logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. লন্ডনে বেড়ে ওঠা ইমরান উঁচিয়ে ধরতে চান বাংলাদেশের পতাকা

লন্ডনে বেড়ে ওঠা ইমরান উঁচিয়ে ধরতে চান বাংলাদেশের পতাকা

প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২১, ৯:১৬:৫৪

ইমরানুর রহমানের জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে

সিলেটি বাবা-মার সন্তান ইমরানুর রহমান। জন্ম ও বেড়ে ওঠা লন্ডনে। তবে শিকড়ের টানে দেশে ফিরেছেন। স্বপ্ন তার বড়। বাংলাদেশের অ্যাথলেটিকসে আলো ছড়িয়ে দেওয়ার প্রতিজ্ঞা তার। লাল-সবুজ জার্সি গায়ে অংশ নিতে চান এসএ গেমসে। যেখানে ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতে দেশের সম্মান বাড়ানোর লক্ষ্য ২৮ বছর বয়সী অ্যাথলেটের।

যুক্তরাজ্যে পড়ালেখার পাশাপাশি শুরুতে স্কুল পর্যায়ে শুরু করেন ফুটবলের চর্চা। এরপর ১৬-১৭ বছর বয়সে অ্যাথলেটিকসে নাম লেখান ইমরান। বর্তমানে তিনি ব্রিটিশ একটি ক্লাবের হয়ে নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন প্রতিযোগিতায়।

তার আগের রেকর্ড অনেকটাই আশাজাগানিয়া। ২০১৪ ও ২০১৬ সালে ব্রিটিশ ইউনিভার্সিটি ইনডোর অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ৬০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন। সময় নেন ৬.৬৮ সেকেন্ড। ২০২১ সালে লি ভ্যালি অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১০০ মিটার স্প্রিন্টে দ্বিতীয় স্থান অর্জন করতে সময় নেন ১০.২৭ সেকেন্ড।

আর আজ (শনিবার) বিকেএসপির ট্রায়ালে ১০০ মিটার স্প্রিন্ট শেষ করতে ১০.৪০ সেকেন্ড সময় নিয়েছেন। ৬০ মিটার শেষ করেন ৬.৫০ সেকেন্ডে। দুটোই হ্যান্ড টাইমিংয়ে। যেখানে নেপালের এসএ গেমসে সবশেষ মালদ্বীপের হাসান সাইদ ১০.৪৯ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছিলেন।

দুই বছর আগে অ্যাথলেটিকস ফেডারেশনে যোগাযোগ করলেও করোনাভাইরাসের কারণে সংযোগটা সেভাবে হচ্ছিল না। এবার ঢাকায় এসেই বিকেএসপিতে ট্রায়াল দিয়েছেন। সেখানে সবার মন জয় করে নিয়েছেন ইমরান।

অ্যাথলেটিকস ফেডারেশন ইমরানকে নিয়ে সংবাদ সম্মেলনও করেছে। সেখানে ইমরান আশার কথা শুনিয়েছেন, ‘আমার হৃদয়ে বাংলাদেশ। লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা হলেও বাংলাদেশের প্রতি ভালোবাসাটা বেশি। তাই লাল-সবুজ দলের হয়ে এসএ গেমসসহ অন্য প্রতিযোগিতায় অংশ নিতে চাই। আমার যে টাইমিং তাতে দেশের হয়ে সোনা কিংবা রুপা জেতা সম্ভব।’

তবে ইমরানকে এখনই জাতীয় দলে সুযোগ দিতে চাইছে না অ্যাথলেটিকস ফেডারেশন। জাতীয় অ্যাথলেটিকসে আগে নিজেকে প্রমাণ করতে হবে, তারপর বিবেচনায় আসবেন। সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘ইমরানের ট্র্যাক রেকর্ড ভালো। আশাজাগানিয়া টাইমিং। আজ ও ট্রায়ালে ভালো করেছে। তাকে নিয়ে আমরা আশাবাদী। তবে এর আগে জাতীয় প্রতিযোগিতায় ইমরানকে ভালো করতে হবে। তারপর জাতীয় দলের জন্য বিবেচনা করা হবে।’

খেলা এর আরও খবর
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

মিশরকে ‘পুরস্কৃত’ করছে ফিফা

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top