজার নয়, আমদানির খবরে দেশের গ্রামাঞ্চলের মোকামেও কমতে শুরু করেছে দাম।

অন্যদিকে, খুচরা বাজারেও কমছে পেঁয়াজের দাম। তবে, পাইকারিতে দাম কমলেও খুচরায় এর প্রভাব পড়তে সময় লাগবে। কারণ বিক্রেতারা বেশি দামে কেনা পেঁয়াজ কম দামে বিক্রি করতে চান না। যদিও দাম বাড়বে এমন খবরে সঙ্গে সঙ্গে বাড়িয়ে দেন পণ্যের দাম।

রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা যায়, আজ ৭০ থেকে ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। যা শনিবার (৩ জুন) প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হয়েছে। এরপর রোববার সন্ধ্যায় সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতির খবর আসে। আর ওইদিনই আইপিও (প্রাথমিক গণপ্রস্তাব) দেওয়া শুরু হলে পাইকারি বাজারে কেজিপ্রতি ২৫ টাকা কমে যায় পেঁয়াজের দাম। তবে, ওইদিন খুচরা বাজারে এর প্রভাব পড়েনি। একদিন পর মঙ্গলবার থেকে খুচরা বাজারে কমতে শুরু করে পেঁয়াজের দাম, যা আজ পর্যন্ত কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে। সেই হিসাবে বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকায়।

রাজধানীর সেগুনবাগিচা বাজারে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ টাকা দরে। এ বাজারের পেঁয়াজ বিক্রেতা সুমন বলেন, মঙ্গলবার ৯০ টাকা করে বিক্রি করেছি পেঁয়াজ। আগের দিন সোমবার ১০০ টাকা করে।

তবে সেগুনবাগিচা থেকে রামপুরা ও খিলগাঁও বাজারে আরও পাঁচ টাকা কমে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সেখানে ৭০ থেকে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে। রামপুরা বাজারের পেঁয়াজ বিক্রেতা ফরিদ মিয়া বলেন, দাম কমতে শুরু করেছে, এখন প্রতিদিন ২/৪ টাকা করে কমছে। বাজারে প্রচুর ভারতীয় পেঁয়াজ উঠেছে।

অন্যদিকে, আমদানি শুরুর পর থেকে পাইকারি ব্যবসাকেন্দ্র শ্যামবাজারের পেঁয়াজের দাম কমছে। প্রথমদিন (সোমবার) আগের একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কমেছিল কেজি প্রতি ২৫ টাকা। সেখানে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছিল ৫৫ থেকে ৬০ টাকায়। এখন ভারত থেকে পেঁয়াজ আসায় আজ আরও ৬ টাকা কমছে দাম। বর্তমানে সেখানে প্রতিকেজি ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৪৫ টাকায়। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৪ টাকায়।

ব্যবসায়ীরা জানান, পেঁয়াজ আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় বিভিন্ন স্থলবন্দরে দিয়ে প্রচুর পেঁয়াজ আসছে। দু-একদিনের মধ্যে এসব পেঁয়াজ পাইকারি বাজারে এসে পৌঁছাবে। তখন দাম আরেক দফা কমবে।

ব্যবসা এর আরও খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন

ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

সর্বশেষ সংবাদ
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top