logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. খেলা
  3. সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে

সিরিজের প্রথম ওয়ানডেতে কাল মুখোমুখি বাংলাদেশ-জিম্বাবুয়ে


প্রকাশিত হয়েছে : ১৫ জুলাই ২০২১, ৮:১৩:০৪

হারারে স্পোর্টস ক্লাব মাঠে শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় বেলা দেড়টায় শুরু হবে ম্যাচ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচে ২২০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে সফররত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

টেস্ট জয়টা যত সহজে এসেছে, জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে জয়টা অত সহজ হবে না বাংলাদেশের জন্য। এটি বুঝেছেন তামিম ইকবালও। তাই হারারের কন্ডিশনে বাংলাদেশের দরকার একটি সুন্দর সকাল। যেটি বাংলাদেশের পক্ষেই চাইবেন টাইগার অধিনায়ক। প্রথম ওয়ানডে জিততে সকালের প্রথম এক ঘন্টা হারারের পেসবান্ধব উইকেট সামলানোর দিকে নজর বাংলাদেশের ওয়নডে অধিনায়ক তামিম ইকবালের। আগে বোলিং করলে প্রথম ঘন্টা কাজে লাগানোর তাগিদ দিলেন বোলারদের। আর ব্যাট করতে নামলে সেটাও চ্যালেঞ্জিং হবে বলে মানছেন অধিনায়ক।

ম্যাচপূর্ব অনলাইন সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘জিম্বাবুয়েতে ২-৩টা সিরিজ খেলেছি তবে ৬-৭ বছর আগে। সাড়ে নয়টায় ম্যাচ শুরু হবে, তাই বোলাররা শুরুতে সুবিধা হবে বিশেষ করে প্রথম ঘণ্টায়। এটা চ্যালেঞ্জিং হবে যদি আগে ব্যাট করি। আগে ব্যাট করলে সাবধান থাকতে হবে। আগে বোলিং করলে এই এক ঘণ্টা কাজে লাগাতে হবে।’

জিম্বাবুয়ে সফরে প্রতিটি ম্যাচই জিততে চান তামিম। এক্ষেত্রে প্রথম ম্যাচের জয়কে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়েছেন তিনি। তামিম জানান, ‘ভালো শুরু করাই আমার কাছে কী পয়েন্ট। আমাদের সব সুযোগ কাজে লাগাতে হবে। আমি তো চাইব প্রত্যেক ম্যাচই জিততে। কিন্তু দিন শেষে এটা ক্রিকেট। আশাবাদী সিরিজ জিতব। কালকের প্রথম ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি ওয়ানডে সুপার লিগের অংশ। তাই এই সিরিজ থেকে ৩০ পয়েন্ট তুলে নেওয়া টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে ৯ ম্যাচে ৫ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে সুপার লিগের পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ।

স্বাগতিকদের বিপক্ষে শেষ ১৬ ম্যাচের একটিতেও হারেননি তামিম-সাকিবরা। বাংলাদেশের বিপক্ষে সবশেষ ২০১৩ সালে জয় পেয়েছিল জিম্বাবুয়ে। দুদলের ওয়ানডে পরিসংখ্যানে অনেকটাই এগিয় রয়েছে বাংলাদেশ দল। একদিনের আন্তর্জাতিক ম্যাচে দুদলের মুখোমুখি হয়েছে মোট ৭৬ বার। যেখানে ৪৮টি ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অন্যদিকে জিম্বাবুয়ে জিতেছে মাত্র ২৮টি ম্যাচে। তবে ঘরের মাঠে জিম্বাবুয়ে বরাবরই শক্তিশালী। তাই সিরিজ জিততে হলে দলীয় পারফরম্যান্সের কোনো বিকল্প নেই।

খেলা এর আরও খবর
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

লড়াই করেও সিঙ্গাপুরের কাছে হারল বাংলাদেশ

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

ফিলিপাইনের জালে সাত গোল দিয়ে সেমিতে জাপান

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

পিছিয়ে গেল নারী বিপিএল, নতুন সূচি ঘোষণা

সর্বশেষ সংবাদ
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
হরমুজ প্রণালি নিয়ে বিশেষ বলয়ের ঘোষণা ইরানের
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনে এনসিপির নুসরাতের মনোনয়ন বৈধ ঘোষণা
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
ঢাকা-সিলেট ডাবল রেললাইন হবে : প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটে সুধী সমাবেশে প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সিলেটের বাঁশিয়া খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটির মেয়রপ্রার্থী ঘোষণা জামায়াতের
মহান মে দিবস আজ
মহান মে দিবস আজ
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
নিউইয়র্কের হান্টার কলেজে মূল বক্তা বাংলাদেশী বংশোদ্ভূত ডাঃ উবায়েদ মুহিত
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
স্কুলছাত্রী অদিতা হত্যা মামলায় গৃহশিক্ষক রনির মৃত্যুদণ্ড
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
সংসদে অসুস্থ সাতক্ষীরা-৩ আসনের এমপি
<span style='color:#ff0000;font-size:16px;'>সংসদে প্রধানমন্ত্রী</span> <br> ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
সংসদে প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ডে ৩৭৮১৪ পরিবারের ‘নারী প্রধানকে’ টাকা দেওয়া হয়েছে
<span style='color:#ff0000;font-size:16px;'>বড়লেখায় ডাকাতির চেষ্টা</span> <br> ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল
সুনামগঞ্জে বন্যার আগে তলিয়ে গেছে কৃষকের স্বপ্নের সোনালী ফসল

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top