logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. অন্ধকার ঘরে শিকলে বাঁধা সাফাজ উদ্দিনের ৩৬ বছর

অন্ধকার ঘরে শিকলে বাঁধা সাফাজ উদ্দিনের ৩৬ বছর


প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২১, ৮:০৫:৫৯

বৃদ্ধ সাফাজ উদ্দিন।

শ্রীপুর (গাজীপুর)সংবাদদাতা : বাড়ির উঠানের এক পাশে মাটির ঘর। নেই দরজা জানালা। ঘরের এক কোনে রাখা ভাঙ্গা চৌকিতে বসে আছেন মুখ ভর্তি লম্বা দাড়ি-গোঁফ ও মাথায় লম্বা চুলের এক বৃদ্ধ। কোমরে লোহার শিকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে খুঁটির সঙ্গে। নেই শোয়া বসার জায়গা, নেই পাখা কিংবা আলোর ব্যবস্থা। আলো-বাতাসহীন সেই অন্ধকার ঘরে এভাবেই ৩৬ বছর কেটে গেছে সাফাজউদ্দিন মোল্লার। শিকলে বাঁধা জীবনের যৌবন পার করে এখন তিনি বৃদ্ধ।

শিকল বন্দি সাফাজউদ্দিন মোল্লা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মূলাইদ গ্রামের মৃত রজব আলী মোল্লার ছেলে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মূলাইদ গ্রামে মোল্লা বাড়ির উঠানের এক পাশে মাটির ঘর। বাহির থেকে চট দিয়ে দু’টি জানালা একটি দরজা বন্ধ রয়েছে। ঘরের ভেতর ঘুট ঘুটে অন্ধকার। নেই বৈদ্যুতিক পাখা বাতি। এক পাশে রয়েছে বাড়ির অপ্রয়োজনীয় জিনিষ। অন্য পাশে রয়েছে একটি ভাঙ্গা জড়াজির্ণ চৌকি। চৌকির এক কোনে রয়েছে ময়লা ছেড়া বালিশ। এতে মাথার স্পর্শ লাগেনি হয়তো বহু বছর। অপরিষ্কার পাত্রে রয়েছে কিছু ভাত। রংয়ের পটে রয়েছে পানি। ভাঙ্গা চৌকির এক কোনে যুবুথুবু হয়ে নির্বাক বসে আছেন সাফাজ উদ্দিন। ঘরে ডুকতেই ফেল ফেল করে শুধু তাকিয়ে থাকেন।

মুখে কি যেন বিড়বিড় করতে থাকেন। মুখে লম্বা দাড়ি গোঁফ, মাথায় লম্বা চুল। পড়নে ছেড়া মলিন জামা কাপড়। গায়ে জড়ানো পুরাতন মলিন চাদর। ঘরের ভেতর র্দূগন্ধ। হয়তো গোসল করেনি অনেক দিন। অনাহার,অনিদ্রা, অপুষ্টিতে চোখ দু’টি দেবে গেছে। যুগ যুগ ধরে শিকল বন্দি হয়ে আলো বাতাস হীন বদ্ধ ঘরে এভাবেই কেটে যাচ্ছে তার দিন। বৃদ্ধ বয়সে এখন পরে আছেন অবহেলা অনাদর বিনা চিকিৎসায় অবর্ণনীয় দুর্ভোগ অমানবিক পরিবেশে।

মোল্লাবাড়িতে গিয়ে সাফাজ উদ্দিনের কথা জানতে চাইলে কথা হয় তার বড় ভাই আফাজ উদ্দিন মেল্লার সঙ্গে। তিনি জানান, তারা ৫ভাই ৪বোন। আফাজউদ্দিন মৃত রজব আলীর প্রথম স্ত্রীর সন্তান। মায়ের মৃত্যুর পর তার বাবা ছায়তুন নেছাকে দ্বিতীয় বিয়ে করেন। সৎ মায়ের গর্ভে জন্ম নেয় সাফাজুদ্দিন সহ ৪ভাই ৪বোন। সকল ভাই বোনদের মধ্যে সাফাজুদ্দিন দ্বিতীয়।

তিনি আরও বলেন,সাফাজুদ্দিনের মাথায় জটা ছিল। বিয়ের পর তার স্ত্রী কৌশলে চুলের জটা কেটে ফেলে। এরপর থেকেই সে অস্বাভাবিক হয়ে পরে। এরই মধ্যে তার মেয়ে ঝর্ণা আক্তারের জন্ম হয়। কিছুদিন পর অসুস্থ স্বামীকে রেখে অন্যত্র বিয়ে করেন সাফাজ উদ্দিনের স্ত্রী। প্রায় তিন যুগ ধরে শিকল বন্দি আছে সাফাজ উদ্দিন।

সাফাজ উদ্দিনের এক মাত্র মেয়ে ঝর্ণা আক্তার । মামারা লালন পালন করে বিয়ে দেন তাকে। ছোট বেলা থেকেই দেখছেন তার বাবা শিকল বন্দি। যখন বুজতে শিখেছেন তখন জানতে পারেন তার বাবা মানুষিক ভারসাম্যহীন। চাচারা বাবার কি চিকিৎসা করিয়েছে তার কোন প্রমাণ নেই। বহু বছর ধরে বাবা বিনা চিকিৎসায় পরে আছে। বাবা অসুস্থ হওয়ায় তার জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয় পত্র হয়নি। এনিয়ে তিনি না না বিড়ম্বনায় আছেন।

তিনি আরও বলেন,তার স্বামী ইট ভাটার লড়ি চালক। স্বামীর সামান্য আয় দিয়ে সংসার চালানোর পর বাবার ভরণ পোষণ দিতে পারেন না। বাবার মালিকানার জমি ভোগ দখল করতে পারছেন না। বিক্রিও করতে পারছেন না। বিনা চিকিৎসায় ধুকছে তার বাবা। বাবার এমন দূর্ভোগের জীবন দেখে শুধুই চোখের জল ফেলেন তিনি। প্রায় ৩ যুগ ধরে তার বাবা শিকল বন্দি হয়ে অন্ধকার ঘরে অমানবিক পরিবেশে দিন কাটাচ্ছে। ভাঙ্গা চৌকিতে তার দিন কাটে বসে থেকে। সামান্য শুবার মতো এতটুকু জায়গা নেই তার।

সাফাজ উদ্দিনের বৃদ্ধা মা ছায়তুন নেছা জানান, তার স্ত্রী নেই। কেও দেখাশুনা করেনা। বৃদ্ধ বয়সেও তিনি ছেলেকে ফেলে দিতে পারেন না। এ ভাবেই যুগ যুগ ধরে বেধে রেখে ভরণ পোষণ দিচ্ছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. মোবারক হোসেন জানান, সাফাজ উদ্দিন আমার অতি পরিচিত আত্মীয়। বহুবছর ধরে সে অসুস্থ । তার একটি মেয়ে আছে। সাফাজ উদ্দিনের মানবিক জীবন যাপনের ব্যবস্থা করা একান্ত প্রয়োজন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.মন্জুরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। আমি সরেজমিনে খবর নিয়ে এ ব্যপারে দ্রুত যথাযথ ব্যবস্থা নিব।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ও মানবতাবিরোধী: রিজভী
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
উপনির্বাচনে হেরে গেলেন যুক্তরাজ্যের গ্রিন পার্টির নেতা পোলানস্কি
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন বৃটেনের লর্ড ও দুই এমপির
<span style='color:#ff0000;font-size:16px;'>সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা</span> <br> ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা
ধ্বংসস্তূপ থেকে দেশকে গড়া এখন সরকারের বড় দায়িত্ব : রাষ্ট্রপতি
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
সাংবাদিক বকসি ইকবাল আহমেদ-এর সম্মানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র প্রীতিসভা অনুষ্ঠিত
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
ব্রিটেনে নিজের বাগানে ধান চাষ করে নতুন ইতিহাস গড়ছেন আজম খান
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top