logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. সিলেট
3. নূপুর শর্মাকে সমর্থন করে পোস্ট, দুই যুবক আটক

নূপুর শর্মাকে সমর্থন করে পোস্ট, দুই যুবক আটক

প্রকাশিত হয়েছে : ১৩ জুন ২০২২, ১০:৩৪:২৯

ভারতীয় রাজনীতিবিদ নূপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেয়ায় গ্রেপ্তার শ্রাবণ সাঁওতাল।

গোয়াইনঘাট (সিলেট) ও কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ।

গত রোববার রাতে জাফলং চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শ্রাবণ সাঁওতাল রাজ উপজেলার জাফলং চা বাগান এলাকার রাঙা সাঁওতালের ছেলে।

এ ছাড়া একই অভিযোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের মাধবপুর চা বাগানের রামচন্দ্র সিংয়ের ছেলে অমিত সিংকে আটক করেছে পুলিশ।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা করার অভিযোগে বিজেপি নূপুর শর্মাকে দল থেকে সাময়িক বহিস্কার এবং দলটির নেতা নবীন কুমার জিন্দালকে স্থায়ী বহিস্কার করেছে। তাদের এ মন্তব্য ঘিরে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ তীব্র প্রতিবাদ জানিয়েছে।

গোয়াইনঘাটের ঘটনায় পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রাবণ তার ফেসবুক আইডি থেকে বিশ্বনবীকে কটাক্ষ, নূপুর শর্মাকে সমর্থন, অন্য ধর্মের বিষয় নিয়ে উস্কানিমূলক ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে পোস্ট দেয়। এই পোস্টের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং তাকে গ্রেপ্তারের দাবি ওঠে।

বিষয়টি গোয়াইনঘাট থানা পুলিশের নজরে এলে এসআই ইমরুল কবীর অভিযান চালিয়ে জাফলং চা বাগান এলাকা থেকে যুবককে আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল সাংবাদিকদের জানান, নূপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক পোস্ট দেওয়ায় শ্রাবণ সাঁওতাল রাজকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে। সেই সঙ্গে ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্যসহ রাষ্ট্রীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড পরিচালনা না করতে সবার প্রতি আহ্বান জানান ওসি।

কমলগঞ্জের ঘটনা বিষয়ে জানা যায়, ফেসবুকে পোস্ট দেওয়ার জেরে অমিত সিং নামে ওই যুবকের গ্রেপ্তার দাবিতে মুসলমানদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তার বাড়ি ঘেরাও করে বিক্ষুব্ধ লোকজন। পরে যুবকের বাড়িসহ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উত্তেজনা সৃষ্টি হওয়ায় অমিত সিং তার এক বন্ধুর ফোন থেকে লাইভে এসে ক্ষমা চায়।

পরে রোববার রাতেই তাকে স্থানীয় থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে আটক করার পর পরিস্থিতি শান্ত হয়। তবে অমিতের সহযোগী একই ইউনিয়নের সেভেন সিংয়ের ছেলে সঞ্জয় সিং পালিয়ে গেছে। তাকে আটক করার চেষ্টা করছে পুলিশ।

ওসি ইয়ারদৌস হাসান সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, উস্কানিমূলক পোস্ট দেওয়ার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।

সিলেট এর আরও খবর
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএসএ'র অর্থ বিতরণ
বর্তমান সরকার বৈষম্যহীন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ –এমরান চৌধুরী এমপি

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

শাবিপ্রবিতে কর্মচারীদের মাঝে ছাত্রশিবিরের ঈদ উপহার বিতরণ

সর্বশেষ সংবাদ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
সংসদ ভবনের মেডিকেল সেন্টার আধুনিকায়নে সংসদ কমিটির সুপারিশ
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বললেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
বাংলাদেশের স্বাধীনতার ৫৬তম দিবস
লন্ডনে স্বাধীনতা মঞ্চের উদ্যোগে গানে গানে উদযাপিত
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
ইস্ট লন্ডনের বার্কিং এন্ড ড্যাগেনহ্যাম থেকে কাউন্সিলর পদে মনোনয়ন পেলেন শেখ ফারুক আহমদ
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
আয়নাঘরের রূপকার সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদের যত অপকর্ম
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
বাংলাদেশের প্রতি সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
শ্রদ্ধা নিবেদন, কথা ও আবৃত্তির মাধ্যমে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা দিবস উদযাপন
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ইসি কমিটির ১৮তম সভা অনুষ্ঠিত
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
ব্রিটিশ- বাংলাদেশী সাংবাদিক আব্দুল করিম গনি দেশে এসেছেন
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
সিলেটে জামায়াত আমির
সংবিধান পরিবর্তন ও সংশোধন জাতির দাবি
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইসরায়েলে তীব্র হচ্ছে হামলা; হরমুজ খুলে না দিলে বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি ট্রাম্পের, পাল্টা হুঁশিয়ারি ইরানের
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪
হবিগঞ্জে পিকআপ খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top