logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ইউ কে
  3. পুতিনকে আটকাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ছয় প্রস্তাব

পুতিনকে আটকাতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ছয় প্রস্তাব

প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২২, ৭:৫৫:৩০

একের পর এক নিষেধাজ্ঞা দিয়েও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন বন্ধ করতে ব্যর্থ হয়েছেন বিশ্ব নেতারা। এসব নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ক্রমেই ইউক্রেন দখলের দিকে এগোচ্ছে রাশিয়ান সেনারা। তাই রাশিয়ার আগ্রাসন বন্ধে বিশ্বনেতাদের নতুন করে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন।

এরই অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠেকাতে ছয়টি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন তিনি। খবর বিবিসির।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইউরোপের চার দেশের জোট ভিফোর গ্রুপের বৈঠকে অংশ নেবেন জনসন। ওই বৈঠকে তিনি ছাড়াও চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড ও স্লোভাকিয়ার নেতারা অংশ নেবেন। এ বৈঠককে সামনে রেখে এসব পদক্ষেপ গ্রহণ করার প্রস্তাব দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

এর আগে ডাউনিং স্ট্রিটে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গেও পুতিনকে আটকানোর এসব পদক্ষেপ নিয়ে আলোচনা করবেন বরিস জনসন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাবগুলো হলো—

১. বিশ্বনেতাদের উচিত ইউক্রেনের জন্য একটি ‘আন্তর্জাতিক মানবিক জোট’ সচল করা।

২. বিশ্বনেতাদের উচিত ইউক্রেন আত্মরক্ষার জন্য যে লড়াই চালাচ্ছে, তাতে সমর্থন দেওয়া।

৩. রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে হবে।

৪. ইউক্রেনে আগ্রাসনকে রাশিয়া যেভাবে স্বাভাবিক করে তুলছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই তা প্রতিরোধ করতে হবে।

৫. যুদ্ধের কূটনৈতিক সমাধানকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, তবে এ ক্ষেত্রে ইউক্রেনের বৈধ সরকারের পূর্ণ অংশগ্রহণ থাকতে হবে।

৬. ন্যাটো জোটভুক্ত দেশগুলোর মধ্যে নিরাপত্তা জোরদারের কাজ দ্রুত শুরু করা উচিত।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিনের নির্দেশের পর থেকেই ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এ অভিযানের অংশ হিসেবে স্থল, আকাশ ও জলপথে ইউক্রেনে হামলা চালাতে শুরু করেছেন রুশ সেনারা।

এরপর থেকে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান ১১তম দিনে গড়িয়েছে। এখনো ইউক্রেনের বিভিন্ন শহরে রুশ বাহিনীর হামলা অব্যাহত আছে। এদিকে ইউক্রেন থেকে এখন পর্যন্ত ১৫ লাখের বেশি মানুষ পাশের দেশগুলোতে পাড়ি জমিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।

ইউ কে এর আরও খবর
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ

লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

লন্ডনের দি আর্চার একাডেমির গভর্নর নির্বাচিত হয়েছেন সৈয়দ মহসীন আলী

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
বিশ্ব বাজারে স্বর্ণের দরপতন
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
কৃষক কার্ড চালু করার প্রস্তুতি সম্পন্ন, পয়লা বৈশাখে চালু: কৃষিমন্ত্রী
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ প্রার্থীর মামলা
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
ঐশ্বরিয়া কারিনাকেও ছাড়িয়ে গেলেন আলিয়া
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
যুদ্ধের ময়দানে একা হয়ে পড়লেন ট্রাম্প, মুখ ফিরিয়ে নিল ন্যাটো মিত্ররাও
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
একসঙ্গে ৯ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
স্কুলে ভর্তি পরীক্ষায় লটারি পদ্ধতি বাতিল: শিক্ষামন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় ওয়াজিহার সিলভার অ্যাওয়ার্ড লাভ
<span style='color:#ff0000;font-size:16px;'>আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা</span> <br> ৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলা
৫৯১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ, পর্যবেক্ষণে যা বললেন ট্রাইব্যুনাল
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
সুনামগঞ্জে ব্যাপক শিলাবৃষ্টি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
<span style='color:#ff0000;font-size:16px;'>জুলাই হত্যাকাণ্ড</span> <br> হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
জুলাই হত্যাকাণ্ড
হানিফের বিরুদ্ধে ফের সাক্ষ্য ৫ এপ্রিল
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
বিদ্যুৎ সাশ্রয়ে ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি যেসব নির্দেশনা
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান
ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top