logo
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• মুক্তমত
• সারাদেশ
• প্রবাস
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• আরও
• লাইফস্টাইল
• সাহিত্য ও সংস্কৃতি
• জাতীয়
• আন্তর্জাতিক
• ইউ কে
• সিলেট
• মৌলভীবাজার
• সুনামগঞ্জ
• হবিগঞ্জ
• সারাদেশ
• প্রবাস
• পর্যটন
• সাহিত্য ও সংস্কৃতি
• মুক্তমত
• ব্যবসা
• শিক্ষাঙ্গন
• লাইফস্টাইল
• খেলা
• তথ্য ও প্রযুক্তি
• বিনোদন
• সিলেট মিরর পরিবার
• যোগাযোগ
1. প্রচ্ছদ
2. ব্যবসা
3. ঢাকা থেকে সরাসরি টরন্টো, ফ্লাইট শুরু ২৬ মার্চ

ঢাকা থেকে সরাসরি টরন্টো, ফ্লাইট শুরু ২৬ মার্চ

প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২২, ৫:৫১:১০

ঢাকা থেকে সরাসরি টরন্টোতে ফ্লাইট চালুর বিষয়ে কার্যক্রম অনেকটা চূড়ান্ত বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। আগামী ২৬ মার্চ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-টরন্টো পরীক্ষামূলক সরাসরি ফ্লাইট চালাবে।

আজ শুক্রবার সকালে রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে ‘বিমান হাফ-ম্যারাথন প্রতিযোগিতা ২০২২’ এর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

কোনো রুটে প্রথম ফ্লাইটের পর নিয়মিত ফ্লাইট চালু করতে সাধারণত দুই থেকে তিন সপ্তাহের সময় লাগে। তাই বহুল প্রতীক্ষিত এ রুটে ২৬ মার্চ বিমানের প্রথম ফ্লাইট চালানো হলেও নিয়মিত ফ্লাইট কবে থেকে শুরু হচ্ছে তা এখনও নিশ্চিত নয়।

বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘আমরা ঢাকা টু নিউইয়র্ক ফ্লাইট চালুর বিষয়েও অনেক দূর অগ্রসর হয়েছি। ঢাকা থেকে জাপানের নারিতাতে ফ্লাইট চালুর বিষয়ে সব কিছু চূড়ান্ত হয়েছে। শুধু করোনার কারণে কার্যক্রম থেমে আছে। পৃথিবীর অন্য আন্তর্জাতিক গন্তব্যগুলোতেও বিমান অদূর ভবিষ্যতে ডানা মেলবে।’

বিমানের সেবার মান নিয়ে আপস করা হবে না জানিয়ে মাহবুব আলী বলেন, ‘বাংলাদেশের পতাকা বহন করে বিশ্বের বিভিন্ন গন্তব্যে বিমান উড়ে যায়। আমরা চাই সেই বিমান মাথা উঁচু করে দাঁড়াক। এর জন্য সবার সহযোগিতা প্রয়োজন। সবাই বিমানে ভ্রমণ করবেন। বিমানের ভ্রমণ আনন্দদায়ক হবে। যে কোনো অভিযোগ আমাদের জানাবেন। ব্যবস্থা নেওয়া হবে। বিমানের সেবার মান নিয়ে আমরা কোনো আপস করব না।’

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, বিমান পরিচালনা পর্ষদের সদস্য ব্যারিস্টার তানজীব উল আলম এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতি বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ম্যারাথনের আয়োজন করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, মার্চ আমাদের অহংকারের মাস। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস। সুতরাং ভিন্ন আঙ্গিকে আজকের ম্যারাথনের আয়োজন। এখন থেকে প্রতি বছর বিমানের আয়োজনে আরও বড় পরিসরে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে শুরু হয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বঙ্গবন্ধু কন্যার হাতে তারুণ্যদীপ্ত বিমান এগিয়ে চলছে। দেশের বিমানবন্দরগুলো একের পর এক সাজানো হয়েছে আন্তর্জাতিক অবয়বে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখন দৃশ্যমান।

বিমানের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত হাফ-ম্যারাথন প্রতিযোগিতায় ১০টি দেশের ১ হাজার ৮৬২ জন অ্যাথলেট অংশ নিয়েছেন; যার মধ্যে বিদেশি প্রতিযোগী ছিলেন ২৫ জন।

পুরুষদের সাড়ে ৭ কি.মি. হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ, দ্বিতীয় হয়েছেন আলামিন এবং তৃতীয় হয়েছেন গোলাম রাহাত তোফায়েল। নারীদের সাড়ে ৭ কি.মি. হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন আফসানা হালিমা, দ্বিতীয় হয়েছেন স্নেহা জান্নাত এবং তৃতীয় হয়েছেন সাদিয়া আক্তার রিনা।

২১ কি.মি. নারী হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন নাসরিন বেগম, দ্বিতীয় হয়েছেন হামিদা আক্তার জেবা এবং তৃতীয় হয়েছেন মৌসুমি আক্তার। ২১ কি.মি. পুরুষ হাফ ম্যারাথনে প্রথম হয়েছেন আসিফ বিশ্বাস, দ্বিতীয় হয়েছেন লিউক জেনারেল শো। তিনি চীনের বেইজিংয়ে সাইকেল চালিয়ে ঢাকায় এসেছেন। তৃতীয় হয়েছেন সামির হাসান খান।

ব্যবসা এর আরও খবর
সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সিলেটসহ সারা দেশে সিলিন্ডার গ্যাস বিক্রি বন্ধের ঘোষণা

সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

সীমান্তে পচছে ৩০ হাজার টন ভারতীয় পেঁয়াজ

ফের বাড়ল স্বর্ণের দাম

ফের বাড়ল স্বর্ণের দাম

মালয়েশিয়ার শ্রমবাজার
সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিতে বলেছি : আসিফ নজরুল

মালয়েশিয়ার শ্রমবাজার
সব রিক্রুটিং এজেন্সিকে সুযোগ দিতে বলেছি : আসিফ নজরুল

সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
ঢাকা-১৭
তারেক রহমান এগিয়ে
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
নির্ভয়ে ভোট দিতে বললেন সেনাপ্রধান
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
রুমিন ফারহানার আসনে ভোটকেন্দ্রে পোলিং অফিসারের মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
খুলনায় ভোটকেন্দ্রে বিএনপি নেতার মৃত্যু
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
ভোট দিলেন প্রধান উপদেষ্টা
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের ভিড়
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
হাসিনার পতনের পর বাংলাদেশের প্রথম নির্বাচন নিয়ে যা বলছে আন্তর্জাতিক গণমাধ্যম
দেশে ভোট উৎসব শুরু
দেশে ভোট উৎসব শুরু
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান আর নেই
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
প্রধান উপদেষ্টা, তারেক রহমান ও শফিকুর রহমান কোথায় ভোট দেবেন?
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
সিলেটে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল গোয়াইনঘাট
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি
বেড়েছে ১ কোটি ৬১ লাখ টাকা
প্রধান উপদেষ্টার সম্পদ সাড়ে ১৫ কোটি টাকার বেশি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top