logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. চার অপরাধীকে হত্যা করে শহরে লাশ ঝুলালো তালেবান

চার অপরাধীকে হত্যা করে শহরে লাশ ঝুলালো তালেবান

প্রকাশিত হয়েছে : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১০:০১:৩০

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরে শনিবার বন্দুকযুদ্ধে নিহত চারজন অপহরণকারীর মৃতদেহ ক্রেন থেকে ঝুলিয়ে রেখেছে তালেবান।

হেরাত প্রদেশের ডেপুটি গভর্নর মৌলভী শির আহমেদ মুহাজির বলেন, চারজন পুরুষের মৃতদেহ একই দিনে বিভিন্ন জনবহুল এলাকায় প্রদর্শিত হয়েছে। এর উদ্দেশ্য ছিল এই বার্তা দেওয়া যে অপহরণের মতো অপরাধ সহ্য করা হবে না।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা কিছু গ্রাফিক ছবিতে দেখা গেছে, একটি পিক-আপ ট্রাকের পেছনে থাকা একটি ক্রেন একজনের লাশ উপরে টেনে তুলেছে।

গাড়ির চারপাশে সশস্ত্র তালেবান যোদ্ধাদের উপস্থিতিতে লোকজন ভিড় জমাচ্ছিল তা দেখার জন্য।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, হেরাত শহরের একটি প্রধান গোল চত্বরে ক্রেন থেকে ঝুলানো একটি লাশের বুকে লেখা আছে, ‘অপহরণকারীদের এভাবেই শাস্তি দেওয়া হবে’।

গত মাসে তালেবানরা ক্ষমতায় আসার পর এমন ভীতিজনকভাবে শাস্তির ঘটনা এটাই প্রথম। এই ঘটনা থেকে অনেকেই আশঙ্কা প্রকাশ করছেন যে, তালেবানরা তাদের ১৯৯৬-২০০১ মেয়াদের শাসনের মতোই ফের ভয়ঙ্কর কঠোর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবে।

মৌলভী শির আহমেদ মুহাজির বলেন, শনিবার সকালে তালেবানের নিরাপত্তা বাহিনীকে জানানো হয় যে, শহরে একজন ব্যবসায়ী ও তার ছেলেকে অপহরণ করা হয়েছে।

তিনি বলেন, এরপর পুলিশ শহরের বাইরে যাওয়ার রাস্তা বন্ধ করে দেয় এবং তালেবানরা অপহরণকারীদের একটি চেকপয়েন্টে আটক করলে ‘গুলি বিনিময় ঘটে’।

বার্তা সংস্থা এএফপিকে পাঠানো রেকর্ড বিবৃতিতে মুহাজির বলেন, ‘কয়েক মিনিটের লড়াইয়ে আমাদের একজন মুজাহিদিন আহত হয়েছে এবং চারজন অপহরণকারী নিহত হয়েছে’।

ভিডিও ক্লিপে তিনি বলেন, ‘আমরা ইসলামী আমিরাত। কারও আমাদের জাতির ক্ষতি করা উচিত নয়। কাউকে অপহরণ করা উচিত নয়’।

মুহাজির আরও জানান যে, শনিবারের ঘটনার আগে, শহরে আরও অপহরণের ঘটনা ঘটেছে এবং তালেবানরা একটি ছেলেকে উদ্ধার করেছে।

এর আগে একজন অপহরণকারী নিহত এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়। যদিও অন্য একটি অপহরণের ঘটনায় তালেবানরা ‘ব্যর্থ হয়েছে এবং অপহরণকারীরা অর্থ আদায় করতে সক্ষম হয়েছে’।

মুহাজির বলেন, ‘এটা আমাদের অনেক দুঃখ দিয়েছে, কারণ আমরা হেরাত থাকাকালীন আমাদের লোকজনকে অপহরণ করা হচ্ছে’।

‘অন্য অপহরণকারীদের কাউকে অপহরণ বা হয়রানি না করার শিক্ষা দেওয়ার জন্যই আমরা তাদের চারজনের লাশ শহরের চত্বরে ঝুলিয়ে রেখেছি এবং প্রত্যেকের কাছে এটা স্পষ্ট করে দিয়েছি যে, কেউ চুরি-ডাকাতি, খুন বা অপহরণ করলে এবং আমাদের লোকদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে কঠোর শাস্তি পাবে’।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top