logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. নরসিংদীতে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, বের হলেই ‘আটক’

নরসিংদীতে বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ, বের হলেই ‘আটক’

প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২১, ১০:০৫:১৪

নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও দলীয় নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) পুলিশ দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে বলে দাবি করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

তবে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করছে পুলিশ।

সরেজমিন ঘুরে দেখা যায়, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। অন্যদিকে কার্যালয়ের ভেতর কর্মীরা দাঁড়িয়ে আছেন। তবে কার্যালয়ের গেটে কোনো তালা দেখা যায়নি।

বিএনপি নেতাকর্মীরা জানান , সোমবার বিকেলে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দেওয়ার দাবিতে সমাবেশ ছিল। সন্ধ্যার দিকে পুলিশ কার্যালয়ের আশেপাশে ঘেরাও করে। তখন গেট দিয়ে বের হলেই পুলিশ আটক করে বলে দাবি তাদের ।

বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, আমিসহ ভেতরে কয়েক শ নেতাকর্মী অবরুদ্ধ আছি। বের হলেই আটক করা হচ্ছে। এখন পর্যন্ত কয়েকজনকে আটক করেছে। বের হলে আটক বা গ্রেপ্তার হবে এ ভয়ে কেউ বের হচ্ছে না।

তিনি আরো বলেন, ভেতরে যেসব নেতাকর্মী আছেন তারা সবাই তাদের মামলায় জামিনে রয়েছে। কারো বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই। তারপর ও আমাদের হয়রানি করা হচ্ছে।

তবে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানায়, বিএনপির নেতাকর্মীরা নিজরাই অবরুদ্ধ হয়ে রয়েছেন। পুলিশ তাদের কিছুই করেনি। এখন তারা অবরুদ্ধ হয়ে থাকলে পুলিশ কী করবে। মূলত অনেক লোকজন জড়ো হওয়ার কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএনপি কার্যালয় এলাকায় অবস্থান করছে। যেন অপ্রীতিকর কোনো পরিস্থিতি না হয়।

তবে আটকের অভিযোগ বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।

সারাদেশ এর আরও খবর
বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

বান্দরবানে পাহাড়ধসে ৫ জনের মৃত্যু

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

জামায়াতে যোগদান করলেন আ.লীগ নেতা

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

‘আমি কি এক হাজার টাকা নেওয়ার লোক’ প্রকৌশলীর ঘুস চাওয়ার ভিডিও ভাইরাল

সর্বশেষ সংবাদ
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে  ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভূষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top