logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. মঙ্গলে মানুষের বসবাস উপযোগী বাড়ি!

মঙ্গলে মানুষের বসবাস উপযোগী বাড়ি!

প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২২, ১১:২৫:৩০

মঙ্গল বিজয়ের পর এবার সেখানে বাড়ি বানাচ্ছেন বিজ্ঞানীরা। ব্রিটেনের ব্রিস্টলে আবার প্রদর্শিত হচ্ছে সেই বাড়ির প্রতিকৃতি।
সংশ্লিষ্টদের দাবি, লাল গ্রহটির বিভিন্ন প্রতিকূলতার মধ্যেই নির্মিতব্য বাড়িটিতে বসবাস করা সম্ভব। খবর ইউরো নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ শিল্পী এল্লা গুড ও নিকি কেন্ট গত সাত বছরের চেষ্টায় স্থপতি ও বিজ্ঞানীদের নিয়ে তৈরি করেছেন একটি দল। এ দলের সদস্যরা অ্যান্টার্কটিকার মতো জায়গায় বসবাসের অবকাঠামো নির্মাণে প্রসিদ্ধ। তারাই এবার মঙ্গল বাড়ি নির্মাণ করবেন।

পৃথিবী থেকে বহু দূরের লাল গ্রহটিতে স্বাভাবিকভাবে নিশ্বাস নেওয়ার মতো অবস্থা নেই। তাই নির্মিতব্য বাড়িটি করা হচ্ছে সম্পূর্ণ বায়ুরোধী করে। তবে ঘরের ভেতর থাকবে পর্যাপ্ত অক্সিজেন। রাখা হয়েছে সূর্যের অতি বেগুনি রশ্মি ও কসমিক রেডিয়েশন না ঢোকার ব্যবস্থা।

৫৭০ বর্গফুটের দোতলা বাড়িটির বিদ্যুৎ ব্যবস্থা সোলার প্যানেলের মাধ্যমে করা হয়েছে। থাকছে দুটি বিশাল শোবার ঘর। নির্মাতাদের দাবি, মঙ্গলের প্রতিকূল পরিবেশে বসবাসের জন্য বাড়িটিতে পাওয়া যাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা। তা ছাড়া গ্রহ সম্পর্কে ধারণা পাওয়া যাবে বাড়িটি থেকে।

এল্লা গুড ও নিকি কেন্টের স্থপতি ও বিজ্ঞানী দলের একজন হিউ ব্রাউটন। পেশায় স্থপতি হিউ জানান, মঙ্গলের বাড়িটি নির্মিত হচ্ছে কংক্রিট দিয়ে। পানি ও মঙ্গলের মাটি দিয়ে বানানো হয়েছে এ কংক্রিট। ভয়ংকর সূর্যরশ্মি থেকে বাড়ির বাসিন্দারা যাতে রক্ষা পান সে ব্যবস্থাও রাখা হয়েছে। মাইনাস ৬৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারবে বাড়িটি।

লাল গ্রহের মাটিতে গাছ নেই। এ ছাড়া অক্সিজেন প্রতিকূলতায় গাছ জন্মানোর মতো অবস্থাও নেই। তাই ওই ঘরের ভেতরেই গাছ লাগানোর ব্যবস্থা করা হয়েছে।

মঙ্গল গ্রহে নির্মিত কাঠামোর ভূগর্ভস্থ স্তরে পরিবেশগত নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। এসব কক্ষে শক্তি প্রদানকারী লাইফ সাপোর্ট সিস্টেম বসানো হয়েছে। থাকবে একটি ঝর্নাও। নাসার লুনার বিজয়ীদের দ্বারা ডিজাইন করা একটি শৌচালয় রাখা হয়েছে। তবে, এতে পানি থাকবে কম। শৌচালয়ে নাম রাখা হয়েছে ‘মার্টিয়ান লু’।

চলতি মাসের শেষের দিকে মঙ্গলের বাড়িটি খুলে দেওয়া হবে। সাধারণ মানুষরা থাকতে চাইলে সে বাড়িতে যেতে পারেন। অক্টোবর পর্যন্ত যে কেউ বাড়িটিতে প্রবেশ করতে পারবেন।

আন্তর্জাতিক এর আরও খবর
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত

খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত

খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন

খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত

মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

মাত্র ৩ মাসের মাথায় দ্বিতীয়বার ‘শাটডাউনে’ যুক্তরাষ্ট্রের সরকার

সর্বশেষ সংবাদ
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্লান্ট হেলথ ক্লিনিকের যাত্রা শুরু
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
খামেনির মেয়ে-জামাতা-নাতি নিহত
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
হাসপাতালে ভর্তি অর্থমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
সিটি করপোরেশন নির্বাচন কবে, জানালেন ইসি মাছউদ
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
খামেনি যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা হয়ে উঠলেন
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
জগন্নাথপুরে ২ শতাধিক পরিবারের মধ্যে করিম ফাউন্ডেশন ট্রাস্ট’র ১০ লক্ষাধিক টাকা বিতরণ
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
১২ মার্চ সংসদ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
জিয়াউল আহসান ছিলেন ‘নিয়ন্ত্রণের বাইরে’, জেরায় বললেন ইকবাল করিম ভূঁইয়া
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
রমজানে দয়া করে বাড়তি দাম নেবেন না: ব্যবসায়ীদের উদ্দেশে বাণিজ্যমন্ত্রী
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
সিলেটসহ ছয় সিটিতে নতুন প্রশাসকের সবাই বিএনপি নেতা, তাঁরা কারা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
ঈদের আগেই ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top