logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. ইউক্রেন ইস্যুতে বিরল বৈঠকে বসছে জাতিসংঘ

ইউক্রেন ইস্যুতে বিরল বৈঠকে বসছে জাতিসংঘ

প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১:২৪:১২

ইউক্রেন ইস্যুতে বিরল এক বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদ। নিরাপত্তা পরিষদের ডাকে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদ সোমবার জরুরি অধিবেশনে বসতে যাচ্ছে। আগ্রাসন শুরু করায় রাশিয়াকে বিচ্ছিন্ন করে ফেলতে ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কূটনৈতিক তৎপরতা জোরালো করার অংশ হিসেবে এই জরুরি অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউক্রেনে রুশ হামলা ঠেকাতে গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক খসড়া প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করে রাশিয়া। ওই প্রস্তাব অনুমোদনে ব্যর্থ হয়ে সাধারণ পরিষদের বৈঠক ডাকার প্রস্তাব আনা হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে রবিবার ১১ ভোটে প্রস্তাবটি পাশ হয়। পদ্ধতিগত কারণে এই প্রস্তাবে ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারেনি রাশিয়া। আর প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত থাকে চীন, ভারত ও সংযুক্ত আরব আমিরাত।

জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড রবিবার জানিয়েছেন, আগামী বুধবার নাগাদ সাধারণ পরিষদে একই ধরনের একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হতে পারে। সাধারণ পরিষদে কোনও দেশেরই ভেটো ক্ষমতা নেই।

তবে সাধারণ পরিষদে পাস হওয়া প্রস্তাব মেনে চলা বাধ্যতামূলক নয়। কিন্তু এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা মনে করেছ জাতিসংঘের মাধ্যমে কোনও পদক্ষেপ নেওয়া গেলে রাশিয়াকে আরও বেশি বিচ্ছিন্ন করে ফেলা যাবে।

সাধারণ পরিষদ এনিয়ে ১১তম বার বিশেষ জরুরি অধিবেশনে বসতে যাচ্ছে। ১৯৫০ সালে সাধারণ পরিষদ তৈরি হয়।

এছাড়া সোমবার আবারও বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নরওয়ে, আলবেনিয়া, আয়ারল্যান্ড এবং মেক্সিকোর আহ্বানে ইউক্রেনের বেসামরিক নাগরিকদের মানবিক প্রয়োজনের বিষয়ে শুনানি করতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এনিয়ে গত এক সপ্তাহে পঞ্চমবারের মতো বৈঠকে বসবে নিরাপত্তা পরিষদ।

সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top