logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. শিগগিরই বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: সিইসি

শিগগিরই বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ: সিইসি


প্রকাশিত হয়েছে : ২০ মে ২০২২, ৮:১১:১৭

সাভার উপজেলা মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান

বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে খুব শিগগিরই সংলাপে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

শুক্রবার সকালে সাভার উপজেলা মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, বিএনপিসহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে শিগগিরই সংলাপে বসবে নির্বাচন কমিশন। আমরা চেষ্টা করছি বিএনপিসহ সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে সুন্দর একটি নির্বাচন উপহার দিতে। একই সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করে যাচ্ছি।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাজী হাবিবুল আওয়াল বলেন, নির্বাচন কমিশন কখনই এককভাবে একটি নির্বাচনকে সফল করতে পারে না; এজন্য যারা প্রজাতন্ত্রের কর্মচারী আছেন, প্রশাসন, জেলা প্রশাসন বা পুলিশ প্রশাসন তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার। ভোটাধিকার প্রয়োগ করা যেমন আমাদের নাগরিক দায়িত্ব তেমনি যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হন তাদেরও জনগণকে দেওয়ায় নির্বাচনী অঙ্গীকারের কথা মনে রাখতে হবে।

আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে দায়িত্বটা গ্রহণ করেছি, নতুন একটি কমিশন হিসেবে আমরা কাজ করে যাচ্ছি, আমরা আন্তরিক প্রত্যাশী। একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলতে চাই আমাদের আন্তরিক প্রত্যাশা একটি অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হোক, গণতন্ত্র বিকশিত হোক, ভোটের মাধ্যমে একটা দায়িত্বশীল পার্লামেন্ট গঠিত হোক। পার্লামেন্টে তর্ক-বিতর্কের মাধ্যমে জনগণের অধিকারও সংরক্ষিত হোক এবং আমরা একটি উন্নত রাষ্ট্র এবং উন্নত গণতন্ত্রের দিকে যেন ধাবিত হই আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি।

এছাড়া ভোটের মাঠে নির্বাচনী সহিংসতা থেকে বেরিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, জনগণ যদি সচেতন হয়, ভোটাররা যদি সচেতন হয়, ভোটাররা যদি প্রতিবাদমুখর হয়ে উঠে, যখন ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে একজন ভোটার যদি ভোট দিতে না পারেন, তিনি যদি বাধাগ্রস্ত হন, তিনি যদি প্রতিবাদী হয়ে উঠেন তাহলে কিন্তু ভোটাধিকার প্রয়োগটা অনেক বেশি সহায়ক হবে। আজকে সাধারণ জনগণের পাশাপাশি হিজড়া, বেদে সম্প্রদায় ও যৌন কর্মীদেরও ভোটার তালিকায় আনা হয়েছে। তাই ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে আমাদের সেই ধরনের মনস্তাত্ত্বিক শক্তিও অর্জন করতে হবে।

সিনিয়র জেলা নির্বাচন অফিস, ঢাকা ও সাভার উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। এছাড়াও অনুষ্ঠানে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাভার পৌরসভার মেয়র আবদুল গণি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় সরকারি কর্মকর্তা, নির্বাচন কমিশনের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সিইসি বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি উপজেলার একটি বাড়িতে গিয়ে প্রথম হালনাগাদ কার্যক্রম শুরু করেন।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top