logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. ব্যবসা
  3. গোয়েন্দা নজরদারিতে গার্মেন্টস শিল্প

গোয়েন্দা নজরদারিতে গার্মেন্টস শিল্প


প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০২১, ১:০২:৩৪

দেশের গার্মেন্ট সেক্টরে নজরদারি বাড়িয়েছে গোয়েন্দা সংস্থা। তৈরি পোশাক শিল্পে স্থিতিশীলতা রক্ষা, উন্নয়ন ও অগ্রগতিতে সরকারকে কিছু পর্যবেক্ষণ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর্যবেক্ষণ প্রতিবেদনে তারা বলেছে, মালিক পক্ষের কিছু কর্মকাণ্ড এই শিল্পকে অস্থির করে তুলতে পারে। নিয়মিত বেতন ভাতা পরিশোধ না করা, যখন তখন শ্রমিক নেতাদের আগমন, হস্তক্ষেপ ও কর্মকাণ্ড গোটা শিল্পের স্থিতিশীলতা জটিল করে তুলতে পারে। একই সঙ্গে বায়ারদের কাছ থেকে ক্রয়াদেশ না পাওয়া বা কম পাওয়া এ শিল্পের অগ্রগতি ও উন্নয়ন বাধাগ্রস্ত করতে পারে। সে কারণে এই শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের অসুস্থ প্রতিযোগিতা পরিহারের পরামর্শ দিয়েছেন গোয়েন্দারা। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দাখিল করা এক গোয়েন্দা প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গোয়েন্দা প্রতিবেদনের বরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২-এর উপসচিব শামীম হাসানের সই করা বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে লেখা চিঠিতে এসব পর্যবেক্ষণ উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে পুলিশের ওই গোপন প্রতিবেদনে এসব জটিলতা ও অস্থিরতা নিরসনে কিছু মতামতও দেওয়া হয়েছে।

প্রতিবেদনের মতামতে বলা হয়েছে, বিদেশি অর্ডার পাওয়ার ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা পরিহার করার জন্য বিজিএমইএ, বিকেএমইএ ও শ্রম মন্ত্রণালয় যৌথভাবে নীতিমালা প্রণয়ন করবে। যেসব গার্মেন্ট কারখানায় বায়ারদের ক্রয়াদেশ বাতিল হচ্ছে এবং নতুন ক্রয়াদেশ না আসায় সংকট সৃষ্টি হচ্ছে, সেদিকে নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়। গার্মেন্ট কারখানায় কর্মরত শ্রমিকদের বেতন-ভাতাদি যাতে প্রতি মাসের ১০ তারিখের মধ্যে নিয়মিত পরিশোধ করা হয়, সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।

একই সঙ্গে দেশি-বিদেশি কোনও সংস্থা (এনজিও) বা কোনও শ্রমিক সংগঠন বা কোনও শ্রমিক নেতা যাতে গার্মেন্ট সেক্টরে কোনও প্রকার হস্তক্ষেপ বা উসকানি দিতে না পারে, সেদিকে নজর রেখে আইনগত ব্যবস্থা নিতে হবে। কোনও কারখানায় শ্রমিক অসন্তোষসহ কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার আগাম সংবাদ পেলে তা আগেভাগেই প্রশাসনের নজরে আনতে হবে এবং প্রশাসনকে মালিক ও শ্রমিকদের সঙ্গে নিয়ে আলোচনার মাধ্যমে তা নিরসন করতে হবে। যেসব গার্মেন্ট কারখানায় বায়ারদের ক্রয়াদেশ না আসায় সংকট সৃষ্টি হচ্ছে, সেদিকে নজরদারি বাড়িয়ে ওই সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। বাজার গবেষণা ও স্টাডির মাধ্যমে নতুন নতুন প্রযুক্তির প্রয়োগ ও পণ্যের বহুমুখীকরণসহ নতুন বাজার সৃষ্টির জন্য উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে—শ্রমিকরা যেন তাদের বেতন ভাতা এবং ওভারটাইমের বিল সময় মতো সঠিকভাবে পায়, সে বিষয়ের প্রতি নজরদারি আবশ্যক। প্রতিবেদনের পর্যবেক্ষণে আরও বলা হয়েছে, বেশ কিছু গার্মেন্ট কারখানা বিদেশি মালিকদের দ্বারা পরিচালিত হয়ে থাকে, অনেক বিদেশি মালিক করোনার কারণে কাজ না থাকায় কারখানা বন্ধ রাখেন। এই কারণে শ্রমিক অসন্তোষ বৃদ্ধি পায় বলেও গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে পুলিশ সদর দফতর বলেছে, বাংলাদেশের তৈরি পোশাক কারখানায় গত অক্টোবর ও নভেম্বর মাসের বেতন ভাতা এখনও পরিশোধ করা হয়নি। এসব কারখানায় বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিক অসন্তোষের সম্ভাবনা দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দাখিল করা একটি গোয়েন্দা প্রতিবেদনে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

জানা গেছে, এ ধরনের পরিস্থিতি এড়াতে বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে গত ১ ডিসেম্বর চিঠি পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত ১৪ নভেম্বর পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবরে পৃথক চিঠি লেখেন আইজিপির পক্ষে অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আব্দুল্লা হিল বাকী। ওই চিঠিতে বলা হয়, যেসব গার্মেন্ট কারখানায় শ্রমিকদের চলতি বছরের অক্টোবর মাসের বেতন-ভাতাদি নভেম্বর মাসের মধ্যে পরিশোধে ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেসব কারখানায় শ্রমিক অসন্তোষের আশঙ্কা রয়েছে। এই আশঙ্কা ব্যক্ত করে পুলিশ সদর দফতর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে গোয়েন্দা প্রতিবেদন পাঠানো হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, ‘গার্মেন্ট কারখানায় যেকোনও ধরনের অসন্তোষ এড়াতে বাণিজ্য মন্ত্রণালয় তৎপর রয়েছে।’ বিজেএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলেও জানান তিনি।

ব্যবসা এর আরও খবর
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top