logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ব্যবসা
  3. লাগাতার দরপতন চলছে শেয়ারবাজারে

লাগাতার দরপতন চলছে শেয়ারবাজারে

প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২২, ৪:২৪:৫৭

লাগাতার দরপতন চলছে শেয়ারবাজারে। অন্যান্য দিনের মতো আজ বুধবারও সকাল ১০টায় লেনদেন শুরু হয় এবং লেনদেনের শুরু থেকেই দরপতন চলছে। লেনদেনের প্রথম অর্ধ শেষে দুপুর ১২টা পর্যন্ত প্রধান শেয়ারবাজার ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেনে যুক্ত হয়।

এর মধ্যে ২৭৬টিকেই দর হারিয়ে কেনাবেচা হতে দেখা গেছে। যা লেনদেনে আসা মোট শেয়ারের ৭৩ শতাংশ। যদিও এর ১৫ মিনিট আগে ৩০০ও এ অধিক শেয়ারকে দর হারিয়েছে কেনাবেচা হতে দেখা গেছে। এ সময় ৯৫টি শেয়ার দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বনিম্ন দরে কেনাবেচা হতে দেখা যায়। এর সিংহভাগে কোনো ক্রেতা ছিল না। বিপরীতে মাত্র ৫৭ শেয়ার দর বেড়ে কেনাবেচা হচ্ছিল, যা মোটের মাত্র পৌনে ১৫ শতাংশ। দর অপরিবর্তিত অবস্থায় কেনাবেচা হচ্ছিল ৪৩ শেয়ার।

লেনদেনের প্রথম ঘণ্টা শেষে সিংহভাগ শেয়ারের দরপতনে প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩৬ পয়েন্ট হারিয়ে ৬৫৩৭ পয়েন্টে নেমে অবস্থান করছিল। এর আগে দরপতনে ৫০ পয়েন্টের বেশি হারিয়ে সূচকটি ৬৫১৫ পয়েন্ট পর্যন্ত নেমেছিল।

বিভিন্ন ব্রোকারেজ হাউজ কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিনিয়োগকারীরা ব্যাপক হতাশার মধ্যে। চলতি দরপতনের জন্য দরপতন রুখতে নেওয়ার ব্যবস্থাকেই প্রধান কারণ বলছেন তারা।

ব্রোকারেজ হাউস কর্মকর্তারা জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর দরপতন শুরু হলে ৯ মার্চ দরপতন রুখতে সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমা ১০ শতাংশের পরিবর্তে ২ শতাংশ বেধে দিয়েছিল। যদিও দর বৃদ্ধির সর্বোচ্চ সীমা আগের মতো ১০ শতাংশে বহাল আছে।

ব্রোকারেজ হাউজ কর্মকর্তারা জানান, নির্দিষ্ট দিনে শেয়ারের যে দর ওঠানামা করে, তার মধ্যে ২ শতাংশ বা তারও বেশি দর হারানো খুবই স্বাভাবিক ঘটনা। কোনো শেয়ারের দর একটু বেশি কমলে নতুন ক্রেতা তৈরি হয়।

কিন্তু স্বাভাবিক ওঠানামার প্রক্রিয়ায় বাধা সৃষ্টির ফলে কোনো শেয়ারের দর ২ শতাংশের বেশি পড়ার সম্ভাবনা আছে কি-না, তা বোঝা যায় না। এ অবস্থায় কেউ বিনিয়োগে ঝুঁকি নিচ্ছেন না। এ কারণে ক্রয় চাহিদা কমছে। দরপতন স্থায়ী রূপ নিয়েছে।

ব্যবসা এর আরও খবর
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top