logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে স্কুলশিক্ষার্থী নিহত

যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে স্কুলশিক্ষার্থী নিহত

প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০২১, ৮:২১:১৬

যুক্তরাষ্ট্রের টেনেসিতে পুলিশের গুলিতে হাই স্কুলের এক শিক্ষার্থী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। সোমবার স্থানীয় সময় বিকাল সোয়া ৩টার দিকে নক্সভিলের পূর্ব দিকের অস্টিন-ইস্ট ম্যাগনেট হাই স্কুলে এ গুলির ঘটনা ঘটে।

পুলিশ বলছে, ওই শিক্ষার্থীই প্রথম ক্যাম্পাসের একটি স্নানকক্ষ থেকে গুলি ছুড়ে এক কর্মকর্তাকে আহত করে। পরে পুলিশের পাল্টা গুলিতে শিক্ষার্থীর মৃত্যু হয়।

আহত পুলিশ সদস্য হাসপাতালে চিকিৎসাধীন বলে নক্সভিল পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্মকর্তারা জানিয়েছেন, পায়ের উপরের অংশে গুলিবিদ্ধ পুলিশ সদস্যের অস্ত্রোপচার লেগেছে। তিনি শিগগিরই আশঙ্কামুক্ত অবস্থায় পৌঁছাবেন বলেও আশা করা হচ্ছে।

“তার জ্ঞান আছে, মনোবলও ভালো। তিনি শিগগিরই ঠিক হয়ে যাবেন। শিক্ষার্থী ও স্কুলের কর্মকর্তা-কর্মচারীদের রক্ষায় তিনি জীবনের যে ঝুঁকি নিয়েছেন, সেজন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি,” সিবিএস নিউজকে বলেছেন নক্সভিলের মেয়র ইনডি কিনকেনন।

পুলিশ জানিয়েছে, তারা অস্টিন-ইস্টে গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। গোলাগুলি শেষে স্নানকক্ষে সন্দেহভাজন বন্দুকধারীর মৃতদেহ মেলে। পুলিশ কর্মকর্তারা যখন সেখানে যায়, সন্দেহভাজন বন্দুকধারী তাদের দিকে বেশ কয়েকটি গুলি ছোড়ে, এতে এক কর্মকর্তা আহতও হয়।

“ঘটনাস্থলেই সন্দেহভাজন বন্দুকধারীকে মৃত ঘোষণা করা হয়, পরে সে যে অস্টিন-ইস্টের শিক্ষার্থী তা জানা যায়,” সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন টেনেসির তদন্ত ব্যুরোর পরিচালক ডেভিড রস।

নক্সভিলের পুলিশ প্রধান ইভ থমাস এ ঘটনাকে ‘ভীতিকর’ অ্যাখ্যা দিয়েছেন। এ ঘটনার আগের দিনই যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিসে পুলিশের গুলিতে ডন্টি রাইট নামে এক কৃষ্ণাঙ্গের মৃত্যু হয়েছে। দেশটিতে গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি ‘ম্যাস শুটিংয়ের’ ঘটনায়ও অন্তত ২৩ জন নিহত হয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

ইরানের ‘হত্যার তালিকায়’ শীর্ষে আমি: ট্রাম্প

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

খামেনির শেষ বিদায়ে ‘নিহত’ আহমাদিনেজাদ

সর্বশেষ সংবাদ
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
প্যারিস বাংলা প্রেসক্লাবের সঙ্গে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি শাহেদ রাহমানের মতবিনিময়
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
এসএমপিতে নেতৃত্বে পরিবর্তন, কমিশনার হলেন ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
৮ বছর পর আবারও সাফ আয়োজন করতে চলেছে বাংলাদেশ
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
আটক হওয়ার পর এখন কোথায় আছেন রাহুল গান্ধী?
<span style='color:#ff0000;font-size:16px;'>আগস্টে চুক্তি</span> <br> এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
আগস্টে চুক্তি
এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী, পূর্ণ মেয়াদ শেষ করতে পারবেন বার্নহাম?
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমানমন্ত্রী
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
লন্ডনে গ্রেটার বালুচর প্রবাসী সোশ্যাল এসোসিয়েশনের অভিষেক সম্পন্ন
<span style='color:#ff0000;font-size:16px;'>৪ জন খালাস</span> <br> এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
৪ জন খালাস
এমসি কলেজ ছাত্রাবাসে দলবদ্ধ ধর্ষণকাণ্ডে ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল : বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
মৌলভীবাজারে বন্যার পানিতে ভেসে উঠলো এক লাশ
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ
ডলারের বিপরীতে পাউন্ডের দাম বেড়ে এক মাসের মধ্যে সর্বোচ্চ

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top