logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
    • ইউ কে
  • সিলেট
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • মুক্তমত
  • সারাদেশ
  • প্রবাস
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • আরও
    • লাইফস্টাইল
    • সাহিত্য ও সংস্কৃতি
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ইউ কে
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • সারাদেশ
  • প্রবাস
  • পর্যটন
  • সাহিত্য ও সংস্কৃতি
  • মুক্তমত
  • ব্যবসা
  • শিক্ষাঙ্গন
  • লাইফস্টাইল
  • খেলা
  • তথ্য ও প্রযুক্তি
  • বিনোদন
  • সিলেট মিরর পরিবার
  • যোগাযোগ
  1. প্রচ্ছদ
  2. মৌলভীবাজার
  3. কুলাউড়ায় পিকআপ ভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত

কুলাউড়ায় পিকআপ ভ্যান চাপায় অটোরিকশা চালক নিহত

প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২১, ৫:৪১:৩৪

মৌলভীবাজারের কুলাউড়া পৌর শহরে পিকআপ ভ্যান চাপায় নিজাম মিয়া (৫৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের স্টেশন চৌমুহনীতে এ দুর্ঘটনাটি ঘটে। নিজাম মিয়া কুলাউড়ার চাঁতলগাঁও এলাকার মৃত আমীর আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া-বড়লেখা রুটের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চালক নিজাম মিয়া গাড়ির সিরিয়াল নিয়ে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে স্টেশন চৌমুহনীতে সিএনজি অটোরিকশাটি ঘুরাচ্ছিলেন। এমন সময় জুড়ী থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি টাটা পিকআপ ভ্যান (মৌলভীবাজার-ন-১১-০২১৭) সিএনজি অটোরিকশাটিকে (মৌলভীবাজার-থ-১২-১৩২৩) চাপা দিয়ে চলে যায়।

এ সময় সিএনজি অটোরিকশা স্ট্যান্ডে থাকা চালকরা গুরুতর আহত অবস্থায় নিজামকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যান। তার (নিজামের) অবস্থা আশংকাজনক হওয়ায় সেখানকার চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা নিজামকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার প্রত্যক্ষদর্শী কুলাউড়া-বড়লেখা রুটের সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের চালক সেলিম মিয়া ও লৎফুর মিয়া জানান, ‘সকালে স্ট্যান্ডের সিরিয়াল নিয়ে নিজাম মিয়া সিএনজি অটোরিকশাটি ঘুরাতে যাচ্ছিলেন। এমন সময় বেপরোয়া গতির পিকআপ ভ্যানটি চৌমুহনীতে নিজামের অটোরিকশাটিকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া চেষ্টা করে। শহরের দক্ষিণবাজারের সিএনজি অটোরিকশার চালকরা সড়কে ব্যারিকেড দিয়ে পিকআপ ভ্যান ও এর চালককে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করেন।’

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় দুপুর পৌনে দুইটার দিকে মোবাইল ফোনে বলেন, ‘ঘাতক পিকআপ ভ্যান ও দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশাটি থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। সিলেট নিয়ে যাওয়ার পর অটোরিকশা চালক নিজামের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

মৌলভীবাজার এর আরও খবর
<span style='color:#ff0000;font-size:16px;'>শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে  প্রধানমন্ত্রী তারেক রহমান</span> <br> জনগণের টাকা আর পাচার হতে দেব না

শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান
জনগণের টাকা আর পাচার হতে দেব না

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৭ জুন শ্রীমঙ্গলে যাচ্ছেন প্রধানমন্ত্রী

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

শ্রীমঙ্গলে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

<span style='color:#ff0000;font-size:16px;'>বড়লেখায় ডাকাতির চেষ্টা</span> <br> ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

বড়লেখায় ডাকাতির চেষ্টা
ডাকাত দলের গুলিতে আরেক ডাকাত নিহত

সর্বশেষ সংবাদ
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
ট্রাম্পকে ৪০ কোটি ডলারের বিলাসবহুল বিমান উপহার দিল কাতার
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গরমে স্বস্তি পেতে খাবেন যেসব মৌসুমি ফলের রঙিন সালাদ
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
গবেষণা অনুদান দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
সন্তানদের নিয়ে যুক্তরাজ্যে ফিরছেন হ্যারি-মেগান, রাজকীয় বাসভবনে থাকার আমন্ত্রণ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
ব্রাজিলভক্ত পড়শী নিজের গানে উচ্ছ্বাস প্রকাশ
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
বিদেশে পাঠানোর নামে প্রতারণা, সর্বস্বান্ত ২১ পরিবার
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
‘পীর’ সেজে কবরস্থানে হত্যা মামলার আসামির আস্তানা
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
আর্জেন্টাইন ফুটবলারদের অনুকরণে পরীমনির ফুটবলপ্রেম
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
আগস্টে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন: রেলমন্ত্রী
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি
প্রখ্যাত ভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর নামে সড়কের নামকরণের দাবি

© 2023 Sylhetmirror.com All Rights Reserved

সম্পাদক: মোহাম্মদ আব্দুল করিম (গণি)
নির্বাহী সম্পাদক: এনামুল হক রেনু

সিলেট মিরর পরিবার

Office: Unit 2, 60 Hanbury Street London E1 5JL

sylhetmirror@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top