logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. এবার গোপালগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রী করোনায় আক্রান্ত

এবার গোপালগঞ্জে পঞ্চম শ্রেণির ছাত্রী করোনায় আক্রান্ত


প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২১, ৮:৩১:২৮

গোপালগঞ্জ প্রতিনিধি : কোটালীপাড়ার পর এবার গোপালগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রী করোনায় আক্রান্ত হয়েছে। এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষটি তালাবন্ধ করে দিয়েছে।

গোপালগঞ্জ পৌরসভার ১০২নং বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর করোনা পজিটিভ আসে ২১ সেপ্টেম্বর।

বিদ্যালয় সূত্রে জানা যায়, করোনাভাইরাসের কারণে দেড় বছর বন্ধ থাকার পর ১২ সেপ্টেম্বর থেকে বিদ্যালয় পাঠদান শুরু হয়েছে। ওই দিন অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে পাঠদানে অংশ নেয় সে। ১৪ সেপ্টেম্বর ওই ছাত্রীর মাথা ব্যথা ও জ্বর শুরু হয়। এরপর থেকে সে আর বিদ্যালয়ে আসেনি।

ওই ছাত্রীর মা বলেন, এতদিন আমার মেয়ে বাড়িতে ছিল এবং সুস্থ ছিল। গত ১২ সেপ্টেম্বর মেয়েকে বিদ্যালয়ে পাঠাই ১৪ সেপ্টেম্বর সে মাথা ব্যথা হালকা জ্বর অনুভব করে। ১৫ সেপ্টেম্বর থেকে তার বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেই। ২১ তারিখে তার জ্বর না কমায় করোনা পরীক্ষা করতে নমুনা দেয়া হয় স্বাস্থ্য বিভাগে। বুধবার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এরপর থেকে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়। তাকে দুই দিন অক্সিজেন দেওয়ার পর এখন কিছুটা শারীরিক উন্নতি হয়েছে। আমাদের পরিবারে অপর কোনো সদস্য করোনায় আক্রান্ত হয়নি।

বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়টির প্রধান শিক্ষক পারভীন আক্তার বলেন, ওই ছাত্রী সর্বশেষ ১৪ সেপ্টেম্বর বিদ্যালয়ে ক্লাস করে। আমরা সার্বক্ষণিক তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। এছাড়া সে যে কক্ষে ক্লাস করেছিল সেই কক্ষটি স্থানীয় প্রশাসনের নির্দেশে বন্ধ রাখা হয়েছে। বাকি শ্রেণির ক্লাসগুলো স্বাভাবিক নিয়মেই চলছে। তবে অন্য কোনো শিক্ষার্থীর মধ্যে করোনার কোনো উপসর্গ দেখা যায়নি। আমরা শিক্ষার্থীদের নিয়মিত তাপমাত্রা মেপে শ্রেণিকক্ষে প্রবেশ করাচ্ছি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন বলেন, বীণাপাণি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক ছাত্রী করোনায় আক্রান্ত হওয়ার পর আমরা ওই বিদ্যালয়টির দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষ বন্ধ করে দেই।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, আক্রান্ত ওই শিক্ষার্থী বর্তমানে সুস্থ রয়েছে। আমরা তাকে করোনার চিকিৎসা দিচ্ছি। বর্তমানে সে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

প্রসঙ্গত, এর আগে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৪নং ফেরধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর করোনা পজিটিভ আসে। তাকে নিজ বাড়িতে রেখেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

সারাদেশ এর আরও খবর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!

ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!

এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক

এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

পৌরসভার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু

সর্বশেষ সংবাদ
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইফতার মাহফিল সম্পন্ন
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ঈদে সিনেমার লড়াইয়ে অপু ও বুবলীর
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
ভিজিএফের চালের বস্তায় হাসিনার স্লোগান!
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এবার এনসিপি ছাড়ার ঘোষণা দিলেন জেলা আহ্বায়ক
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
এইচএসসির ফরম পূরণের সময় বাড়ল
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
ইসরাইলি গোয়েন্দা সদর দপ্তরে ইরানের হামলা
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
বিমানবন্দর বন্ধ থাকলে প্রতি মিনিটে ৭.৫০ লাখ পাউন্ড লোকসান গুনবে দুবাই
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
আপনি লড়াকু মুক্তিযোদ্ধা, আপনি পারবেন: স্পিকারকে ডা. শফিকুর রহমান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
মন্ত্রী হলেন আহমদ আজম খান
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
স্পিকার হলেন মেজর (অব.) হাফিজ
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top