logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ব্যবসা
  3. পাকিস্তানে এক লিটার পেট্রোলের দাম ২৪৯ রুপি

পাকিস্তানে এক লিটার পেট্রোলের দাম ২৪৯ রুপি

প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২২, ৮:৩৬:৩০

পাকিস্তানে আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে দেশটির সরকার। দেশটিতে ক্যাটাগরি ভেদে পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো হয় ১৫ থেকে ১৮ রুপি পর্যন্ত। এতে করে প্রতি লিটার পেট্রোলের মূল্য গিয়ে পৌঁছে প্রায় ২৪৯ রুপিতে।

গতকাল বৃহস্পতিবার পেট্রোলিয়াম পণ্যের দাম বাড়ানো হয়েছে।
অর্থ মন্ত্রণালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আজ ১ জুলাই থেকে পেট্রোলের দাম হবে ২৪৮.৭৪ রুপি প্রতি লিটার। হাই স্পিড ডিজেল পাওয়া যাবে লিটার প্রতি ২৭৬.৫৪ রুপি দরে। কেরোসিনের দাম বেড়ে হয়েছে ২৩০.২৬ রুপি লিটার।

শাহবাজ শরীফের নেতৃত্বে জোট সরকার আসার পর চারবারে পেট্রোলের দাম ৮৪ রুপি বাড়ানো হলো।

পাকিস্তানের অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল বলেছেন, আইএমএফের সঙ্গে কথাবার্তা অনেকদূর এগিয়েছে। আইএমএফের সাহায্য পাওয়ার ব্যাপারে তারা আশাবাদী।

তিনি জানিয়েছেন, পাকিস্তান মেমোরেন্ডাম অফ ইকোনমিক অ্যান্ড ফিনান্সিয়াল পলিসিজ (এমইএফপি) পেয়েছে। সপ্তম ও অষ্টম রাউন্ডের আলোচনার আগে কিছু সিদ্ধান্ত নেয়া তাই জরুরি। এই প্রোগ্রাম চালু করতে গেলে পেট্রোলিয়াম ডেভেলপমেন্ট লেভির পরিমাণ বাড়াতে হবে।

তার দাবি, ইমরান খান সরকার প্রতি মাসে পেট্রো-পদার্থের দাম লিটারপ্রতি চার রুপি করে বাড়াবার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারা আইএমএফকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ভর্তুকিও দেয়। এর ফলে দেশের অর্থনীতি আরো চাপের মুখে পড়ে।

অর্থমন্ত্রণালয় জানিয়েছে, বিগত সরকারের নেয়া কিছু কর্মসূচি তারা আবার শুরু করেছে। আর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। তাই তাদেরও দাম বাড়াতে হচ্ছে।

পেট্রোলিয়ামমন্ত্রী মালিক জানিয়েছেন, পরিস্থিতি ঠিক হতে আরো চার-পাঁচ মাস লাগবে। তার দাবি, সরকার দুইটি কর্মসংস্থানমুখী পরিকল্পনা হাতে নিয়েছে। তারা গরিবদের কর্মসংস্থান দিতে চায়। পাশাপাশি মুদ্রাস্ফীতিতে লাগাম পরাতে চায়। তিনি বলেছেন, ২০১৩ সালে একই ধরনের পরিস্থিতিতে পড়েছিল পাকিস্তান।

ব্যবসা এর আরও খবর
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন

ইসলামী ব্যাংকে নতুন পরিচালনা পর্ষদ আসছে: জহির হোসেন

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক

ব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় দিতে হবে না আবগারি শুল্ক

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ

সর্বশেষ সংবাদ
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top