logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. সারাদেশ
  3. মোগলাই খেয়ে জমজ বোনের মৃত্যু!

মোগলাই খেয়ে জমজ বোনের মৃত্যু!

প্রকাশিত হয়েছে : ০৬ জুলাই ২০২১, ১০:২২:০৯

চাঁপাইনবাবগঞ্জে হোটেলের মোগলাই পরাটা খেয়ে জমজ বোনের মৃত্যুর অভিযোগ উঠেছে।

মঙ্গলবার শহরের কালীতলা মহল্লায় এ ঘটনায় তাদের মা’সহ দু’জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহত মৃত স্বর্ণা (১৭) ও সম্পা (১৭) ওই মহল্লার সাদিকুল ইসলাম রবির মেয়ে। তারা দু’জনেই নবাবগঞ্জ সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিল। সকাল সাড়ে ৯টার দিকে স্বর্ণা ও বেলা দেড়টার দিকে সম্পা মারা যায়।

মৃতদের বাবা সাদিকুল জানান, সোমবার বিকেলে শহরের পুরাতন বাজার এলাকার একটি হোটেল থেকে মোগলাই পরাটা এনে পরিবারসহ খান। এরপর রাতে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন, মেয়ে স্বর্ণা ও সম্পা এবং আত্মীয় সিফাত (২০) অসুস্থ হয়ে পড়ে।

তাদের চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে স্বর্ণা ও তার মাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং সম্পা ও সিফাতকে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, বাড়ি আসার পরেই স্বর্ণা মারা যায়। অন্যদিকে সম্পার অবস্থা আশংকাজনক হলে মঙ্গলবার দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই সম্পার মৃত্যু হয় ।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নুরুন্নাহার নাসু জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে স্বর্ণাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে পরিবারের লোকজন। সম্পা খাদ্যে বিষক্রিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থার অবনতি হলে তাকে আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।

এদিকে শাহজাহান সুইটস নামে হোটেলের মালিক জামাল উদ্দিন নাসের জানান, ভোরে সাদিকুল ইসলাম এসে জানান, আমার হোটেলের মোগলাই খেয়ে নাকি তাদের পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ হয়েছে। পরে বেলা ১০টার দিকে তিনি আবার জানান তার এক মেয়ের মৃত্যু হয়েছে। তবে সাদিকুল ইসলামের পরিবার ছাড়া আর কেউ আমার দোকানের মোগলাই খেয়ে অসুস্থ হননি।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মিন্টু রহমান জানান, এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সারাদেশ এর আরও খবর
নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু

নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু

ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু

ফুয়েল কার্ড নিতে গিয়ে এনজিও কর্মীর মৃত্যু

পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

পদ্মা নদীতে বাসডুবি, তৃতীয় দিনের মতো চলছে উদ্ধার অভিযান

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

কুমিল্লায় রেল ক্রসিংয়ে যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

সর্বশেষ সংবাদ
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম বাংলাদেশি হিসেবে ডলি বেগম কানাডার এমপি নির্বাচিত
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
প্রথম পর্যায়ে ২২০৬৭ জন পেলেন ‘কৃষক কার্ড’
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
থাইল্যান্ডে নববর্ষের ছুটিতে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
৫ আরব দেশের কাছে ক্ষতিপূরণ চাইল ইরান
আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আরব আমিরাতে বাংলাদেশি যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের
শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলের
শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন
শাবিপ্রবিতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদ্‌যাপন
নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু
নববর্ষের আনন্দে বিষাদের ছায়া, দেয়াল ধসে শিশুর মৃত্যু
<span style='color:#ff0000;font-size:16px;'>সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী</span> <br> বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
সিলেটে পৃথক বর্ষবরণ উৎসবে শ্রমমন্ত্রী
বাংলা নববর্ষে ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান
সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
সিলেটে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদ্যাপন
<span style='color:#ff0000;font-size:16px;'>মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী</span> <br> জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা
মৌলভীবাজারে কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানে শ্রমমন্ত্রী
জুড়ীকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা
মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
মওলানা ভাসানীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
হঠাৎ কমলো তেলের দাম
হঠাৎ কমলো তেলের দাম
কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
কৃষক সচ্ছল থাকলে ভালো থাকবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির  উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top