logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. সাকিবদের হারিয়ে চেন্নাইয়ের চতুর্থ শিরোপা

সাকিবদের হারিয়ে চেন্নাইয়ের চতুর্থ শিরোপা

প্রকাশিত হয়েছে : ১৬ অক্টোবর ২০২১, ২:০৮:০৯

ক্রিকেটটা সব সময় পরিসংখ্যান মেনে চলে না। চললে এবারের আইপিএল জিততো কলকাতা নাইট রাইডার্স! অতীত দেখে অনেকে তাই ভেবেছিল। আগের দু’বার ফাইনালে পৌঁছে ট্রফি হাতে নিয়ে মাঠ ছেড়েছিল কেকেআর। আর এবার? তাদের হতাশ করে চতুর্থ শিরোপা ঘরে তুলেছে চেন্নাই সুপার কিংস। সংযুক্ত আরব আমিরাতে সাকিবদের ২৭ রানে হারিয়েছে মহেন্দ্র সিং ধোনির দল।  

অথচ ১৯৩ রানের লক্ষ্যে খেলতে নামা কলকাতার উড়ন্ত সূচনায় জয় দেখছিল অনেকে। দুই ওপেনারের ঝড়ে এমনটা ভাবা বিলাসিতা ছিল না। কিন্তু শুবমান গিল ও ভেঙ্কটেশ আইয়ারের বিদায়ের পর মোমেন্টাম হাত ফসকে চলে যায় কলকাতার। ৯১ রানে আইয়ার ফেরেন ৫০ রানে। শার্দুল ঠাকুরের বলে ফেরার আগে ৫ চার ও ৩ ছয়ে চেন্নাইকে শাসন করেছেন। কিন্তু প্রথম উইকেট পতনের পরেই যেন মড়ক লাগে দলটির।

প্রয়োজনীয় মুহূর্তে সাজঘরে ফিরতে থাকেন বাকি ব্যাটসম্যানরা। নিতিশ রানা (০), সুনীল নারিন (২) দ্রুত ফিরলে তখনও ক্রিজে ছিলেন ওপেনার গিল। কিন্তু কেকেআর ওপেনার ৪৩ বলে ৫১ রানে ফিরলে আর মাথা তুলতে পারেনি তারা। তার বিদায়ের পর দিনেশ কার্তিক ৯ রানে সাজঘরে ফিরেছেন। সাকিবতো নেমেই প্রথম বলে লেগ বিফোরে ফিরেছেন রানের খাতা না খুলে! একই ওভারে দুটি উইকেট নেন জাদেজা।

সতীর্থদের ব্যর্থতার দিনে ইয়ন মরগানও ছন্দে ফিরতে পারলেন না। ফিরেছেন ৪ রানে। ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৯ উইকেটে কলকাতা করতে পারে ১৬৫ রান।

চেন্নাইয়ের বোলারদের মধ্যে ৩৮ রানে ৩ উইকেট নেন শার্দুল ঠাকুর। ২৯ দুটি করে নেন জশ হ্যাজেলউড ও রবীন্দ্র জাদেজা। একটি করে নিয়েছেন দীপক চাহার ও ডোয়াইন ব্রাভো।

ম্যাচের শুরুতেই অবশ্য অনন্য কীর্তিতে নাম লেখান ধোনি। টি-টোয়েন্টিতে প্রথম অধিনায়ক হিসেবে ৩০০ ম্যাচ নেতৃত্ব দেওয়ার নজির গড়েন। তার মাইলফলকের ম্যাচটায় টস হারলেও ফাফ দু প্লেসি ঝড়ে ৩ উইকেটে চেন্নাই সংগ্রহ করে ১৯২ রান।

চেন্নাইয়ের বড় স্কোর গড়তে সবচেয়ে বড় কৃতিত্ব ফাফ ‍দু প্লেসির। অবশ্য সেজন্য কলকাতা উইকেটকিপার দিনেশ কার্তিককেও কৃতিত্ব দেওয়াই যায়! সাকিবের ওভারে ব্যক্তিগত ২ রানে দু প্লেসিকে স্টাম্পিং করার সুযোগ হাতছাড়া না করলে এমন বিধ্বংসী ইনিংস দেখতে হতো না তাদের।

ওপেনিং জুটিতে ঋতুরাজ ও ফাফ দু প্লেসি করেন ৬১ রান। ৩২ রানে ঋতু ফিরলে আগ্রাসী ছন্দটা ধরে রাখেন মঈন আলী ও রবিন উথাপ্পাও। রবিন ১৫ বলে ৩১ রানে ফিরেছেন। তবে শেষের দিকে বেশি কার্যকরী ছিলেন মঈন। ২০ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৭ রানে অপরাজিত ছিলেন। শুরু থেকে চেন্নাইকে এগিয়ে নেওয়া ফাফ ইনিংসের শেষ বলে আউট হন ৮৬ রানে। প্রোটিয়া তারকার ৫৯ বলের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়। ম্যাচসেরাও হন তিনি।

শুরুর ওভারে সাকিব বল হাতে আক্রমণে এলেও শেষ পর্যন্ত খরুচেই ছিলেন। ৩ ওভারে রান দিয়েছেন ৩৩! কার্যকরী ছিলেন নারিন। ২৬ রানে ২ উইকেট নিয়েছেন। একটি নেন শিবম মাবি।

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top